| ফ্যাক্ট চেক | জাতীয়
মেট্রোরেলে হেডফোন ছাড়া ভিডিও দেখলে জরিমানার বিধিটি বাংলাদেশের নয়, ভারতের
২১ জুলাই ২০২৬
সম্প্রতি ‘মেট্রোরেলে হেডফোন ছাড়া ভিডিও দেখলে জরিমানা’ শিরোনামে একটি তথ্য গণমাধ্যম সহ সামাজিক মাধ্যমে প্রচার করা হয়েছে।
বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, দাবিটি সঠিক নয়। সম্প্রতি ভারতে মেট্রোরেলে হেডফোন ছাড়া ভিডিও দেখলে জরিমানা আরোপ করে নতুন নিয়ম করা হয়েছে। এই সংবাদের শিরোনামে স্থানের নাম উল্লেখ না করা এবং বাংলাদেশের মেট্রোরেলের ছবি ব্যবহার করায় বিষয়টি নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে।
অনুসন্ধানে গণমাধ্যম কিংবা অন্যকোনো নির্ভরযোগ্য সূত্রে বাংলাদেশের মেট্রোরেলে হেডফোন ছাড়া ভিডিও দেখলে জরিমানা আরোপ করে নতুন আইন পাশ হওয়ার কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি।
তবে সম্প্রতি ভারতের মেট্রোরেলে হেডফোন ছাড়া ভিডিও দেখলে জরিমানার বিধান রেখে একটি নিয়ম করা হয়েছে। বিষয়টি নিয়ে ভারতের একাধিক গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে।
পরে, ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) উপ প্রকল্প পরিচালক (গণসংযোগ) মো: আহসান উল্লাহ শরিফী বাংলাফ্যাক্টকে জানিয়েছেন, ‘বাংলাদেশের মেট্রোরেলে এমন কোনো আইন পাশ হয়নি।’
অর্থাৎ, আলোচিত দাবিটি বিভ্রান্তিকর।
Topics:
সীমান্তে আরাকান আর্মিকে অনুপ্রবেশে বাধা দেওয়ার পুরোনো ভিডিও প্রচার করে বিজিবিকে নিয়ে অপপ্রচার
শিক্ষকের গায়ে হাত তোলার এই ভিডিওটি বাংলাদেশের নয়, ভারতের
অর্থ পাচার ও চাঁদাবাজি প্রসঙ্গে রুহুল কবির রিজভীর নামে অপপ্রচার
সালমানের স্টুডিও ভাঙচুর প্রসঙ্গে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টার নামে বানোয়াট মন্তব্য প্রচার
জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর ফেনীতে বাইকে আগুন দেওয়ার দাবিতে ছড়ানো ভিডিওটি ২০২১ সালের
আপনার মতামত দিন
এই পোস্টটি কি আপনার জন্য সহায়ক ছিল?
এখনো কেউ ভোট দেয়নি। আপনিই প্রথম হোন!
0%
0%
আপনার মতামত শেয়ার করুন:
| মন্তব্য সমূহ:
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!
| আরও পড়ুন
প্রধানমন্ত্রী তারেক রহমানের নামে ভুয়া মন্তব্য প্রচার
হাসিনা-পুতিনের বৈঠকের ভিডিওটি ২০১৩ সালের
রাজবাড়ীতে নারী ম্যাজিস্ট্রেটের ওপর হামলার দাবি সত্য নয়; ভিডিওটি ব্যবসায়িক বিরোধকে কেন্দ্র করে সৃষ্ট ঘটনার
ঘটনাস্থল ‘ভারত’ উল্লেখ না করে গণমাধ্যমের শিরোনাম, বিদেশি ঘটনাকে পাঠক মনে করছে বাংলাদেশের
ফ্যাক্ট চেক