| ফ্যাক্ট চেক | রাজনীতি
শেখ হাসিনার বিরুদ্ধে ১০০৬টি মামলা প্রত্যাহারের খবরটি ভিত্তিহীন
৩১ আগস্ট ২০২৬
সম্প্রতি ‘শেখ হাসিনার বিরুদ্ধে ১০০৬টি মামলা প্রত্যাহারের অনুমোদন’ শিরোনামে একটি তথ্য সামাজিক মাধ্যম ফেসবুকে ছড়ানো হচ্ছে।
বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, শেখ হাসিনার বিরুদ্ধে ১০০৬টি মামলা প্রত্যাহারের বিষয়টি সঠিক নয় । কোনো তথ্যপ্রমান ছাড়াই দাবিটি ইন্টারনেটে প্রচার করা হচ্ছে।
আলোচিত দাবিতে প্রচারিত পোস্টে এই দাবির পক্ষে কোনো তথ্যসূত্র উল্লেখ করা হয়নি। বিষয়টি নিয়ে অনুসন্ধানে মূলধারার গণমাধ্যম কিংবা অন্যকোনো নির্ভরযোগ্য সূত্রে এই দাবির পক্ষে কোনো প্রমাণ পাওয়া যায়নি।
তবে, বাংলাদেশ সংবাদসংস্থা বাসসের ওয়েবসাইটে গত ২২ ফেব্রুয়ারি ‘ফ্যাসিস্ট সরকারের দায়ের করা ১০০৬টি মামলা প্রত্যাহারের অনুমোদন দেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী’ শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। সেখানে উল্লেখ করা হয়, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলের ১৭ বছর যাবৎ বিরোধী দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে দায়ের করা রাজনৈতিক হয়রানিমূলক ১০০৬টি মামলা প্রত্যাহারের অনুমোদন দেওয়া হয়েছে।
এছাড়াও, বিডিনিউজ২৪ এর ওয়েবসাইটে গত ২২ ফেব্রুয়ারি ‘আওয়ামী লীগ সরকারের সময়কার সহস্রাধিক মামলা প্রত্যাহার’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদন থেকেও এবিষয়ে একই তথ্য জানা যায়।
অর্থাৎ, আলোচিত দাবিটি মিথ্যা।
Topics:
বিএনপির কর্মীর ভিক্ষুকের ব্যাগ ছিনতাইয়ের দাবিটি মিথ্যা, ভিডিওটি ভারতের
‘শেখ হাসিনা দেশে ফেরার দিনে অনেকেই দেশ ছেড়ে পালিয়ে যাবে’ বলে মন্তব্য করেননি ড. কামাল হোসেন
চুরির অভিযোগে নারীর চুল কাটার পুরোনো ঘটনায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার
সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের নামে ভুয়া মন্তব্য প্রচার
প্রথম আলোর নামে ছড়ানো ভুয়া ফটোকার্ডে ফজলুর রহমানকে নিয়ে অপপ্রচার
আপনার মতামত দিন
এই পোস্টটি কি আপনার জন্য সহায়ক ছিল?
এখনো কেউ ভোট দেয়নি। আপনিই প্রথম হোন!
0%
0%
আপনার মতামত শেয়ার করুন:
| মন্তব্য সমূহ:
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!
| আরও পড়ুন
ফটোকার্ড নকল করে ঢাকায় নিযুক্ত বর্তমান জার্মান রাষ্ট্রদূত ড. রুডিগার লটজের নামে ভুয়া মন্তব্য প্রচার
যখন সংস্কারের কথা কেউ ভাবেনি তখন থেকে বিএনপি সংস্কারের কথা বলেছে- এমন মন্তব্য আলী রীয়াজ করেননি
ইশরাক হোসেনের নেতৃত্বে প্রতিবাদ মশাল মিছিলকে আওয়ামী লীগের মিছিল দাবিতে প্রচার
ইন্ডিপেনডেন্ট টিভির ফটোকার্ড বিকৃত করে তেলের দাম বাড়ানো নিয়ে আমীর খসরুর নামে ভুয়া মন্তব্য প্রচার
ফ্যাক্ট চেক