| ফ্যাক্ট চেক | রাজনীতি
ফ্যামিলি কার্ড চাওয়া নারীদের বিএনপি নেতার মারধরের দাবিটি অসত্য; ছড়ানো ভিডিওটি ভারতের
২০ জুলাই ২০২৬
ফ্যামিলি কার্ড চাওয়ায় চেয়ার দিয়ে ইউনিয়ন বিএনপির চেয়ারম্যান নারীদেরকে মারধর করেছে – এমন দাবি করে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছে। তবে বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, দাবিটি মিথ্যা। আসলে এটি ভারতের মধ্যপ্রদেশের ঘটনা। গত জুন মাসে বিদ্যুতের ট্রান্সফরমার স্থাপন করা নিয়ে রাজ্যটির টিকামগড়ের জাটারা পৌর পরিষদের বিদ্যুৎ অফিসে কর্মচারী ও গ্রামবাসীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এটি সেই ঘটনার দৃশ্য।
এই বিষয়ে অনুসন্ধানে ভারতের গণমাধ্যম ভাস্কর নিউজের ওয়েবসাইটে গত ২ জুনে প্রকাশিত একটি প্রতিবেদনে একই দৃশ্য পাওয়া যায়। প্রতিবেদন ত্থেকে জানা যায়, গত জুন মাসে বিদ্যুতের ট্রান্সফরমার স্থাপন করা নিয়ে ভারতের মধ্যপ্রদেশের টিকামগড়ের জাটারা পৌর পরিষদের বিদ্যুৎ অফিসে কর্মচারী ও গ্রামবাসীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
নিউজ ১৮ ভারত– এর ইউটিউবে প্রকাশিত একটি সংবাদ থেকেও একই তথ্য জানা যায়।
পাশাপাশি, সম্প্রতি ফ্যামিলি কার্ড চাওয়ায় বিএনপি নেতা নারীদের মারধর করেছেন – এমন তথ্যের সত্যতা গণমাধ্যম সূত্রে পাওয়া যায়নি।
অর্থাৎ, দাবিটি মিথ্যা এবং একই দাবি করে ছড়ানো ভিডিওটি ভারতের।
Topics:
Bangla Fact banglafact বাংলা ফ্যাক্ট
কক্সবাজারে বিএনপি নেতার হত্যার দাবিটি মিথ্যা, ভিডিওটি ভারতের
বিদ্যুতের দাম নিয়ে নুরুল হকের মন্তব্যটি আ. লীগ আমলের
অন্তর্বর্তী সরকারের আমলের ভিডিও ছড়িয়ে বিএনপিকে জড়িয়ে অপপ্রচার
প্রধানমন্ত্রী তারেক রহমান সম্পর্কে বেগম খালেদা জিয়ার বক্তব্যের ভিডিও বিকৃত করে প্রচার
প্রধানমন্ত্রী তারেক রহমানের খাবারের ভিডিওটি নির্বাচনের আগে শ্বশুর বাড়ির আপ্যায়নের
আপনার মতামত দিন
এই পোস্টটি কি আপনার জন্য সহায়ক ছিল?
এখনো কেউ ভোট দেয়নি। আপনিই প্রথম হোন!
0%
0%
আপনার মতামত শেয়ার করুন:
| মন্তব্য সমূহ:
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!
ফ্যাক্ট চেক