| ফ্যাক্ট চেক | রাজনীতি
১৮ বছরেই বিয়ে বাধ্যতামূলক করেনি সরকার
১ এপ্রিল ২০২৬
সম্প্রতি, ‘১৮ বছরে বিয়ে বাধ্যতামূলক, বিয়ের খরচ বাবদ ১ লক্ষ টাকা দিবে সরকার’ শিরোনামের একটি ফটোকার্ড সামাজিক যোগযোগমাধ্যম ফেসবুকে প্রচার করা হয়েছে।
তবে বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, দাবিটি সঠিক নয়। প্রকৃতপক্ষে, ‘Janina Television’ নামের একটি ব্যাঙ্গাত্মক পেজের কনটেন্টকে আসল ভেবে প্রচার করা হয়েছে।
আলোচিত পোস্ট পর্যবেক্ষণ করে ওই দাবির পক্ষে কোনো তথ্যসূত্র পাওয়া যায়নি। গণমাধ্যম বা অন্যকোনো নির্ভরযোগ্য সূত্রেও বাংলাদেশে ১৮ বছরে বিয়ে বাধ্যতামূলক হওয়ার বিষয়ে কিংবা বিয়ের খরচ বাবদ সরকারের পক্ষ থেকে ১ লাখ টাকা দেওয়ার বিষয়ে কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি।
পরে আলোচিত ফটোকার্ডটির লোগো ধরে অনুসন্ধান চালিয়ে ‘Janina Television’ নামের একটি পেজে গত ৩১ মার্চ প্রকাশিত মূল ফটোকার্ডটি খুঁজে পাওয়া যায়। পেজটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এটি একটি ব্যাঙ্গাত্মক পেজ। এর পরিচয় হিসেবে লেখা আছে, ‘একটি বিনোদন মূলক প্লাটফর্ম। আমাদের পোস্ট গুলো শুধুমাত্র বিনোদনের অংশ। কোন পোস্ট সিরিয়াসলি নিবেন না।’
‘Janina Television’ মূলত বিনোদনের উদ্দেশ্যে তৈরি ব্যাঙ্গাত্মক পেজ। এটি কোনো সংবাদমাধ্যম কিংবা খবরের পেজ বা পোর্টাল নয়।
অর্থাৎ, আলোচিত দাবিটি মিথ্যা।
Topics:
পারিবারিক কলহের দৃশ্যকে ছাত্রলীগ নেতার মাকে নির্যাতন বলে প্রচার
হাসিনা-পুতিনের বৈঠকের ছবিটি সাম্প্রতিক নয়, ২০১৩ সালের
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের পদত্যাগ দাবিতে সচিবালয়ে ছাত্রদের প্রবেশের দাবিটি মিথ্যা, ছড়ানো ভিডিওটি ২০২৫ সালের
‘বিশ্বব্যাপী যখন বোয়িংয়ের সঙ্কট শুরু হবে, তখন সুযোগ বুঝে আমরা এগুলোকে বেশি দামে বিক্রি করে দেব’ বলে মন্তব্য করেননিরুহুল কবির রিজভী
দিল্লিতে ফ্যাসিস্ট শেখ হাসিনার আন্তর্জাতিক কনফারেন্সে অংশ নেওয়ার ভিডিওটি ২০১৯ সালের
আপনার মতামত দিন
এই পোস্টটি কি আপনার জন্য সহায়ক ছিল?
এখনো কেউ ভোট দেয়নি। আপনিই প্রথম হোন!
0%
0%
আপনার মতামত শেয়ার করুন:
| মন্তব্য সমূহ:
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!
| আরও পড়ুন
কালের কণ্ঠের ফটোকার্ড বিকৃত করে রাশেদ খাঁন গুলিবিদ্ধ হওয়ার ভুয়া তথ্য প্রচার
ভোটকেন্দ্রে বিশৃঙ্খলা হলে সেনাবাহিনীকে প্রধান উপদেষ্টার গুলি করার নির্দেশের তথ্যটি ভুয়া
একাত্তর টিভির ফটোকার্ড বিকৃত করে তারেক রহমানের নামে ভুয়া মন্তব্য প্রচার
যশোর-২ আসনের সব ভোট রাতেই সম্পন্ন দাবি করে এআই ভিডিও প্রচার
ফ্যাক্ট চেক