| ফ্যাক্ট চেক | রাজনীতি
ভারতের স্কুলের ভিডিওকে কুমিল্লার দাবি করে বিএনপিকে জড়িয়ে অপপ্রচার
৯ মার্চ ২০২৬
‘কুমিল্লায় স্কুল শিক্ষককে মারলেন বিএনপির প্রভাবশালী নেতার ছেলে মানজা মানিক।’ - দাবি করে একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, শিক্ষককে ঘুষি মারার এই ভিডিওটি বাংলাদেশের নয়। এটি ভারতের অন্ধ্রপ্রদেশের কৃষ্ণা জেলার একটি স্কুলের ঘটনা। সেখানে দশম শ্রেণির এক ছাত্রকে শিক্ষক তিরস্কার করলে তাদের মধ্যে কথা-কাটাকাটি হয় এবং একপর্যায়ে ওই ছাত্র শিক্ষককে ঘুষি মারে।
ভিডিওটির বিষয়ে বিষয়ে অনুসন্ধানে এনডিটিভি (NDTV)-এর ইউটিউব চ্যানেলে ‘Class 10 Student Punches Teacher At Andhra Pradesh School, Video Sparks Outrage’ শিরোনামে প্রকাশিত ভিডিওটির একটি দীর্ঘতম সংষ্করণ পাওয়া যায়।
ভিডিওর ক্যাপশন বর্ণনা থেকে জানা যায়, এটি ভারতের অন্ধ্রপ্রদেশের কৃষ্ণা জেলার বাপুলাপাড়ু মণ্ডলের বীরাবল্লি জেলা পরিষদ উচ্চবিদ্যালয়ের ঘটনা। শিক্ষক ওই ছাত্রকে তিরস্কার করলে ঘটনার সূত্রপাত হয় এবং তর্কের একপর্যায়ে দশম শ্রেণির ছাত্র ওই শিক্ষককে ঘুষি মারে।
Times Now এবং NewsX -এ এই বিষয়ে প্রকাশিত ভিডিও প্রতিবেদন থেকেও একই তথ্য জানা যায়।
অর্থাৎ, ভারতের এক শিক্ষককে ছাত্রের ঘুষি মারার ভিডিওটি বাংলাদেশের ঘটনা দাবি করে প্রচার করা হয়েছে, যা বিভ্রান্তিকর।
Topics:
হাসিনা-পুতিনের বৈঠকের ছবিটি সাম্প্রতিক নয়, ২০১৩ সালের
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের পদত্যাগ দাবিতে সচিবালয়ে ছাত্রদের প্রবেশের দাবিটি মিথ্যা, ছড়ানো ভিডিওটি ২০২৫ সালের
‘বিশ্বব্যাপী যখন বোয়িংয়ের সঙ্কট শুরু হবে, তখন সুযোগ বুঝে আমরা এগুলোকে বেশি দামে বিক্রি করে দেব’ বলে মন্তব্য করেননিরুহুল কবির রিজভী
দিল্লিতে ফ্যাসিস্ট শেখ হাসিনার আন্তর্জাতিক কনফারেন্সে অংশ নেওয়ার ভিডিওটি ২০১৯ সালের
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান ও জুবাইদা রহমানের নৈশভোজে অংশ নেওয়ার ছবিটি আসল
আপনার মতামত দিন
এই পোস্টটি কি আপনার জন্য সহায়ক ছিল?
এখনো কেউ ভোট দেয়নি। আপনিই প্রথম হোন!
0%
0%
আপনার মতামত শেয়ার করুন:
| মন্তব্য সমূহ:
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!
| আরও পড়ুন
মির্জা ফখরুল সম্প্রতি মিছিলের মধ্যে অসুস্থ হন নি, ছড়ানো ভিডিওটি পুরোনো
শিরোনামে ‘ভারতের কৃতিত্ব’ যোগ করে তারেক রহমানের বক্তব্য বিকৃত করে ভারতীয় গণমাধ্যমের অপপ্রচার
ডিপফেইক ভিডিও তৈরি করে আইনশৃঙ্খলা বাহিনীর নামে আওয়ামী লীগের অপপ্রচার
বাংলাদেশ নিয়ে ট্রাম্পের মন্তব্যের দাবিটি মিথ্যা, ভিডিওটি এআই-সৃষ্ট
ফ্যাক্ট চেক