| ফ্যাক্ট চেক | রাজনীতি
গ্রাম্য সালিশে চুরির অভিযোগে মারধরের ঘটনায়
বিএনপিকে জড়িয়ে অপপ্রচার
৯ জুন ২০২৬
“জমি দখলে ব্যর্থ হওয়ায় বিএনপি নেতা এক কৃষককে মারধর করছে” - এমন দাবি করে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়ানো হচ্ছে। তবে বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, দাবিটি অসত্য। মূলত, লালমনিরহাটের কালীগঞ্জে গ্রাম্য সালিশে মসজিদের মাইক চুরির অভিযোগে এক ব্যক্তিকে মারধরের ঘটনা ঘটে। সেই ঘটনার দৃশ্য এটি।
এ বিষয়ে অনুসন্ধানে সংবাদ সংস্থা ইউএনবির ইউটিউব চ্যানেলে গত ৫ জুন প্রকাশিত একটি প্রতিবেদনে একই দৃশ্য খুঁজে পাওয়া যায়। তা থেকে জানা যায়, লালমনিরহাটের কালীগঞ্জে চুরি হওয়া মসজিদের মাইক কেনাকে কেন্দ্র করে স্থানীয় সালিশে এক ব্যক্তিকে শাস্তি দেওয়া হয়।
চ্যানেল টুয়েন্টিফোরে প্রকাশিত এক প্রতিবেদন থেকেও একই তথ্য জানা যায়।
একই বিষয়ে কালেরচিত্র নামের একটি অনলাইন পোর্টালে গত ৪ জুন প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার মদাতী ইউনিয়নের কৈটারী উত্তরপাড়া জামে মসজিদের চুরি হওয়া মাইক ক্রয়ের অভিযোগে গত ৩ জুন অনুষ্ঠিত এক গ্রাম্য সালিশে মফিজুল ইসলামকে তার স্ত্রী ও সন্তানের সামনে মারধরের অভিযোগ উঠে। এই ঘটনায় অভিযুক্ত ইউপি সদস্য শাহজাদা সেলিমের বিরুদ্ধে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। তবে এই প্রতিবেদনে তাঁর রাজনৈতিক পরিচয় পাওয়া যায়নি।
অর্থাৎ, চুরির অভিযোগে গ্রাম্য সালিশে মারধরের ঘটনাকে জমি দখলে ব্যর্থ হওয়ায় কৃষককে বিএনপি নেতার মারধরের ঘটনা দাবি করে ছড়ানো হচ্ছে; যা মিথ্যা।
Topics:
Bangla Fact banglafact বাংলা ফ্যাক্ট
হাসিনা-পুতিনের বৈঠকের ছবিটি সাম্প্রতিক নয়, ২০১৩ সালের
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের পদত্যাগ দাবিতে সচিবালয়ে ছাত্রদের প্রবেশের দাবিটি মিথ্যা, ছড়ানো ভিডিওটি ২০২৫ সালের
‘বিশ্বব্যাপী যখন বোয়িংয়ের সঙ্কট শুরু হবে, তখন সুযোগ বুঝে আমরা এগুলোকে বেশি দামে বিক্রি করে দেব’ বলে মন্তব্য করেননিরুহুল কবির রিজভী
দিল্লিতে ফ্যাসিস্ট শেখ হাসিনার আন্তর্জাতিক কনফারেন্সে অংশ নেওয়ার ভিডিওটি ২০১৯ সালের
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান ও জুবাইদা রহমানের নৈশভোজে অংশ নেওয়ার ছবিটি আসল
আপনার মতামত দিন
এই পোস্টটি কি আপনার জন্য সহায়ক ছিল?
এখনো কেউ ভোট দেয়নি। আপনিই প্রথম হোন!
0%
0%
আপনার মতামত শেয়ার করুন:
| মন্তব্য সমূহ:
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!
| আরও পড়ুন
ফ্যামিলি কার্ড চাওয়া নারীদের বিএনপি নেতার মারধরের দাবিটি অসত্য; ছড়ানো ভিডিওটি ভারতের
ডিপফেইক ভিডিও তৈরি করে এআইজি (মিডিয়া) শাহাদাত হোসাইনের নামে আওয়ামী লীগের অপপ্রচার
কালের কণ্ঠের ফটোকার্ড বিকৃত করে তারেক রহমানের নামে ভুয়া মন্তব্য প্রচার
সালমানের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় রুহুল কবির
রিজভীর নামে অপপ্রচার
ফ্যাক্ট চেক