| ফ্যাক্ট চেক | জাতীয়
মহাখালীতে পিটিয়ে হত্যার দাবিটি মিথ্যা; ভিডিওটি ভারতের
২০ জুলাই ২০২৬
মহাখালীতে মধ্যরাতে একজনকে পিটিয়ে হত্যা করা হয়েছে- এমন দাবি করে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়ানো হয়েছে।
বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, ভিডিওটির সাথে বাংলাদেশের কোনো সম্পর্ক নেই। এটি ভারতের উত্তরপ্রদেশের লখনউয়ের ইন্দিরা নগর থানা এলাকার বজরং চৌরাস্তার কাছে এক ব্যক্তিকে মারধরের ঘটনা।
অনুসন্ধানে ভারতীয় সংবাদ মাধ্যম আজ তক-এর ইউটিউব চ্যানেলে ভিডিওটি নিয়ে একটা সংবাদ প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।
প্রতিবেদন থেকে জানা যায়, ভারতের উত্তরপ্রদেশের লখনউয়ের ইন্দিরা নগর থানা এলাকার বজরং চৌরাস্তার কাছেই দুষ্কৃতীরা এক ব্যক্তিকে ঘিরে ধরে চাঁদা দাবি করে এবং চাঁদা না দেওয়ায় লোহার রড ও লাঠি দিয়ে হামলা চালায়। মারধরের ফলে ভুক্তভোগী জ্ঞান হারিয়ে রাস্তায় পড়ে যান। অভিযুক্তরা তাকে মৃত ভেবে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
এছাড়াও, দ্য টাইমস অব ইন্ডিয়ায় ঘটনাটির বিষয়ে প্রকাশিত প্রতিবেদন থেকেও প্রায় একই তথ্য জানা যায়।
অর্থাৎ, আলোচিত দাবিটি মিথ্যা।
Topics:
টাকা না দেয়ায় হাসপাতাল থেকে গর্ভবতী নারীকে ফিরিয়ে দেওয়ার ঘটনাটি নোয়াখালীর নয়, নেপালের
নারীর মরদেহ উদ্ধারের ছবিটি বাংলাদেশের নয়, ভারতের
শিশু নিখোঁজ নিয়ে মহিলা পরিষদের ‘৩১ হাজার শিশু নিখোঁজ’ তথ্যটি ভুল
অন্তর্বর্তীকালীন সরকারের আমলে ডাকাত দলকে গণপিটুনির দৃশ্য; ছড়ানো হচ্ছে বর্তমান সরকারের সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির ভুয়া দাবিতে
আইনশৃঙ্খলা ব্যবস্থা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর নামে ভুয়া মন্তব্য প্রচার
আপনার মতামত দিন
এই পোস্টটি কি আপনার জন্য সহায়ক ছিল?
এখনো কেউ ভোট দেয়নি। আপনিই প্রথম হোন!
0%
0%
আপনার মতামত শেয়ার করুন:
| মন্তব্য সমূহ:
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!
| আরও পড়ুন
বাংলাদেশে ঈদের দিনে মুসল্লিদের মারামারির দৃশ্য দাবিতে ভারতের ভিডিও প্রচার
খুলনা ও চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনে হামলার দাবি সঠিক নয়
রাজশাহীতে প্রথম আলো ও ডেইলি স্টারে হামলার দাবিও ভুয়া
জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের নিয়ে বদিউল আলম মজুমদারের নামে ভুয়া মন্তব্য প্রচার
সেনাবাহিনীর একাংশ বিদ্রোহ করেছে দাবি
করে ভুয়া তথ্য প্রচার
ফ্যাক্ট চেক