| ফ্যাক্ট চেক | রাজনীতি
ফটোকার্ড বিকৃত করে তারেক রহমানের নামে ভুয়া মন্তব্য প্রচার
৯ ফেব্রুয়ারি ২০২৬
৬ ফেব্রুয়ারি বার্তা সংস্থা রয়টার্সকে একটি সাক্ষাৎকার দেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সাক্ষাৎকারে তিনি বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।
এরই প্রেক্ষিতে, রয়টার্সকে তারেক রহমান ‘প্রয়োজনে আওয়ামীলীগ সাথে ঐক্য হতে পারে তবে, জামায়াতের সঙ্গে ঐক্য সরকারে যাবে না বিএনপি কখনও আর’ বলে মন্তব্য করেছেন, এমন দাবিতে ঢাকা মেইলের লোগো সংবলিত একটি ফটোকার্ড সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, এমন কোনো মন্তব্য তারেক রহমান করেননি। এছাড়া, ঢাকা মেইল আলোচিত তথ্যে কোনো ফটোকার্ড প্রকাশ করেনি। মূলত ঢাকা মেইলের ফেসবুক পেজে গত ৭ ফেব্রুয়ারি প্রকাশিত একটি ফটোকার্ড নকল করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করে ছড়িয়ে দেওয়া হয়েছে।
ঢাকা মেইল এর ফেসবুক পেজে গত ৭ ফেব্রুয়ারি ‘জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী, জামায়াতের সঙ্গে ঐক্য সরকারে যাবে না বিএনপি’ তথ্যে বা শিরোনামে প্রকাশিত ফটোকার্ডটি ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে শিরোনাম পরিবর্তন করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
ঢাকা মেইল এর ফটোকার্ডটির মন্তব্যের ঘরে পাওয়া ওয়েবসাইটে প্রকাশিত একই শিরোনামের প্রতিবেদনে বলা হয়, ‘নির্বাচনের পর জামায়াতে ইসলামীর সঙ্গে ঐক সরকার গঠনের সম্ভাবনা নাকচ করে দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। একই সঙ্গে তার দলের এককভাবে নির্বাচনে জয়ের ব্যাপারে তিনি আত্মবিশ্বাসী বলে জানিয়েছেন বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী পদের প্রধান প্রতিদ্বন্দ্বী। শুক্রবার (০৬ ফেব্রুয়ারি) ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে এ অবস্থান জানান বিএনপি চেয়ারম্যান।’
অর্থাৎ, ঢাকা মেইল এর ডিজাইন সংবলিত নকল ফটোকার্ডে তারেক রহমানের নামে ভুয়া মন্তব্য প্রচার করা হয়েছে।
Topics:
হাসিনা-পুতিনের বৈঠকের ছবিটি সাম্প্রতিক নয়, ২০১৩ সালের
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের পদত্যাগ দাবিতে সচিবালয়ে ছাত্রদের প্রবেশের দাবিটি মিথ্যা, ছড়ানো ভিডিওটি ২০২৫ সালের
‘বিশ্বব্যাপী যখন বোয়িংয়ের সঙ্কট শুরু হবে, তখন সুযোগ বুঝে আমরা এগুলোকে বেশি দামে বিক্রি করে দেব’ বলে মন্তব্য করেননিরুহুল কবির রিজভী
দিল্লিতে ফ্যাসিস্ট শেখ হাসিনার আন্তর্জাতিক কনফারেন্সে অংশ নেওয়ার ভিডিওটি ২০১৯ সালের
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান ও জুবাইদা রহমানের নৈশভোজে অংশ নেওয়ার ছবিটি আসল
আপনার মতামত দিন
এই পোস্টটি কি আপনার জন্য সহায়ক ছিল?
এখনো কেউ ভোট দেয়নি। আপনিই প্রথম হোন!
0%
0%
আপনার মতামত শেয়ার করুন:
| মন্তব্য সমূহ:
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!
| আরও পড়ুন
দিল্লিতে ফ্যাসিস্ট শেখ হাসিনার জন্মদিন উদযাপন দাবিতে নিউইয়র্কের ৭ বছর পূর্বের ভিডিও প্রচার
যমুনা টিভি’র নামে ছড়ানো ভুয়া ফটোকার্ডে মির্জা আব্বাসের মৃত্যুর গুজব প্রচার
গণভোটের হার ১৪% দাবি করে আওয়ামী লীগের গুজব প্রচার
মেহেরপুরের দুই ফার্মেসির দ্বন্দ্বের ভিডিও ব্যবহার করে বিএনপির ভাবমূর্তি নষ্টের চেষ্টা
ফ্যাক্ট চেক