| ফ্যাক্ট চেক | জাতীয়
গ্যাসের দাম বৃদ্ধি প্রসঙ্গে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টার নামে বানোয়াট মন্তব্য প্রচার
৫ নভেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানকে উদ্ধৃত করে ‘এই যে গ্যাসের দাম বৃদ্ধি করেছে এখানেও কিন্তু ভাল দিক রয়েছে। বেশি দামের কারণে মানুষ এখন মাটির চুলায় রান্না করবে। এতে খরচও কমবে এবং খাবারও স্বাস্থ্যসম্মত থাকবে।’ শিরোনামে একটি ফটোকার্ড সামাজিক মাধ্যমে ছড়ানো হয়েছে।
বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, দাবিটি সঠিক নয়। জাহেদ উর রহমান এমন মন্তব্য করেননি। নির্ভরযোগ্য কোনো তথ্যপ্রমাণ ছাড়াই তাঁর নামে ভুয়া এই মন্তব্য প্রচার করা হয়েছে। প্রকৃতপক্ষে ‘Gupto TV’ নামের একটি ব্যাঙ্গাত্মক পেজ থেকে বানোয়াট এই মন্তব্যের উৎপত্তি।
জাহেদ উর রহমান এমন কোনো মন্তব্য করেছেন কিনা সে বিষয়ে অনুসন্ধান করে গণমাধ্যম কিংবা অন্যকোনো নির্ভরযোগ্য সূত্রে তাঁর এমন মন্তব্য খুঁজে পাওয়া যায়নি।
এছাড়া, ‘Gupto TV’ নামের একটি ফেসবুক পেজে গত ৩ নভেম্বর প্রকাশিত মূল ফটোকার্ডটি খুঁজে পাওয়া যায়। পেজটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এটি একটি ব্যাঙ্গাত্মক পেজ। পেজটির পরিচয় হিসেব লেখা রয়েছে, ‘All contents are for entertainment purpose only | আমাদের কনটেন্ট হাস্যরস, ব্যঙ্গ ও parody এর মাধ্যমে উপস্থাপিত হয়, যার উদ্দেশ্য শুধুমাত্র বিনোদন।’অর্থাৎ, এটি কোনো গণমাধ্যম কিংবা খবরের পেজ বা পোর্টাল নয়।
অর্থাৎ, জাহেদ উর রহমানের নামে ছড়িয়ে পড়া আলোচিত মন্তব্যটি মিথ্যা।
Topics:
শ্রমিক আন্দোলনে ২০ জনের মৃত্যুর দাবিটি মিথ্যা, আওয়ামী লীগপন্থী পেজ থেকে ছড়ানো হচ্ছে ভুয়া তথ্য
বিক্ষোভকারী কর্তৃক মিরপুরে পুলিশ সদস্যকে পেটানোর দৃশ্য ছড়ানো হচ্ছে পোশাকশ্রমিককে বিএনপির নেতাকর্মীদের মারধরের দাবিতে
আন্দোলনে বিশৃঙ্খলা দেখলে পিটিয়ে পুলিশের কাছে সোপর্দ করার কথা বলেননি স্বরাষ্ট্রমন্ত্রী
গাজীপুরে পোশাক শ্রমিকদের আন্দোলনের দৃশ্য দাবি করে ভারতের দৃশ্য প্রচার
সীমান্তে আরাকান আর্মিকে অনুপ্রবেশে বাধা দেওয়ার পুরোনো ভিডিও প্রচার করে বিজিবিকে নিয়ে অপপ্রচার
আপনার মতামত দিন
এই পোস্টটি কি আপনার জন্য সহায়ক ছিল?
এখনো কেউ ভোট দেয়নি। আপনিই প্রথম হোন!
0%
0%
আপনার মতামত শেয়ার করুন:
| মন্তব্য সমূহ:
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!
| আরও পড়ুন
হিন্দু ধর্মাবলম্বী নারীকে তার বাবার সামনে ধর্ষণের দাবি করে ছড়ানো ভিডিওটি ভিন্ন ঘটনার
শেখ মুজিবকে শ্রদ্ধা জানানো সেলিব্রেটিদের ‘কালচারাল ফ্যাসিস্ট’ বলেননি মানসুরা আলম
কালবেলা'র শিরোনামে বিভ্রান্তি
হামলার ঘটনাটি অস্ট্রেলিয়ার, সন্দেহভাজন ব্যক্তি পাকিস্তানি বংশোদ্ভূত
ভিডিওটি ভারতে বাংলাদেশি তাড়ানোর নয়, গরু ব্যবসায়ীদের ওপর বিজেপি নেতার হামলার ঘটনার
ফ্যাক্ট চেক