| বিশ্লেষণ
রিজার্ভ বেচে চলছে দেশ বলছে আওয়ামী লীগ, কিন্তু রিজার্ভ খালি হয়েছে তাদের সময়েই
৯ নভেম্বর ২০২৬
‘রিজার্ভ বেঁচে চলছে দেশ, দেউলিয়ার ঘোষণা আসতে যাচ্ছে যেকোনো সময়ে!’ — এই শিরোনামে আওয়ামী লীগের অফিশিয়াল ফেসবুক পেজে একটি পোস্ট প্রচারিত হচ্ছে। পোস্টে দাবি করা হয়েছে, ২০২৪ সালের জুলাইয়ের পর থেকে রিজার্ভ থেকে সাড়ে ১১ বিলিয়ন ডলারের বেশি ‘গায়েব’ হয়ে গেছে।
বাংলাফ্যাক্ট পোস্টের প্রতিটি দাবি বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত রিজার্ভ উপাত্ত ও কেন্দ্রীয় ব্যাংকের সাম্প্রতিক তথ্যের সঙ্গে মিলিয়ে দেখতে পেয়েছে, রিজার্ভ ২০২৪ সালের পর কমেছে এবং দেশ দেউলিয়ার পথে এমন দাবি উপাত্তের সরাসরি বিপরীত। উপরন্তু, বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, রিজার্ভের বড় পতন ঘটেছিল ২০২১ থেকে ২০২৪ সালের মধ্যে, আওয়ামী লীগ সরকারের সময়েই। ২০২৪ সালের জুনের তুলনায় বর্তমান গ্রস রিজার্ভ আকুর নিয়মিত বিল পরিশোধের পরও ৮ বিলিয়ন ডলারের বেশি।
পলাতক স্বৈরাচার ও তাদের সমর্থকরা প্রচার করছে যে ২০২১ সালের আগস্টে আওয়ামী লীগের শাসনামলে রিজার্ভ ছিল ৪৮ বিলিয়ন ডলারের ওপরে, ‘২৪-এর জুলাইয়ের পর’ তা নেমে এসেছে ৩৬ দশমিক ৪৩ বিলিয়নে, অর্থাৎ সাড়ে ১১ বিলিয়ন ডলার ‘গায়েব’। গ্রস রিজার্ভ ২০২১ সালের আগস্টে৪৮ বিলিয়ন ডলার ছুঁয়েছিল, আর ৩ নভেম্বর ২০২৬ তা ছিল৩৬ দশমিক ৪৩ বিলিয়ন ডলার। কিন্তু দুই সংখ্যার মাঝখানের সময়রেখাটি পোস্ট থেকে বাদ দেওয়া হয়েছে, কারণ সেই সময়ে রিজার্ভ সংকট ঘটিয়েছিল আওয়ামীলীগ।
বাংলাদেশ ব্যাংক, Foreign Exchange Reserve (Yearly), গ্রস রিজার্ভ · অর্থবছর ২০১৭-১৮ থেকে সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ব্যাংকের বার্ষিক উপাত্ত দেখাচ্ছে, ২০২০-২১ অর্থবছর শেষে গ্রস রিজার্ভ ছিল ৪৬ দশমিক ৪ বিলিয়ন ডলার, যা আওয়ামী লীগ সরকারের শেষ পূর্ণ অর্থবছর ২০২৩-২৪ শেষে, অর্থাৎ ২০২৪ সালের জুনে, নেমে আসে ২৬ দশমিক ৭ বিলিয়নে। আইএমএফের বিপিএম-৬ পদ্ধতিতে তখন রিজার্ভ ছিল ২১ দশমিক ৭ বিলিয়ন ডলার, এবং সরকার পতনের আগে জুলাই শেষে তা আরও কমে২০ দশমিক ৪৮ বিলিয়নে নামে। অর্থাৎ ৪৮ থেকে ৩৬ বিলিয়নে নামার পুরো পতনটাই ঘটেছে ২০২৪ সালের জুলাইয়ের আগে; পরে রিজার্ভ বেড়েছে।
সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত গ্রস রিজার্ভ ৩৬ দশমিক শূন্য এবং বিপিএম-৬ অনুযায়ী ৩১ দশমিক ২ বিলিয়ন ডলার — ২০২৪ সালের জুনের তুলনায় যথাক্রমে প্রায় ৯ দশমিক ৩ ও ৯ দশমিক ৫ বিলিয়ন ডলার বেশি। ৫ নভেম্বর আকুর দুই মাসের আমদানি বিল পরিশোধের পর গ্রস রিজার্ভ৩৪ দশমিক ৮৬ বিলিয়ন ডলারে নেমেছে; প্রতি দুই মাস অন্তর এই ওঠানামা নিয়মিত।
