| ফ্যাক্ট চেক | রাজনীতি

প্রধানমন্ত্রীকে জড়িয়ে ডা. জাহেদ উর রহমানের নামে ভুয়া মন্তব্য প্রচার

১৮ আগস্ট ২০২৬

মিথ্যা

সম্প্রতি প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানের ছবি ব্যবহার করে তৈরি একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

ফটোকার্ডটিতে ডা. জাহেদ উর রহমানকে উদ্ধৃত করে লেখা হয়েছে, “বাংলাদেশের মানুষ এমন ভাব নিচ্ছে যে জীবনে মনে হয় লোডশেডিং দেখে নাই, কখনো গ্যাসের চুলা বাদে রান্না করে নাই। তারেক রহমান ডেইলি ২০ ঘন্টা কাজ করে আপনাদের জন্য, শুকরিয়া আদায় করেন এমন প্রধানমন্ত্রী পাইছেন।”

বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান এমন কোনো মন্তব্য করেননি। প্রকৃতপক্ষে, কোনো নির্ভরযোগ্য তথ্যসূত্র ছাড়াই তাঁর নামে এই মিথ্যা বক্তব্য প্রচার করা হয়েছে।

অনুসন্ধানে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে ডা. জাহেদ উর রহমানের এমন কোনো মন্তব্য গণমাধ্যম বা নির্ভরযোগ্য কোনো সূত্রে খুঁজে পাওয়া যায়নি। স্বাভাবিকভাবে তিনি এমন কোনো মন্তব্য করলে তা গণমাধ্যমে প্রচার হওয়ার কথা।

‘Gupto Tv’ নামের ফেসবুক পেজটি গত ১৬ আগস্ট আলোচিত ফটোকার্ডটি পোস্ট  করে। পেজটি পর্যবেক্ষণ করলে দেখা যায়, এটি নিজেকে প্যারোডি বা স্যাটায়ার পেজ হিসেবে দাবি করলেও পোস্ট কিংবা ফটোকার্ডগুলোতে স্যাটায়ার বা প্যারোডির কোনো লক্ষণ থাকে না। তাছাড়া, পেজটি আওয়ামীপন্থী ফেসবুক গ্রুপে তাদের তৈরি ফটোকার্ডগুলো বাস্তব দাবি করে পোস্ট করে থাকে। উল্লেখ্য, পূর্বেও এই পেজ থেকে ছড়ানো বিভিন্ন ফটোকার্ড নিয়ে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে 'বাংলাফ্যাক্ট'।

অর্থাৎ, প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানের নামে ছড়ানো এই মন্তব্যটি ভুয়া এবং বানোয়াট।

Topics:

হাসিনা-পুতিনের বৈঠকের ছবিটি সাম্প্রতিক নয়, ২০১৩ সালের
বিভ্রান্তিকর
৫ অক্টোবর ২০২৬

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের পদত্যাগ দাবিতে সচিবালয়ে ছাত্রদের প্রবেশের দাবিটি মিথ্যা, ছড়ানো ভিডিওটি ২০২৫ সালের

‘বিশ্বব্যাপী যখন বোয়িংয়ের সঙ্কট শুরু হবে, তখন সুযোগ বুঝে আমরা এগুলোকে বেশি দামে বিক্রি করে দেব’ বলে মন্তব্য করেননিরুহুল কবির রিজভী

দিল্লিতে ফ্যাসিস্ট শেখ হাসিনার আন্তর্জাতিক কনফারেন্সে অংশ নেওয়ার ভিডিওটি ২০১৯ সালের
বিভ্রান্তিকর
৪ অক্টোবর ২০২৬

দিল্লিতে ফ্যাসিস্ট শেখ হাসিনার আন্তর্জাতিক কনফারেন্সে অংশ নেওয়ার ভিডিওটি ২০১৯ সালের

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান ও জুবাইদা রহমানের নৈশভোজে অংশ নেওয়ার ছবিটি আসল
সত্য
৪ অক্টোবর ২০২৬

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান ও জুবাইদা রহমানের নৈশভোজে অংশ নেওয়ার ছবিটি আসল

আপনার মতামত দিন

এই পোস্টটি কি আপনার জন্য সহায়ক ছিল?

এখনো কেউ ভোট দেয়নি। আপনিই প্রথম হোন!

0%

0%

আপনার মতামত শেয়ার করুন:

| মন্তব্য সমূহ:

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!

প্রধানমন্ত্রীকে জড়িয়ে ডা. জাহেদ উর রহমানের নামে ভুয়া মন্তব্য প্রচার

ফ্যাক্ট চেক

প্রধানমন্ত্রীকে জড়িয়ে ডা. জাহেদ উর রহমানের নামে ভুয়া মন্তব্য প্রচার

১৮ আগস্ট ২০২৬

<p>প্রধানমন্ত্রীকে জড়িয়ে ডা. জাহেদ উর রহমানের নামে ভুয়া মন্তব্য প্রচার<br /></p>