| ফ্যাক্ট চেক | রাজনীতি
ডাকসুর ভিপি প্রার্থী শামীম হোসেনের ওপর হামলার দাবিটি মিথ্যা, ব্যবহৃত ছবিটি পুরোনো
৯ সেপ্টেম্বর ২০২৫
মিথ্যা
ভোট শুরুর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে স্বতন্ত্র ভিপি প্রার্থী শামীম হোসেনের ওপর হামলা হয়েছে দাবি করে হাঁটু ও হাতে ব্যান্ডেজ বাধা শামীম হোসেনের একটি ছবি সামাজিক মাধ্যমে প্রচার করা হয়েছে।
বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, ভোট শুরু আগে শামীম হোসেনের ওপর হামলার কোনো ঘটনা ঘটেনি। প্রকৃতপক্ষে, আলোচিত ছবিটি পুরোনো ও ভিন্ন ঘটনার।
অনুসন্ধানে শামীম হোসেনের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে গত ৫ জুন ‘Dengue + Accident আর কী কী কপালে আছে কে জানে’ ক্যাপশনে প্রকাশিত পোস্টে আলোচিত ছবিটি খুঁজে পাওয়া যায়।
এ পোস্টের ক্যাপশন পর্যবেক্ষণ করে প্রতীয়মান হয় যে, সেসময় তিনি ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার পাশাপাশি দুর্ঘটনার শিকারও হয়েছিলেন।
অর্থাৎ, ডাকসু নির্বাচনে স্বতন্ত্র ভিপি প্রার্থী শামীম হোসেনের ওপর হামলা হয়েছে দাবি করে পুরোনো ভিন্ন ঘটনার ছবি প্রচার করা হচ্ছে; যা মিথ্যা।
তথ্যসূত্র: Facebook
Topics:
মিথ্যা
১৮ নভেম্বর ২০২৬
সংসদ সদস্য বরকত উল্লাহ বুলুর পদত্যাগের দাবিটি মিথ্যা
মিথ্যা
১৬ নভেম্বর ২০২৬
জমি নিয়ে বিরোধের জেরে এক নারীকে মারধরের ঘটনাকে আওয়ামী লীগ নেতার স্ত্রীকে বিএনপি নেতার নির্যাতন বলে প্রচার
মিথ্যা
১৫ নভেম্বর ২০২৬
শুটিংয়ের দৃশ্যকে বিএনপির শাসনামলে সন্ত্রাসী কার্যক্রম দাবি করে প্রচার
মিথ্যা
১২ নভেম্বর ২০২৬
ছাত্রলীগ নেতার মাকে বিএনপির নেতার নির্যাতনের দাবিটি মিথ্যা, ভিডিওটি ভারতের
বিভ্রান্তিকর
৩ নভেম্বর ২০২৬
ফ্যাসিস্ট হাসিনার ২০২৩ সালের ভিডিওকে সাম্প্রতিক হিসেবে প্রচার
আপনার মতামত দিন
এই পোস্টটি কি আপনার জন্য সহায়ক ছিল?
এখনো কেউ ভোট দেয়নি। আপনিই প্রথম হোন!
0%
0%
আপনার মতামত শেয়ার করুন:
| মন্তব্য সমূহ:
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!
ফ্যাক্ট চেক