| ফ্যাক্ট চেক | জাতীয়
শেখ মুজিবকে শ্রদ্ধা জানানো সেলিব্রেটিদের ‘কালচারাল ফ্যাসিস্ট’ বলেননি মানসুরা আলম
১৭ আগস্ট ২০২৬
সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মানসুরা আলমকে উদ্ধৃত করে 'আজকে দেশনেত্রী খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে কয়জন সেলিব্রিটিকে দেখছেন শ্রদ্ধা জানাতে? অথচ সবাই শেখ মুজিবকে শ্রদ্ধা জানাচ্ছে। সবাই মিলে এই কালচারাল ফ্যাসিস্টদের প্রতিহত করতে হবে।’ শিরোনামে একটি ফটোকার্ড সামাজিক মাধ্যমে ছড়ানো হচ্ছে।
বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, দাবিটি সঠিক নয়। মানসুরা আলম এমন কোনো মন্তব্য করেননি। ‘Gupto TV’ নামের একটি সার্কাজম পেজের পোস্টকে আসল মন্তব্য দাবিতে সামাজিক মাধ্যমে ছড়ানো হয়েছে।
মানসুরা আলম এমন কোনো মন্তব্য করেছেন কিনা সে বিষয়ে অনুসন্ধান করে গণমাধ্যম কিংবা অন্যকোনো নির্ভরযোগ্য কোনো সূত্রে তাঁর এমন বক্তব্য খুঁজে পাওয়া যায়নি।
পরে, ‘Gupto TV’ নামের একটি পেজে গত ১৫ আগস্ট প্রকাশিত মূল ফটোকার্ডটি খুঁজে পাওয়া যায়। পেজটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এটি একটি ব্যাঙ্গাত্মক পেজ। এর পরিচয় হিসেবে লেখা আছে, ‘This is Gupto TV | একটি Satire & Parody platform | All contents are for entertainment purpose only | আমাদের কনটেন্ট হাস্যরস, ব্যঙ্গ ও parody এর মাধ্যমে উপস্থাপিত হয়, যার উদ্দেশ্য শুধুমাত্র বিনোদন।’
অর্থাৎ, ‘Gupto TV’ মূলত বিনোদনের উদ্দেশ্যে তৈরি ব্যাঙ্গাত্মক পেজ। এটি কোনো সংবাদমাধ্যম কিংবা খবরের পেজ বা পোর্টাল নয়।
তাছাড়া, মানসুরা আলমের সাথে বাংলাফ্যাক্টের পক্ষ থেকে যোগাযোগ করা হলে তিনি জানান, “এটা ভুয়া।”
সুতরাং, মানসুরা আলমের নামে ছড়িয়ে পড়া আলোচিত মন্তব্যটি মিথ্যা।
Topics:
শিক্ষকের গায়ে হাত তোলার এই ভিডিওটি বাংলাদেশের নয়, ভারতের
অর্থ পাচার ও চাঁদাবাজি প্রসঙ্গে রুহুল কবির রিজভীর নামে অপপ্রচার
সালমানের স্টুডিও ভাঙচুর প্রসঙ্গে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টার নামে বানোয়াট মন্তব্য প্রচার
জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর ফেনীতে বাইকে আগুন দেওয়ার দাবিতে ছড়ানো ভিডিওটি ২০২১ সালের
পারিবারিক কলহের পুরোনো ঘটনাকে অপহরণ ও ধর্ষণ দাবি করে অপপ্রচার
আপনার মতামত দিন
এই পোস্টটি কি আপনার জন্য সহায়ক ছিল?
এখনো কেউ ভোট দেয়নি। আপনিই প্রথম হোন!
0%
0%
আপনার মতামত শেয়ার করুন:
| মন্তব্য সমূহ:
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!
ফ্যাক্ট চেক