| ফ্যাক্ট চেক | ধর্মীয়
অভিযুক্ত চোরের বাড়িতে হামলার ঘটনাকে সাম্প্রদায়িক রঙ চড়িয়ে অপপ্রচার
২ নভেম্বর ২০২৬
বাংলাদেশে এক খ্রিস্টান নারী নিজের ঘর ও সন্তানকে বাঁচাতে শত শত উগ্র ইসলামপন্থীর মোকাবিলা করছেন—এমন দাবিতে সম্প্রতি এক্স-এ (সাবেক টুইটার) একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। অর্থাৎ, ভিডিওটিতে আক্রমণকারীদের ‘উগ্র ইসলামপন্থী’ এবং ভুক্তভোগীকে ‘খ্রিস্টান’ হিসেবে চিহ্নিত করে ঘটনাটিকে একটি সাম্প্রদায়িক বা ধর্মীয় সংঘাত হিসেবে ছড়ানো হচ্ছে।
তবে বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, দাবিটি মিথ্যা। কার্যত এটি সুনামঞ্জের ছাতকে চুরির অভিযোগে এক মুসলমানের বাড়িতে গ্রামবাসীর হামলার ভিডিও। গত ২৫ মার্চ সুনামঞ্জের ছাতকে চুরির অভিযোগে তারেক মিয়া নামে এক ব্যক্তির বাড়িতে স্থানীয়রা হামলা করলে শিশুসন্তানকে কোলে নিয়ে সেই হামলা থেকে ঘরবাড়ি রক্ষার চেষ্টা করে তার স্ত্রী। এটি সেই ঘটনার দৃশ্য।
গত মার্চ মাসেও ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) ভিন্ন একটি দাবিতে ছড়ানো হয়েছিল। তখন দাবি করা হয়—ভিডিওর নারী একজন হিন্দু, যিনি জিহাদিদের হামলা থেকে নিজের শিশুকে বাঁচাতে লড়াই করছেন। সে সময় বাংলাফ্যাক্ট ভিডিওটির বিষয়ে একটি বিস্তারিত ফ্যাক্ট-চেক প্রতিবেদন প্রকাশ করে।
বিস্তারিত ফ্যাক্টচেক প্রতিবেদন দেখুন- এখানে।
Topics:
টাকা ও চুল কাটা নিয়ে বিরোধের জেরে হত্যাকে সাম্প্রদায়িক হিসেবে দেখাল ভারতীয় গণমাধ্যম
বিরোধ মীমাংসা করতে গিয়ে মারধরে নিহতের ঘটনাকে সাম্প্রদায়িক হত্যা বলে প্রচার
গণেশ পূজার মণ্ডপে ভাঙচুরের দাবিতে ছড়ানো ভিডিওটি পুরোনো
কিশোরীর স্বেচ্ছায় ঘর ছাড়ার ঘটনাকে 'পুজা দেখতে গিয়ে নিখোঁজ' বলে প্রচার
মাদক ব্যবসার অভিযোগে মুসলিম ব্যক্তির বাড়ি ভাঙচুরের ভিডিও, ছড়ানো হচ্ছে সনাতনীদের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের দাবিতে
আপনার মতামত দিন
এই পোস্টটি কি আপনার জন্য সহায়ক ছিল?
এখনো কেউ ভোট দেয়নি। আপনিই প্রথম হোন!
0%
0%
আপনার মতামত শেয়ার করুন:
| মন্তব্য সমূহ:
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!
| আরও পড়ুন
পাহাড়ে মুসলিমদের বাড়িতে আগুন দেওয়ার ভিডিওকে ভুল তথ্য জুড়ে প্রচার
হিন্দু ধর্মাবলম্বীদের ঘরে অগ্নিসংযোগের ছবিটি ২০২২ সালের
মাদক ব্যবসার অভিযোগে মুসলিম ব্যক্তির বাড়ি ভাঙচুরের ভিডিও, ছড়ানো হচ্ছে সনাতনীদের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের দাবিতে
বসার জায়গা না পেয়ে কনসার্টে হামলা, ভারতীয় গণমাধ্যম বললো ‘ইসলামিস্টদের মব অ্যাটাক’
ফ্যাক্ট চেক