| ফ্যাক্ট চেক | রাজনীতি
বিদ্যুৎ প্রসঙ্গে সাইয়েদ আবদুল্লাহর নামে অপপ্রচার
৩০ আগস্ট ২০২৬
সামাজিক মাধ্যম ফেসবুকে ‘আমরা আদানির চেয়ে প্রতি ইউনিটে ১০ টাকা বেশি দিয়ে চীন থেকে বিদ্যুৎ কিনবো তবু ভারতীয় আধিপত্য বাদ মেনে নিবো না।’ শিরোনামে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (যুব ও কর্মসংস্থান) সাইয়েদ আবদুল্লাহকে উদ্ধৃত করে একটি ফটোকার্ড প্রচার করা হচ্ছে।
বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, দাবিটি সঠিক নয়। সাইয়েদ আবদুল্লাহ এমন কোনো মন্তব্য করেননি। ‘Gupto TV’ নামের একটি সার্কাজম পেজের পোস্টকে আসল মন্তব্য দাবিতে সামাজিক মাধ্যমে ছড়ানো হয়েছে।
আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে এই দাবির পক্ষে কোনো তথ্যসূত্র পাওয়া যায়নি। এ বিষয়ে গণমাধ্যম কিংবা নির্ভরযোগ্য সূত্রে কোনো তথ্য পাওয়া যায়নি।
পরে, ‘Gupto TV’ নামের একটি পেজে গত ২৭ আগস্ট প্রকাশিত মূল ফটোকার্ডটি খুঁজে পাওয়া যায়। পেজটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এটি একটি ব্যাঙ্গাত্মক পেজ। এর পরিচয় হিসেবে লেখা আছে, ‘This is Gupto TV | একটি Satire & Parody platform | All contents are for entertainment purpose only | আমাদের কনটেন্ট হাস্যরস, ব্যঙ্গ ও parody এর মাধ্যমে উপস্থাপিত হয়, যার উদ্দেশ্য শুধুমাত্র বিনোদন।’
এছাড়াও, বাংলাফ্যাক্টের পক্ষ থেকে সাইয়েদ আবদুল্লাহর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, ‘এটি ভুয়া।’
অর্থাৎ, ‘Gupto TV’ মূলত বিনোদনের উদ্দেশ্যে তৈরি ব্যাঙ্গাত্মক পেজ। এটি কোনো গণমাধ্যম কিংবা খবরের পেজ বা পোর্টাল নয়।
সুতরাং, সাইয়েদ আবদুল্লাহ নামে ছড়িয়ে পড়া আলোচিত মন্তব্যটি মিথ্যা।
Topics:
কক্সবাজারে বিএনপি নেতার হত্যার দাবিটি মিথ্যা, ভিডিওটি ভারতের
বিদ্যুতের দাম নিয়ে নুরুল হকের মন্তব্যটি আ. লীগ আমলের
অন্তর্বর্তী সরকারের আমলের ভিডিও ছড়িয়ে বিএনপিকে জড়িয়ে অপপ্রচার
প্রধানমন্ত্রী তারেক রহমান সম্পর্কে বেগম খালেদা জিয়ার বক্তব্যের ভিডিও বিকৃত করে প্রচার
প্রধানমন্ত্রী তারেক রহমানের খাবারের ভিডিওটি নির্বাচনের আগে শ্বশুর বাড়ির আপ্যায়নের
আপনার মতামত দিন
এই পোস্টটি কি আপনার জন্য সহায়ক ছিল?
এখনো কেউ ভোট দেয়নি। আপনিই প্রথম হোন!
0%
0%
আপনার মতামত শেয়ার করুন:
| মন্তব্য সমূহ:
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!
| আরও পড়ুন
পারিবারিক নির্যাতনকে রাজনৈতিক রূপ দিয়ে যুবদলের বিরুদ্ধে অপপ্রচার
যুবকের ‘আমি নারায়ণগঞ্জ জেলার ডন’ বলার ভিডিওটি নাটিকার অংশ;
গণমাধ্যম প্রকাশ করলো সত্য দাবি করে
জাকসু নির্বাচনে ছাত্রদল-শিবিরের সংঘর্ষের ঘটনা দাবি করে ছড়ানো ভিডিওটি পুরোনো ভিন্ন ঘটনার
শেখ হাসিনার বিরুদ্ধে ১০০৬টি মামলা প্রত্যাহারের খবরটি ভিত্তিহীন
ফ্যাক্ট চেক