| ফ্যাক্ট চেক | রাজনীতি
সাবেক স্বামীর এসিড নিক্ষেপের ঘটনায় ছাত্রদলকে দায়ী করে সামাজিক মাধ্যমে অপপ্রচার
৯ জুন ২০২৬
“হবিগঞ্জে কু প্রস্তাবে রাজি না হওয়ায় এ’সি’ড নিক্ষেপ করলো হবিগঞ্জ জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রিয়াজুল ইসলাম রিদয়” – এমন দাবি করে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো হয়েছে।
বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, ঘটনাটির সঙ্গে ছাত্রদলের কেউ জড়িত নন। তা ছাড়া, হবিগঞ্জ জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক পদে রিয়াজুল ইসলাম রিদয় নামের কেউ নেই। প্রকৃতপক্ষে, ভিডিওটি হবিগঞ্জে গত ৪ জুন এক নারীর ওপরে তাঁর প্রাক্তন স্বামীর এসিড নিক্ষেপের পর হাসপাতালে সে নারীর আর্তনাদের দৃশ্য।
ভিডিওটির বিষয়ে অনুসন্ধানে আরটিভি নিউজের ইউটিউব চ্যানেলে “সাবেক স্ত্রীর মুখে এ/সিড নিক্ষেপ করল পাষণ্ড স্বামী” শিরোনামের একটি ভিডিও প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।
প্রতিবেদনটি থেকে জানা যায়, হবিগঞ্জ সদর উপজেলায় এক নারীর ওপর এসিড নিক্ষেপ করেছে তাঁর সাবেক স্বামী। এসিডে ওই নারীর মুখমণ্ডল ঝলসে গেছে।
এই ঘটনায় যমুনা টিভি ও ডিবিসি নিউজে প্রচারিত সংবাদ থেকেও একই তথ্য জানা যায়।
তাছাড়া, ২ মে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ফেসবুক পেজে প্রকাশিত হবিগঞ্জ জেলা ছাত্রদলের পুরো কমিটির তালিকায় দেখা যায়, হবিগঞ্জ জেলা ছাত্রদলের একমাত্র সাংগঠনিক সম্পাদকের নাম গোলাম মাহবুব।
অর্থাৎ, হবিগঞ্জ জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক এক নারীকে এসিড নিক্ষেপ করেছে দাবিটি সত্য নয়।
Topics:
হাসিনা-পুতিনের বৈঠকের ছবিটি সাম্প্রতিক নয়, ২০১৩ সালের
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের পদত্যাগ দাবিতে সচিবালয়ে ছাত্রদের প্রবেশের দাবিটি মিথ্যা, ছড়ানো ভিডিওটি ২০২৫ সালের
‘বিশ্বব্যাপী যখন বোয়িংয়ের সঙ্কট শুরু হবে, তখন সুযোগ বুঝে আমরা এগুলোকে বেশি দামে বিক্রি করে দেব’ বলে মন্তব্য করেননিরুহুল কবির রিজভী
দিল্লিতে ফ্যাসিস্ট শেখ হাসিনার আন্তর্জাতিক কনফারেন্সে অংশ নেওয়ার ভিডিওটি ২০১৯ সালের
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান ও জুবাইদা রহমানের নৈশভোজে অংশ নেওয়ার ছবিটি আসল
আপনার মতামত দিন
এই পোস্টটি কি আপনার জন্য সহায়ক ছিল?
এখনো কেউ ভোট দেয়নি। আপনিই প্রথম হোন!
0%
0%
আপনার মতামত শেয়ার করুন:
| মন্তব্য সমূহ:
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!
| আরও পড়ুন
কালের কণ্ঠের নামে ছড়ানো ফটোকার্ডটি নকল, এমন কোনো মন্তব্য করেননি প্রেস সচিব
আগামী জাতীয় নির্বাচন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে দিতে বলেছেন ট্যামি ব্রুস- দাবিটি মিথ্যা
জামায়াতকে জড়িয়ে একাধিক গণমাধ্যমের ফটোকার্ড নকল করে রাজনৈতিক ব্যক্তিদের নামে ভুয়া মন্তব্য প্রচার
তারেক রহমান ও আয়াতুল্লাহ আলী খামেনিকে জড়িয়ে আবিদুল ইসলাম খানের নামে ভুয়া মন্তব্য প্রচার
ফ্যাক্ট চেক