| ফ্যাক্ট চেক | রাজনীতি

গণভোট অধ্যাদেশ সংসদে উত্থাপিত না হওয়ার সিদ্ধান্তে ছাত্র-জনতা শাহবাগ মোড়ের রাজপথে নামার দাবিটি মিথ্যা

৩০ মার্চ ২০২৬

মিথ্যা

গণভোট অধ্যাদেশ সংসদে উত্থাপন করা হবে না বলে জানিয়েছে বিএনপি। রোববার (২৯ মার্চ) রাতে জাতীয় সংসদের ক্যাবিনেট কক্ষে বিশেষ কমিটির বৈঠকে এমন সিদ্ধান্ত হয়। এরই প্রেক্ষিতে, বিএনপি গণভোট অধ্যাদেশ বাতিল করায় সাধারণ ছাত্র-জনতা শাহবাগ মোড়ের রাজপথে নেমেছে- এমন দাবি করে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছে। ‘𝗡𝗮𝘁𝗶𝗼𝗻 𝗧𝗶𝗺𝗲𝘀’ নামক ফেসবুক পেজ থেকে আজ সোমবার (৩০ মার্চ) সকাল ১০ টা ১৫ মিনিটে ভিডিওটি প্রকাশিত হয়। 

তবে বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, গণভোট অধ্যাদেশ সংসদে উত্থাপিত না হওয়ার সিদ্ধান্তে সাধারণ ছাত্র-জনতা শাহবাগ চত্বরের রাজপথে নামার দাবিটি মিথ্যা এবং একই দাবি করে ছড়ানো ভিডিওটিও পুরোনো। 

ছড়িয়ে পড়া ভিডিওটির এক পর্যায়ে রাজধানীর শাহবাগ মোড়ে তৎকালীন প্রজম্ব চত্ত্বরের একটি অংশ দেখতে পাওয়া যায়। গণমাধ্যম প্রতিষ্ঠান দৈনিক প্রথম আলোর ওয়েবসাইটে ২০২৫ সালের ১৩ জুলাই প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, সেই বছরের ১২ জুলাই ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এই স্থাপনাটি ভাঙ্গার কাজ শুরু করে এবং এর জায়গায় ‘জুলাই মনুমেন্ট’ স্থাপনা তৈরির কথা জানায়। সেই বছরের নভেম্বর মাসেই ‘জুলাই মনুমেন্ট’ তৈরির দৃশ্য সবার সামনে ফুটে উঠে। 

যেহেতু, ২০২৫ সালের ১২ জুলাইয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন প্রজম্ব চত্ত্বর ভেঙ্গে ফেলে, তাই সম্প্রতি শাহবাগ মোড়ের কোনো ভিডিওতেও এই স্থাপনা থাকার কথা নয়। সুতরাং, ছড়িয়ে পড়া এই ভিডিওটি আজকের কিংবা গতকালের নয়। বরং ভিডিওটি অন্তত, ২০২৫ সালের ১২ জুলাই তারিখের আগের।  

তাছাড়া, গণভোট অধ্যাদেশ সংসদে উত্থাপিত না হওয়ার সিদ্ধান্তে ছাত্র-জনতা শাহবাগ চত্বরের মোড়ের রাজপথে নেমেছে- এমন দাবির প্রেক্ষিতে অনুসন্ধানে গণমাধ্যম সূত্রে এর সত্যতা পাওয়া যায়নি। 

অর্থাৎ, গণভোট অধ্যাদেশ সংসদে উত্থাপিত না হওয়ার সিদ্ধান্তে সাধারণ ছাত্র-জনতা শাহবাগ মোড়ের রাজপথে নামার দাবিটি মিথ্যা এবং একই দাবি করে ছড়ানো ভিডিওটিও পুরোনো।

Topics:

banglafact বাংলা ফ্যাক্ট

হাসিনা-পুতিনের বৈঠকের ছবিটি সাম্প্রতিক নয়, ২০১৩ সালের
বিভ্রান্তিকর
৫ অক্টোবর ২০২৬

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের পদত্যাগ দাবিতে সচিবালয়ে ছাত্রদের প্রবেশের দাবিটি মিথ্যা, ছড়ানো ভিডিওটি ২০২৫ সালের

‘বিশ্বব্যাপী যখন বোয়িংয়ের সঙ্কট শুরু হবে, তখন সুযোগ বুঝে আমরা এগুলোকে বেশি দামে বিক্রি করে দেব’ বলে মন্তব্য করেননিরুহুল কবির রিজভী

দিল্লিতে ফ্যাসিস্ট শেখ হাসিনার আন্তর্জাতিক কনফারেন্সে অংশ নেওয়ার ভিডিওটি ২০১৯ সালের
বিভ্রান্তিকর
৪ অক্টোবর ২০২৬

দিল্লিতে ফ্যাসিস্ট শেখ হাসিনার আন্তর্জাতিক কনফারেন্সে অংশ নেওয়ার ভিডিওটি ২০১৯ সালের

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান ও জুবাইদা রহমানের নৈশভোজে অংশ নেওয়ার ছবিটি আসল
সত্য
৪ অক্টোবর ২০২৬

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান ও জুবাইদা রহমানের নৈশভোজে অংশ নেওয়ার ছবিটি আসল

আপনার মতামত দিন

এই পোস্টটি কি আপনার জন্য সহায়ক ছিল?

এখনো কেউ ভোট দেয়নি। আপনিই প্রথম হোন!

0%

0%

আপনার মতামত শেয়ার করুন:

| মন্তব্য সমূহ:

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!

গণভোট অধ্যাদেশ সংসদে উত্থাপিত না হওয়ার সিদ্ধান্তে ছাত্র-জনতা শাহবাগ মোড়ের রাজপথে নামার দাবিটি মিথ্যা

ফ্যাক্ট চেক

গণভোট অধ্যাদেশ সংসদে উত্থাপিত না হওয়ার সিদ্ধান্তে ছাত্র-জনতা শাহবাগ মোড়ের রাজপথে নামার দাবিটি মিথ্যা

৩০ মার্চ ২০২৬

<p>গণভোট অধ্যাদেশ সংসদে উত্থাপিত না হওয়ার সিদ্ধান্তে ছাত্র-জনতা শাহবাগ মোড়ের রাজপথে নামার দাবিটি মিথ্যা<br /></p>