| ফ্যাক্ট চেক | রাজনীতি
ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে ঢাবিতে শিবির ও ছাত্রদলের সংঘর্ষের দাবিটি মিথ্যা
৮ সেপ্টেম্বর ২০২৫
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচনের প্রচারণাকে কেন্দ্র করে শিবির এবং ছাত্রদলের মধ্যে সংঘর্ষ চলছে দাবি করে একটি ভিডিও সম্প্রতি ইন্টারনেটে প্রচার করা হয়েছে।
বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, ভিডিওটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের নয়। এমনকি তা সাম্প্রতিক সময়েরও নয়। প্রকৃতপক্ষে, এটি গত ১৩ মার্চ সংঘটিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একটি ঘটনার ভিডিও।
আলোচিত ভিডিওটি থেকে কিছু স্থিরচিত্র নিয়ে রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে বেসরকারি টেলিভিশন চ্যানেল সময় টিভির ওয়েবসাইটে গত ১৪ মার্চ ‘চবিতে ছাত্রদল ও বহিরাগতদের হামলা, সাধারণ শিক্ষার্থীরা আহত’ শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। প্রতিবেদনটিতে ব্যবহৃত ফিচার ইমেজের সাথে আলোচিত ভিডিওটির একটি নির্দিষ্ট ফ্রেমের সাদৃশ্য পাওয়ায় যায়।
এ প্রতিবেদন থেকে জানা যায়, গত ১৩ মার্চ তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ছাত্রদলকর্মী ও বহিরাগতদের হামলায় কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন। এ ঘটনায় নিরাপত্তাহীনতার অভিযোগ তুলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের কাছে সেসময় লিখিত অভিযোগ জমা দিয়েছিলেন ভুক্তভোগীরা।
এছাড়াও, অনলাইন সংবাদ মাধ্যম দ্য ডেইলি ক্যাম্পাস এর ওয়েবসাইটেও গত ১৩ মার্চ এই বিষয়ে প্রকাশিত প্রতিবেদন থেকেও একই তথ্য জানা যায়।
তাছাড়া, ঘটনাটির ভিডিও ফুটেজ ডিবিসি নিউজ -এর ইউটিউব চ্যানেলে প্রচার হতে দেখা যায়।
অর্থাৎ, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচনের প্রচারণাকে কেন্দ্র করে শিবির এবং ছাত্রদলের মধ্যে সংঘর্ষ দাবি করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পুরোনো ও ভিন্ন ঘটনার ভিডিও প্রচার করা হয়েছে; যা মিথ্যা।
Topics:
বিভ্রান্তিকর
৫ অক্টোবর ২০২৬
হাসিনা-পুতিনের বৈঠকের ছবিটি সাম্প্রতিক নয়, ২০১৩ সালের
মিথ্যা
৫ অক্টোবর ২০২৬
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের পদত্যাগ দাবিতে সচিবালয়ে ছাত্রদের প্রবেশের দাবিটি মিথ্যা, ছড়ানো ভিডিওটি ২০২৫ সালের
মিথ্যা
৫ অক্টোবর ২০২৬
‘বিশ্বব্যাপী যখন বোয়িংয়ের সঙ্কট শুরু হবে, তখন সুযোগ বুঝে আমরা এগুলোকে বেশি দামে বিক্রি করে দেব’ বলে মন্তব্য করেননিরুহুল কবির রিজভী
বিভ্রান্তিকর
৪ অক্টোবর ২০২৬
দিল্লিতে ফ্যাসিস্ট শেখ হাসিনার আন্তর্জাতিক কনফারেন্সে অংশ নেওয়ার ভিডিওটি ২০১৯ সালের
সত্য
৪ অক্টোবর ২০২৬
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান ও জুবাইদা রহমানের নৈশভোজে অংশ নেওয়ার ছবিটি আসল
আপনার মতামত দিন
এই পোস্টটি কি আপনার জন্য সহায়ক ছিল?
এখনো কেউ ভোট দেয়নি। আপনিই প্রথম হোন!
0%
0%
আপনার মতামত শেয়ার করুন:
| মন্তব্য সমূহ:
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!
ফ্যাক্ট চেক