| বিশ্লেষণ
ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজের মেয়াদ শেষ হয়েছে, তাঁকে অপসারণ করা হয়নি
৯ ফেব্রুয়ারি ২০২৬
ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজকে অপসারণ করা হয়েছে দাবিতে মূলধারার বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে। বাংলাফ্যাক্টের যাচাইয়ে দেখা যায়, অপসারণ নয়, বরং মোহাম্মদ এজাজের মেয়াদ শেষ হয়েছে।
২০২৫ সালের ১২ ফেব্রুয়ারি মোহাম্মদ এজাজকে এক বছরের জন্য পূর্ণকালীন প্রশাসক হিসেবে নিয়োগ দেয়া হয়। এক বছর মেয়াদ পূর্ণ হওয়ায় স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব সুরাইয়া আক্তার জাহানকে ডিএনসিসির নতুন প্রশাসক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
ডিএনসিসি’র অফিসিয়াল ফেসবুক পেইজে পোস্ট দিয়ে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এতে বলা হয়, “ডিএনসিসি প্রশাসক জনাব মোহাম্মদ এজাজ এর প্রশাসক হিসেবে চুক্তির মেয়াদ শেষ হওয়ায় ডিএনসিসিতে নতুন প্রশাসক হিসেবে জনাব সুরাইয়া আখতার জাহান কে নিয়োগ দেয়া হয়েছে। কিছু গণমাধ্যমে মোহাম্মদ এজাজ কে প্রশাসক পদ থেকে অপসারণ করা হয়েছে মর্মে যে খবর প্রকাশিত হয়েছে তা মিথ্যা ও ভিত্তিহীন।”
মেয়াদ শেষ হওয়ার তথ্যকে “অপসারণ” আখ্যা দিয়ে সংবাদ প্রকাশ করেছে বাংলা ট্রিবিউন, যুগান্তর, ইনকিলাব , বাংলাদেশ প্রতিদিন, নয়া দিগন্তসহ বিভিন্ন গণমাধ্যম।
এছাড়া ফেসবুকে নতুন প্রশাসক নিয়োগের প্রজ্ঞাপন শেয়ার দিয়ে প্রচার করা হচ্ছে, মোহাম্মদ এজাজকে অপসারণ করা হয়েছে। কিন্তু ওই প্রজ্ঞাপনে কেবল নতুন প্রশাসক নিয়োগের কথা বলা হয়েছে, মোহাম্মদ এজাজের অপসারণ সম্পর্কে কিছু বলা হয়নি।
অর্থাৎ, মোহাম্মদ এজাজকে অপসারণের খবরটি সঠিক নয়। বরং চুক্তি অনুযায়ী মোহাম্মদ এজাজের প্রশাসক হিসেবে মেয়াদ শেষ হওয়ার কারণে নতুন প্রশাসক নিয়োগ দেয়া হয়েছে।
Topics:
হাসিনা প্রকাশ্যে আসবে, এমন বয়ান আগেও ছড়িয়েছে আওয়ামী লীগ ও ভারতীয় মিডিয়া
হাসিনা আমলে ক্রসফায়ারের শিকার ৬৩%ই বামপন্থী, এই হিসাব সঠিক নয়
পলাতক স্বৈরাচার শেখ হাসিনার অপরাধ আড়াল করে তাঁর প্রত্যাবর্তন ঘিরে ভারতীয় মিডিয়ার বন্দনা
এক অপহরণের ঘটনা যেভাবে ভারতীয় মিডিয়া ফার্স্ট পোস্টে হয়ে গেল হিন্দু পুরোহিতের ওপর সাম্প্রদায়িক নিপীড়ন

আপনার মতামত দিন
এই পোস্টটি কি আপনার জন্য সহায়ক ছিল?
এখনো কেউ ভোট দেয়নি। আপনিই প্রথম হোন!
0%
0%
আপনার মতামত শেয়ার করুন:
| মন্তব্য সমূহ:
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!
| আরও পড়ুন
পূর্ব বিরোধের জেরে হত্যা, সন্দেহভাজনরা কাছের সঙ্গী:
বিএনপি ও জামায়াতের ওপর দোষ চাপিয়ে অপপ্রচার চালাচ্ছে আ. লীগ
যশোরের রানা প্রতাপ বৈরাগী হত্যাকাণ্ড:রাজনৈতিক কারণকে ভারতীয় মিডিয়ায় সাম্প্রদায়িক বলে প্রচার
গণভোটের রায় নিয়ে বণিকবার্তার বিভ্রান্তিকর বিশ্লেষণ
খাগড়াছড়ির সহিংসতা নিয়ে ভারতীয় গণমাধ্যমের বিভ্রান্তিকর প্রতিবেদন
বিশ্লেষণ