| ফ্যাক্ট চেক | রাজনীতি
ভারতের পতাকা প্রসঙ্গে সালাহউদ্দিন আহমেদের নামে ভুয়া মন্তব্য প্রচার
৯ অক্টোবর ২০২৬
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ “কথায় কথায় ভারতের পতাকা পদদলিত যারা করতে বলে তারা সত্যিকারের রাজাকার। ভারত আমাদের অকৃত্রিম বন্ধু।” বলে মন্তব্য করেছেন দাবি করে তাঁর ছবিযুক্ত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে।
তবে বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, সালাহউদ্দিন আহমেদ এমন কোনো মন্তব্য করেননি। বরং, কোনো প্রকার তথ্যসূত্র উল্লেখ না করে সালাহউদ্দিন আহমদকে উদ্ধৃত করে আলোচিত তথ্যটি প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত দাবিতে প্রচারিত পোস্ট পর্যবেক্ষণ করলে তাতে কোনো নির্ভরযোগ্য তথ্যপ্রমাণের উল্লেখ পাওয়া যায়নি।
পরবর্তীতে, সালাউদ্দিন আহমেদ “কথায় কথায় ভারতের পতাকা পদদলিত যারা করতে বলে তারা সত্যিকারের রাজাকার। ভারত আমাদের অকৃত্রিম বন্ধু।” বলে মন্তব্য করেছে কিনা জানতে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করলে আলোচিত দাবিটির পক্ষে গণমাধ্যম বা কোনো নির্ভরযোগ্য সূত্রেও কোনো তথ্য পাওয়া যায়নি। তিনি এমন কোনো মন্তব্য করলে তা গণমাধ্যমে ফলাও করে প্রচার হবার কথা।
এই বিষয়ে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবি খানের সাথে যোগাযোগ করা হলে তিনি বাংলাফ্যাক্টকে জানান, ‘সালাহউদ্দিন আহমেদ এমন কোনো মন্তব্য করেননি।’
সুতরাং, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদকে উদ্ধৃত করে “কথায় কথায় ভারতের পতাকা পদদলিত যারা করতে বলে তারা সত্যিকারের রাজাকার। ভারত আমাদের অকৃত্রিম বন্ধু।” এমন দাবিতে প্রচারিত মন্তব্যটি ভুয়া ও বানোয়াট।
Topics:
হাসিনা-পুতিনের বৈঠকের ছবিটি সাম্প্রতিক নয়, ২০১৩ সালের
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের পদত্যাগ দাবিতে সচিবালয়ে ছাত্রদের প্রবেশের দাবিটি মিথ্যা, ছড়ানো ভিডিওটি ২০২৫ সালের
‘বিশ্বব্যাপী যখন বোয়িংয়ের সঙ্কট শুরু হবে, তখন সুযোগ বুঝে আমরা এগুলোকে বেশি দামে বিক্রি করে দেব’ বলে মন্তব্য করেননিরুহুল কবির রিজভী
দিল্লিতে ফ্যাসিস্ট শেখ হাসিনার আন্তর্জাতিক কনফারেন্সে অংশ নেওয়ার ভিডিওটি ২০১৯ সালের
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান ও জুবাইদা রহমানের নৈশভোজে অংশ নেওয়ার ছবিটি আসল
আপনার মতামত দিন
এই পোস্টটি কি আপনার জন্য সহায়ক ছিল?
এখনো কেউ ভোট দেয়নি। আপনিই প্রথম হোন!
0%
0%
আপনার মতামত শেয়ার করুন:
| মন্তব্য সমূহ:
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!
| আরও পড়ুন
দেয়ালে শেখ মুজিবের প্রতিকৃতিযুক্ত ছবিটি এআই দিয়ে তৈরি
ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের ফটোকার্ড নকল করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের নামে ভুয়া মন্তব্য প্রচার
সম্পাদিত ছবি দিয়ে সেনাবাহিনীকে জড়িয়ে প্রধান উপদেষ্টার নামে অপপ্রচার
ইন্ডিপেনডেন্ট টিভির ফটোকার্ড বিকৃত করে তেলের দাম বাড়ানো নিয়ে আমীর খসরুর নামে ভুয়া মন্তব্য প্রচার
ফ্যাক্ট চেক