| ফ্যাক্ট চেক | রাজনীতি

পুরোনো ভিন্ন ঘটনার ভিডিও দিয়ে চলছে আওয়ামী লীগের 'লকডাউন' অপপ্রচার

১০ নভেম্বর ২০২৫

বিভ্রান্তিকর

কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের প্রোপাগান্ডামূলক অ্যাকাউন্ট ও পেজ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশে লকডাউন শুরুর মিথ্যা দাবি করে বেশ কিছু অরাজকতার ভিডিও ছড়াচ্ছে। নিষিদ্ধ আওয়ামী লীগের সমর্থকরা এই ভিডিওগুলি ছড়িয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করার চেষ্টা করছে।

ভিডিও যাচাই ০১: সড়কে আগুন জ্বালিয়ে ঢাকা লকডাউন 

আগুন জ্বালিয়ে সড়ক অবরোধের একটি ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দাবি করা হচ্ছে, ভিডিওটি ঢাকায় লকডাউন কর্মসূচি পালনের। তবে বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, দাবিটি সঠিক নয়। ভিডিওটি আসলে ২০২৩ সালে বিএনপি নেতাকর্মীদের ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধের ঘটনার।

রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে মূলধারার গণমাধ্যম প্রতিষ্ঠান বাংলাদেশ প্রতিদিন ও বাংলা ট্রিবিউনে ২০২৩ সালের ২ নভেম্বর প্রকাশিত প্রতিবেদনে ব্যবহৃত ছবির সাথে আলোচিত ভিডিওটির অনুরূপ দৃশ্য খুঁজে পাওয়া যায়। বিস্তারিত প্রতিবেদন থেকে জানা যায়, ২০২৩ সালে বিএনপি সারাদেশে তিন দিনব্যাপী অবরোধ কর্মসূচির ডাক দেয়। দলটির নেতাকর্মীরা সেসময় অবরোধের সমর্থনে টায়ার জ্বালিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের একাধিক স্থানে বিক্ষোভ কর্মসূচি পালন করে।

অর্থাৎ, আলোচিত ভিডিওটি আওয়ামী লীগের ঢাকা লকডাউন কর্মসূচির নয়।

ভিডিও ০২: যানবাহন ভাঙচুর ও আগুন দেওয়ার ভিডিও

আওয়ামী লীগের প্রোপাগান্ডামূলক অ্যাকাউন্ট থেকে 'যানবাহন ভাঙচুর ও আগুন ধরিয়ে দেওয়ার' একটি ভিডিও ছড়িয়ে দাবি করা হচ্ছে যে এটি আজ, ১০ নভেম্বর তাদের অরাজকতার ঘটনা। তবে, যাচাই করে দেখা গেছে, প্রচারিত এই ভিডিওটি সাম্প্রতিক কোনো ঘটনার নয়। এটি আসলে ২০২৩ সালের ২৬ নভেম্বর অবরোধের সমর্থনে সিলেটে বিএনপি নেতাকর্মীদের মশাল মিছিলের সময় সংঘটিত ঘটনায় ধারণকৃত।

অর্থাৎ, পুরোনো ভিন্ন ঘটনার ভিডিও দিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করছে আওয়ামী লীগ।

ভিডিও ০৩: সড়কে আগুন জ্বালানোর ভিডিও

সড়কে আগুন জ্বালানোর -এই ভিডিওটি ছড়িয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের প্রোপাগান্ডামূলক অ্যাকাউন্ট থেকে দাবি করা হচ্ছে যে এটি আজ, ১০ নভেম্বর তাদের অরাজকতার ঘটনা। তবে, যাচাই করে দেখা গেছে, চলতি বছরের জানুয়ারির শেষের দিকে সাত কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনার।

অর্থাৎ, এই ভিডিওটিও পুরোনো ভিন্ন ঘটনার। ভিডিওটি প্রচার করে জনমনে আতঙ্ক সৃষ্টি করছে আওয়ামী লীগ।

Topics:

হাসিনা-পুতিনের বৈঠকের ছবিটি সাম্প্রতিক নয়, ২০১৩ সালের
বিভ্রান্তিকর
৫ অক্টোবর ২০২৬

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের পদত্যাগ দাবিতে সচিবালয়ে ছাত্রদের প্রবেশের দাবিটি মিথ্যা, ছড়ানো ভিডিওটি ২০২৫ সালের
মিথ্যা

‘বিশ্বব্যাপী যখন বোয়িংয়ের সঙ্কট শুরু হবে, তখন সুযোগ বুঝে আমরা এগুলোকে বেশি দামে বিক্রি করে দেব’ বলে মন্তব্য করেননিরুহুল কবির রিজভী

দিল্লিতে ফ্যাসিস্ট শেখ হাসিনার আন্তর্জাতিক কনফারেন্সে অংশ নেওয়ার ভিডিওটি ২০১৯ সালের
বিভ্রান্তিকর
৪ অক্টোবর ২০২৬

দিল্লিতে ফ্যাসিস্ট শেখ হাসিনার আন্তর্জাতিক কনফারেন্সে অংশ নেওয়ার ভিডিওটি ২০১৯ সালের

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান ও জুবাইদা রহমানের নৈশভোজে অংশ নেওয়ার ছবিটি আসল
সত্য
৪ অক্টোবর ২০২৬

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান ও জুবাইদা রহমানের নৈশভোজে অংশ নেওয়ার ছবিটি আসল

আপনার মতামত দিন

এই পোস্টটি কি আপনার জন্য সহায়ক ছিল?

এখনো কেউ ভোট দেয়নি। আপনিই প্রথম হোন!

0%

0%

আপনার মতামত শেয়ার করুন:

| মন্তব্য সমূহ:

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!

পুরোনো ভিন্ন ঘটনার ভিডিও দিয়ে চলছে আওয়ামী লীগের 'লকডাউন' অপপ্রচার

ফ্যাক্ট চেক

পুরোনো ভিন্ন ঘটনার ভিডিও দিয়ে চলছে আওয়ামী লীগের 'লকডাউন' অপপ্রচার

১০ নভেম্বর ২০২৫

<p>পুরোনো ভিন্ন ঘটনার ভিডিও দিয়ে চলছে আওয়ামী লীগের 'লকডাউন' অপপ্রচার</p>