| ফ্যাক্ট চেক | রাজনীতি

বিএনপিকে ইসলাম বিদ্বেষী দল বলেননি মুফতি আবদুল মালেক

৯ ফেব্রুয়ারি ২০২৬

মিথ্যা

‘আওয়ামীলীগ এর পরে বিএনপি সবচাইতে বেশি ইসলাম বিদ্বেষী দল। আপনি জেনে শুনে একটি ইসলাম বিদ্বেষী দলের ভোট দিতে পারেন না এতে আপনার ইমান থাকবে না।’- এমন মন্তব্য বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি আবদুল মালেক সাহেব করেছেন এমন দাবি সংবলিত একটি ফটোকার্ড সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছে। ছড়িয়ে পড়া ফটোকার্ডে ‘TD DUCSU’ লেখা সংবলিত একটি লোগো দেখতে পাওয়া যায়। এটি প্রকাশের তারিখ হিসেবে গত ৭ ফেব্রুয়ারি উল্লেখ রয়েছে। 

বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, মুফতি আবদুল মালেক বিএনপিকে ইসলাম বিদ্বেষী দল বলেননি। তাঁর নামে ছড়ানো এই মন্তব্যটি ভুয়া। 

‘TD DUCSU’ এর লোগোর সূত্রে অনুসন্ধান করে ‘The Daily DUCSU’ নামে একটি ফেসবুক পেজ খুঁজে পাওয়া যায়। এতে দেখা যায় গত ৭ ফেব্রুয়ারি মুফতি আবদুল মালেক সাহেবকে নিয়ে পেজটিতে দুইটি পোস্ট করে। একটি কার্ডে মুফতি আবদুল মালেকের বরাতে লিখেছে ‘নামের মধ্যে শুধু ইসলাম থাকলেই ভোট দেয়া যাবে না।’ 

অন্যটিতে মুফতি আবদুল মালেকের বরাতে লিখেছে, ‘গণভোটে পাঁচ থেকে আটটি বিষয়ে একসঙ্গে ভোট নেওয়া হচ্ছে। অথচ ভোটারদের প্রতিটি বিষয়ে আলাদাভাবে মত দেওয়ার সুযোগ রাখা হয়নি। আলাদা আলাদা অপশন নাই কেন। আপনাদের সিলে কম পড়ছে, না কালিতে টান পড়ছে; কিসে কম পড়ছে। 'হ্যাঁ' বলতে হলে সব বিষয়ে 'হ্যাঁ' এবং 'না' বলতে হলে সব বিষয়ে 'না' বলতে হচ্ছে। এতে সাধারণ মানুষ পেরেশানিতে পড়েছে।’

মুফতি আবদুল মালেকের বরাতে ‘TD DUCSU’ ফেসবুক পেজে প্রকাশিত এসব মন্তব্যের সত্যতা গত ৭ ফেব্রুয়ারি চ্যানেল আই এবং ৮ ফেব্রুয়ারি দেশ রূপান্তরে প্রকাশিত প্রতিবেদন থেকে পাওয়া যায়। 

তবে ‘TD DUCSU’ পেজটিতে ৭ ফেব্রুয়ারি ছাড়াও অন্য কোনো তারিখে মুফতি আবদুল মালেক বিএনপিকে ইসলাম বিদ্বেষী দল বলেছেন- এমন কোনো ফটোকার্ড প্রকাশ খুঁজে পাওয়া যায়নি। তাছাড়া, এই পেজটির লেখার ফন্টের সঙ্গে ছড়ানো ফটোকার্ডের ফন্টের মিল পাওয়া যায়নি। অর্থাৎ, ছড়ানো ফটোকার্ডটি প্রযুক্তির সাহায্যে সম্পাদনা করে বিকৃত করা হয়েছে।

পাশাপাশি, মুফতি আবদুল মালেক বিএনপিকে ইসলাম বিদ্বেষী দল বলেছেন- এমন তথ্যের সত্যতা গণমাধ্যম সূত্রে পাওয়া যায়নি। 

অর্থাৎ, ‘The Daily DUCSU’ নামে একটি ফেসবুক পেজের ফটোকার্ড বিকৃত করে বিএনপিকে জড়িয়ে মুফতি আবদুল মালেকের নামে সোশ্যাল মিডিয়ায় ভুয়া মন্তব্য ছড়ানো হচ্ছে।

তথ্যসূত্র

  • চ্যানেল আই

  • দেশ রূপান্তর

Topics:

নির্বাচন ২০২৬ Bangla Fact banglafact বাংলা ফ্যাক্ট

হাসিনা-পুতিনের বৈঠকের ছবিটি সাম্প্রতিক নয়, ২০১৩ সালের
বিভ্রান্তিকর
৫ অক্টোবর ২০২৬

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের পদত্যাগ দাবিতে সচিবালয়ে ছাত্রদের প্রবেশের দাবিটি মিথ্যা, ছড়ানো ভিডিওটি ২০২৫ সালের

‘বিশ্বব্যাপী যখন বোয়িংয়ের সঙ্কট শুরু হবে, তখন সুযোগ বুঝে আমরা এগুলোকে বেশি দামে বিক্রি করে দেব’ বলে মন্তব্য করেননিরুহুল কবির রিজভী

দিল্লিতে ফ্যাসিস্ট শেখ হাসিনার আন্তর্জাতিক কনফারেন্সে অংশ নেওয়ার ভিডিওটি ২০১৯ সালের
বিভ্রান্তিকর
৪ অক্টোবর ২০২৬

দিল্লিতে ফ্যাসিস্ট শেখ হাসিনার আন্তর্জাতিক কনফারেন্সে অংশ নেওয়ার ভিডিওটি ২০১৯ সালের

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান ও জুবাইদা রহমানের নৈশভোজে অংশ নেওয়ার ছবিটি আসল
সত্য
৪ অক্টোবর ২০২৬

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান ও জুবাইদা রহমানের নৈশভোজে অংশ নেওয়ার ছবিটি আসল

আপনার মতামত দিন

এই পোস্টটি কি আপনার জন্য সহায়ক ছিল?

এখনো কেউ ভোট দেয়নি। আপনিই প্রথম হোন!

0%

0%

আপনার মতামত শেয়ার করুন:

| মন্তব্য সমূহ:

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!

বিএনপিকে ইসলাম বিদ্বেষী দল বলেননি মুফতি আবদুল মালেক

ফ্যাক্ট চেক

বিএনপিকে ইসলাম বিদ্বেষী দল বলেননি মুফতি আবদুল মালেক

৯ ফেব্রুয়ারি ২০২৬

<p>বিএনপিকে ইসলাম বিদ্বেষী দল বলেননি মুফতি আবদুল মালেক<br /></p>