| ফ্যাক্ট চেক | রাজনীতি

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান ও জুবাইদা রহমানের নৈশভোজে অংশ নেওয়ার ছবিটি আসল

৪ অক্টোবর ২০২৬

সত্য

প্রধানমন্ত্রী তারেক রহমান গতকাল শনিবার (৩ অক্টোবর) তাঁর ফেসবুক পেজে একটি ছবি প্রকাশ করে জানান, যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের (UNGA) ৮১তম অধিবেশনে যোগ দিতে গিয়ে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তিনি ও তাঁর স্ত্রী জুবাইদা রহমান গত ২২ সেপ্টেম্বর নিউইয়র্কে ট্রাম্পের আয়োজনে নৈশভোজে অংশ নেন। হোয়াইট হাউসের কার্টেসি দিয়ে তিনি ছবিটি প্রকাশ করেন।

এই ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) টুলস দিয়ে বানানো– এমন দাবি করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে প্রচারণা চালানো হয়। তবে বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) টুলস দিয়ে তৈরি কিংবা বানানো না, বরং আসল। 

শুরুতে বাংলাফ্যাক্ট কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সাহায্যে তৈরি ছবি শনাক্তকরণের একাধিক টুলসের মাধ্যমে দেখে যে ছবিটি আসল নাকি এআই সৃষ্ট। যাচাইয়ে দেখা যায় ছবিটি আসল বলে ফলাফল দিচ্ছে শনাক্তকরণ টুলস। 

সত্যতা যাচাই করতে প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে মূল ছবিটি সংগ্রহ করে বাংলাফ্যাক্ট। পরবর্তীতে ‘FotoForensics’-সহ একাধিক ডিজিটাল ইমেজ ফরেনসিক টুল দিয়ে ছবিটির এরর লেভেল অ্যানালাইসিস (ইএলএ) পর্যবেক্ষণ করা হয়। বিশ্লেষণে ছবিটির ইএলএ ম্যাপ কাঠামোগতভাবে সঠিক পাওয়া গেছে এবং এতে কোনো অসঙ্গতি পাওয়া যায়নি।

একই ভঙ্গিমার ছবি নিয়ে পর্যবেক্ষণ:

প্রাধানমন্ত্রী তারেক রহমানসহ বিভিন্ন দেশের নেতারা ট্রাম্পের সাথে তোলা আলাদা আলাদা আনুষ্ঠানিক ছবি সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়ার পর অনেকেই ছবিতে ট্রাম্পের দাঁড়ানোর ভঙ্গি একই দেখে ছবিটির সত্যতা নিয়ে প্রশ্ন তোলেন। 

তবে বিশ্লেষণে দেখা যায়, ট্রাম্প প্রায় একই ভঙ্গিমায় ছবি তুললেও ছবিভেদে তার হাসি ও অবস্থানের সূক্ষ্ম পার্থক্য রয়েছে। এছাড়া পূর্ববর্তী বছরগুলোতেও ট্রাম্পকে ঠিক একই ভঙ্গিমায় ছবি তুলতে দেখা গেছে। 

Topics:

দিল্লিতে ফ্যাসিস্ট শেখ হাসিনার আন্তর্জাতিক কনফারেন্সে অংশ নেওয়ার ভিডিওটি ২০১৯ সালের
বিভ্রান্তিকর
৪ অক্টোবর ২০২৬

দিল্লিতে ফ্যাসিস্ট শেখ হাসিনার আন্তর্জাতিক কনফারেন্সে অংশ নেওয়ার ভিডিওটি ২০১৯ সালের

দিল্লিতে ফ্যাসিস্ট শেখ হাসিনার জন্মদিন উদযাপন দাবিতে নিউইয়র্কের ৭ বছর পূর্বের ভিডিও প্রচার
মিথ্যা
১ অক্টোবর ২০২৬

দিল্লিতে ফ্যাসিস্ট শেখ হাসিনার জন্মদিন উদযাপন দাবিতে নিউইয়র্কের ৭ বছর পূর্বের ভিডিও প্রচার

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার খবরটি বানোয়াট
মিথ্যা
২৮ সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার খবরটি বানোয়াট

সালমানের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায়  রুহুল কবির
রিজভীর নামে অপপ্রচার
মিথ্যা
২৭ সেপ্টেম্বর ২০২৬

সালমানের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায়  রুহুল কবির রিজভীর নামে অপপ্রচার

রুহুল কবির রিজভীর নামে ‘প্রধানমন্ত্রীর ১০০ টাকার লাঞ্চ’ ও ‘তেলের দাম বৃদ্ধি’ নিয়ে প্রচারিত মন্তব্যটি ভুয়া
২৪ সেপ্টেম্বর ২০২৬

রুহুল কবির রিজভীর নামে ‘প্রধানমন্ত্রীর ১০০ টাকার লাঞ্চ’ ও ‘তেলের দাম বৃদ্ধি’ নিয়ে প্রচারিত মন্তব্যটি ভুয়া

আপনার মতামত দিন

এই পোস্টটি কি আপনার জন্য সহায়ক ছিল?

এখনো কেউ ভোট দেয়নি। আপনিই প্রথম হোন!

0%

0%

আপনার মতামত শেয়ার করুন:

| মন্তব্য সমূহ:

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান ও জুবাইদা রহমানের নৈশভোজে অংশ নেওয়ার ছবিটি আসল

ফ্যাক্ট চেক

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান ও জুবাইদা রহমানের নৈশভোজে অংশ নেওয়ার ছবিটি আসল

৪ অক্টোবর ২০২৬

<p><span style="font-size: 24px;">প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান ও জুবাইদা রহমানের নৈশভোজে অংশ নেওয়ার ছবিটি আসল</span><br /></p>