ডলার বিক্রি ও বিনিময় হারের তথ্য সঠিক হলে তার ব্যাখ্যা ভুল দিচ্ছে আওয়ামী লীগ। বাংলাদেশ ব্যাংক অক্টোবরের শেষ সপ্তাহে নিলামে ১২ কোটি ২০ লাখ ডলার এবং ৪ নভেম্বর আরও১০ কোটি ডলার বিক্রি করেছে — মোট ২২ কোটি ২০ লাখ ডলার। আন্তঃব্যাংক বাজারে ডলারের দর১২৪ টাকা ৩৫ পয়সায় উঠেছে। কিন্তু ‘রিজার্ভ বেঁচে চলছে দেশ’ — এই সিদ্ধান্তের সঙ্গে এই সংখ্যা মেলে না। ২২ কোটি ২০ লাখ ডলার ৩৬ বিলিয়ন ডলারের গ্রস রিজার্ভের এক শতাংশেরও কম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমেরপ্রতিবেদন অনুযায়ী, অক্টোবরের নিলামটি ছিল দীর্ঘদিন পর এ ধরনের প্রথম বিক্রয় নিলাম। অর্থাৎ বিক্রি নিয়মিত নয়, সাম্প্রতিক। সংবাদমাধ্যমের প্রতিবেদনে বিক্রির কারণ হিসেবে জ্বালানিসহ বিভিন্ন পণ্যেরআমদানি ব্যয় বৃদ্ধির কথা উঠে এসেছে।
‘আয় বাড়ানোর কোনো ছাপ নেই’ — পোস্টের এই দাবিও উপাত্তের সঙ্গে মেলে না। নভেম্বরের প্রথম তিন দিনেই প্রবাসী আয় এসেছে৫২ কোটি ১০ লাখ ডলার, এবং ২০২৪-২৫ অর্থবছরে রেমিট্যান্স বেড়েছিল প্রায়২৭ শতাংশ। রিজার্ভ যে ২০২৪ সালের জুনের ২৬ দশমিক ৭ বিলিয়ন থেকে ৩৬ বিলিয়নে উঠেছে, তা ‘সঞ্চয় ভাঙা’ নয়; মূলত রেমিট্যান্স ও রপ্তানি আয় এবং বাজেট সহায়তা ঋণের ফল।
ডলারের দর বাড়ছে, এটিও সত্য; মার্চ থেকে আন্তঃব্যাংক দর ১২১-১২২ টাকার সীমা ছাড়িয়ে১২৪ টাকায় উঠেছে। কিন্তু তা বৈশ্বিক অস্থিরতার জন্য, এর জন্য চাপ থাকা আর দেউলিয়ার দ্বারপ্রান্তে থাকা এক কথা নয়।
পোস্টে বলা হয়েছে, মঙ্গলবার ১০ কোটি ডলারের নিলাম ডেকে শেষ মুহূর্তে বাতিল করা হয় এবং বুধবার একই অঙ্কের নিলাম আবার হয়। কিন্তু একটি নিলাম বাতিল হওয়া রিজার্ভ ফুরিয়ে যাওয়ার প্রমাণ নয়। পরদিনই একই অঙ্কের নিলাম সম্পন্ন হয়েছে, অর্থাৎ বিক্রি করার মতো ডলার কেন্দ্রীয় ব্যাংকের হাতে ছিল।
একটি দেশ দেউলিয়া হয় যখন সে বৈদেশিক ঋণ বা আমদানি দায় পরিশোধে ব্যর্থ হয়। পোস্টটি প্রচারের দিনগুলোতেই বাংলাদেশ এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) সেপ্টেম্বর-অক্টোবর মেয়াদের আমদানি বিল বাবদ১৬৪ কোটি ২৪ লাখ ডলার নির্ধারিত সময়ে পরিশোধ করেছে। এরপরও বিপিএম-৬ পদ্ধতিতে রিজার্ভ ছিল প্রায় ৩০ বিলিয়ন ডলার।
অথচ আওয়ামী লীগ সরকার পতনের আগে, ২০২৪ সালের জুলাই শেষে, বিপিএম-৬ রিজার্ভ ছিল ২০ দশমিক ৪৮ বিলিয়ন ডলার। সেই সময়ের চেয়ে প্রায় ১০ বিলিয়ন ডলার বেশি রিজার্ভ নিয়ে এখন ‘দেউলিয়া’ হওয়ার আশঙ্কা প্রচার করা হলে, প্রশ্ন ওঠে: যে মাপকাঠিতে বর্তমান অবস্থা দেউলিয়াত্বের লক্ষণ, সেই মাপকাঠিতে ২০২৪ সালের অবস্থা কী ছিল?
