| ফ্যাক্ট চেক | ধর্মীয়
কৃষি মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে ‘হিন্দু নিধন’ নিয়ে কোনো প্রশ্নই করা হয়নি; ভারতীয় মিডিয়ায় মিথ্যা সংবাদ প্রচার
২৮ জানুয়ারী ২০২৬
বিভ্রান্তির সূত্রপাত
আজতাক বাংলা প্রতিবেদনটিতে মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর মন্তব্যের ফুটেজে তথ্যসূত্র হিসেবে ‘@ItzBDHundus’ নামে একটি ইউজার নেমের জলছাপ দেখতে পাওয়া যায়। এই ইউজারনেমটি সার্চ করে ‘Voice Of BD Hindus’ নামের একটি এক্স অ্যাকাউন্ট পাওয়া যায়। এই অ্যাকাউন্টে একই দাবি করে একটি ভিডিও গত রোববার (২৫ জানুয়ারি) বিকাল ৫টা ২৩ মিনিটে পোস্ট করা হয়। ভিডিওটিতে গণমাধ্যম প্রতিষ্ঠান একাত্তর টিভির লোগো রয়েছে।
যাচাইয়ে দেখা গিয়েছে, কৃষি মন্ত্রণালয়ে সেদিন হিন্দু ধর্মাবলম্বীদের নিয়ে উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরীকে কোনো ধরণের প্রশ্নই করা হয়নি। বরং কৃষি মন্ত্রণালয়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগ নেতা সাদ্দামের প্যারোলে মুক্তি নিয়ে প্রশ্ন করার প্রেক্ষিতে তিনি সেই প্রসঙ্গে কথা বলতে অনিচ্ছা প্রকশ করেন।
একাত্তর টিভির লোগোর সূত্র ধরে অনুসন্ধানে একাত্তর টিভির ইউটিউবে গত রোববার (২৫ জানুয়ারি) প্রকাশিত প্রতিবেদনটি পাওয়া যায়। প্রতিবেদনটির থাম্বনেইলে লেখা আছে, ‘কৃষি ছাড়া অন্য কোনো প্রশ্নের উত্তর দেবো না’ এবং শিরোনামে লেখা আছে, ‘কৃষির বাইরে প্রশ্ন করায় উঠে চলে গেলেন স্বরাষ্ট্র উপদেষ্টা।’
প্রতিবেদনে একজন সাংবাদিককে প্রশ্ন করতে শোনা যায়, ‘যশোরে এক মৃত বাচ্চা…’ তখন উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীকে হাত নেড়ে উত্তর দিতে অপারগতা প্রকাশ করে বলতে শোনা যায়, ‘কৃষি ছাড়া অন্য কোনো প্রশ্নের উত্তর দেবো না।’
এসব তথ্য সূত্র গুগলে সার্চ করলে, একুশে টিভি, এটিএন বাংলা, ইনডিপেন্ডেন্ট টিভি, চ্যানেল আই, কালের কণ্ঠ, দ্যা বিজনেস স্ট্যান্ডার্ড, দৈনিক ইত্তেফাক, এনটিভিসহ একাধিক গণমাধ্যমে সংবাদ প্রতিবেদন পাওয়া যায়। এসব প্রতিবেদন থেকে জানা যায়, গত রোববার (২৫ জানুয়ারি) দুপুরে কৃষি মন্ত্রণালয়ের সভাকক্ষে কৃষির সার্বিক বিষয় নিয়ে কৃষি মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী সাংবাদিকদের ব্রিফিং করেছিলেন। কৃষি বিষয়ে ব্রিফিং শেষে কারো প্রশ্ন আছে কি না জানতে চান উপদেষ্টা। এ সময় একজন সাংবাদিক যশোরের ঘটনার বিষয়ে তার দৃষ্টি আকর্ষণ করেন।