পোস্টে ডলারের দর ১২৩ থেকে ১২৪ টাকা ৩৫ পয়সায় ওঠাকে ব্যর্থতার প্রমাণ হিসেবে দেখানো হয়েছে। দীর্ঘমেয়াদি চিত্রে এই ওঠানামা কোথায় দাঁড়ায়, তা দেখা দরকার। প্রথম আলোর হিসাবে, ২০২২ সালে ডলারের দর ছিল৮৬ টাকা। ২০২৪ সালের ৮ মে ক্রলিং পেগ চালুর দিনে কেন্দ্রীয় ব্যাংক এক দিনেই দর ৭ টাকা বাড়িয়ে১১৭ টাকা নির্ধারণ করে, এবং সরকার পতনের আগে আন্তঃব্যাংক দর ছিল১১৮ টাকার কাছাকাছি।
অর্থাৎ ২০২২ থেকে ২০২৪ সালের জুলাই পর্যন্ত, আওয়ামী লীগ সরকারের শেষ দুই বছরে, টাকার বিপরীতে ডলারের দাম বেড়েছিল প্রায় ৩৭ শতাংশ। এর পরের দুই বছরের বেশি সময়ে দর ১১৮ থেকে ১২৪ টাকায় উঠেছে — বৃদ্ধি ৬ শতাংশের কম, এবং তা এসেছে এমন সময়ে যখনইরান যুদ্ধের প্রভাবে জ্বালানির দাম বেড়ে আমদানি ব্যয়ের ওপর চাপ তৈরি হয়েছে।
Topics:
পাসপোর্ট হাতে নয়, হাসিনাকে বন্দি হিসেবেই ফিরতে হবে
ভারতীয় সংবাদমাধ্যমে বাংলাদেশের পোশাক খাতের আন্দোলন নিয়ে চাঞ্চল্য সৃষ্টির পেছনে কী আছে?
ফটোকার্ডে ঘটনাস্থলের নাম নেই, মনোযোগ টানতে গণমাধ্যমের অসাধু কৌশল
ফার্স্টপোস্টে মাইকেল রুবিনের বাংলাদেশ নিয়ে আকাশ-কুসুম নিবন্ধ
জাতিসংঘের প্রতিবেদন নিয়ে মাইকেল রুবিনের বিভ্রান্তিকর নিবন্ধ
আপনার মতামত দিন
এই পোস্টটি কি আপনার জন্য সহায়ক ছিল?
এখনো কেউ ভোট দেয়নি। আপনিই প্রথম হোন!
0%
0%
আপনার মতামত শেয়ার করুন:
| মন্তব্য সমূহ:
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!
| আরও পড়ুন
দিনাজপুরে ভবেশ চন্দ্র রায়ের মৃত্যু: বাংলাদেশের গণমাধ্যমে ভিন্ন ভিন্ন তথ্য প্রচার
ওসমান হাদির ঘটনায় ভারতীয় মিডিয়ায় আবারও “গ্রেটার বাংলাদেশ” অপপ্রচার
অন্তর্বর্তী সরকারকে “অবৈধ” বলে আখ্যা: আওয়ামীলীগের পেইজের লেখা যখন কালের কণ্ঠের প্রতিবেদনে
ফিলিস্তিনিদের তুলনায় ইসরায়েলিদের মৃত্যুকে ৩৩ গুণ বেশি কাভারেজ দিয়েছে বিবিসি!
বিশ্লেষণ