সেই সময় স্ত্রী ও শিশু সন্তানের মৃত্যুতে নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগ নেতা জুয়েল হাসান সাদ্দামের প্যারোলে মুক্তি না মেলা এবং জেলগেটে দূর থেকে দেখার ঘটনায় প্রশ্ন করলে তিনি তা নিয়ে উত্তর দিতে অনিচ্ছা প্রকাশ করেন।
তখন উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, 'না, আমি কৃষি ছাড়া কোনো উত্তর দেবো না। আমি কৃষি ছাড়া বলবে না। আপনারা কৃষির ওপরে জিজ্ঞেস করেন। যেহেতু কৃষির এইগুলি, কৃষকের সমস্যাগুলি কিন্তু আপনারা বলেন না। এজন্য সমস্যা।'
গত রোববার (২৫ জানুয়ারি) কৃষি মন্ত্রণালয়ের সভাকক্ষে কৃষির সার্বিক বিষয়ের ব্রিফিংয়ের দিনে হিন্দু ধর্মাবলম্বীদের নিয়ে কোনো প্রশ্ন করা হয়েছিল কিনা তা জানতে সেখানে উপস্থিত এটিএন বাংলার বিশেষ প্রতিনিধি মাহবুব কবির চপলের সঙ্গে যোগাযোগ করে বাংলাফ্যাক্ট। এই বিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, ‘আমি সেদিন সংবাদ সংগ্রহ করতে কৃষি মন্ত্রণালয়ের সভাকক্ষে গিয়েছিলাম। কৃষি বিষয়ে ব্রিফিং শেষে নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগ নেতা সাদ্দামের প্যারোলে মুক্তির বিষয়ে জিজ্ঞাসা করলে উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী অনিচ্ছা প্রকাশ করেন। তাছাড়া, সেদিন হিন্দু ধর্মাবলম্বীদের নিয়ে কোনো ধরণের প্রশ্ন কেউ করেনি।’
অর্থাৎ, গত রোববার (২৫ জানুয়ারি) দুপুরে কৃষি মন্ত্রণালয়ের সভাকক্ষে হিন্দু ধর্মাবলম্বীদের নিধন নিয়ে প্রশ্ন করায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী ‘আমি কিছু বলব না'- এমন মন্তব্য করেছেন দাবি করে ভারতীয় গণমাধ্যম আজতাক বাংলা তাদের প্রতিবেদনে বিভ্রান্তিকর তথ্য প্রকাশ করেছে।
তথ্যসূত্র
একাত্তর টিভি
Topics:
ধর্ম নয়, চুরির অভিযোগে মারধর
চোর মারধরের ঘটনাকে সাম্প্রদায়িক বিদ্বেষ দাবি করে প্রচার
হিন্দু হওয়ার কারণে নয়,
ছাগল বাঁধা নিয়ে বিবাদ, মৃত্যু
ব্যক্তিগত বিবাদের জেরে নিহতকে সাম্প্রদায়িক শিকার বলে প্রচার
হিন্দু ধর্মাবলম্বী নারীকে তার বাবার সামনে ধর্ষণের দাবি করে ছড়ানো ভিডিওটি ভিন্ন ঘটনার
আপনার মতামত দিন
এই পোস্টটি কি আপনার জন্য সহায়ক ছিল?
এখনো কেউ ভোট দেয়নি। আপনিই প্রথম হোন!
0%
0%
আপনার মতামত শেয়ার করুন:
| মন্তব্য সমূহ:
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!
| আরও পড়ুন
বসার জায়গা না পেয়ে কনসার্টে হামলা, ভারতীয় গণমাধ্যম বললো ‘ইসলামিস্টদের মব অ্যাটাক’
হিজাব না পরার জন্য নয়, ফুচকার দোকানে বসা নিয়ে বাধে সংঘর্ষ
চোর মারধরের ঘটনাকে সাম্প্রদায়িক বিদ্বেষ দাবি করে প্রচার
বিয়ে বাড়িতে চাঁদাবাজি্র ঘটনাকে ‘জিজিয়া কর’ হিসেবে প্রচার ভারতীয় গণমাধ্যমে
ফ্যাক্ট চেক