| বিশ্লেষণ

এরশাদের দলের কথা নয়, নজরুল ইসলাম খান কাজী জাফরের “জাতীয় পার্টি”-এর কথা বলেছেন

২৮ আগস্ট ২০২৬

এরশাদের দলের কথা নয়, কাজী জাফর আহমদের জাতীয় পার্টির মূল্যায়নের কথা বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান৷ সাবেক প্রধানমন্ত্রী ও জাতীয় পার্টির (জাফর) সাবেক চেয়ারম্যান কাজী জাফর আহমেদের ১১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গত বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে আয়োজিত এক স্মরণসভায় বক্তব্য প্রদানকালে এসব কথা বলেন নজরুল ইসলাম খান৷ 

বিডি টুডে ডটনেট নামক পোর্টালের ফেসবুক পেইজে দেওয়া এক ফটোকার্ডে  উল্লেখ করা হয় 'জাতীয় পার্টি দীর্ঘদিন আন্দোলনে ছিল, তাদের মূল্যায়নের কথা ভাবছে বিএনপি'।  জাতীয় পার্টি কাজী জাফর অংশের কথা উল্লেখ না করায় এতে বিভ্রান্তি ছড়ায়৷ বিডি টুডের ফটোকার্ডের সূত্র ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে নজরুল ইসলাম খানের বক্তব্য নিয়ে নেতিবাচক প্রচারণাও দেখা যায়।  যেমন,  Echo Nila নামক এক ফেসবুক আইডির পোস্টে নজরুল ইসলাম খানের এই বক্তব্যকে “ভারতীয় বি-টিমকে পূনর্বাসনের জন্য” বলে সমালোচনা করা হয়।

বিডি টুডের ফটোকার্ড ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বক্তব্যে  যাচাই করে দেখা যায়, নজরুল ইসলাম খান জাতীয় পার্টি কাজী জাফর অংশের মূল্যায়নের কথা বলেছেন, লাঙ্গল প্রতীকে জাতীয় পার্টি নয়। কাজী জাফর আহমেদের ১১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় নজরুল ইসলাম খান বলেন, 'এখানে আমাদের সাথীরা জাতীয় পার্টিকে মূল্যায়নের ব্যাপারে আলাপ করেছেন। এবং আমি খুশি হয়েছি যে, তারা জাতীয় পার্টির মূল্যায়নের কথা বলতে গিয়ে বিএনপিরও বেশকিছু নেতার মূল্যায়নের প্রশ্নে আলোচনা করেছেন... আমাদের নেতা তারেক রহমান সবাইকে নিয়ে একসাথে দেশ পুনর্গঠনের এবং দেশের উন্নয়নের জন্য কাজ করব। সেই সবাইর মধ্যে জাতীয় পার্টিও আছে৷'

উল্লেখ্য, জাতীয় পার্টি (কাজী জাফর) দশম জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে একতরফা নির্বাচনে এরশাদের নেতৃত্বাধীন জাতীয় পার্টি (জাপা) অংশ নেওয়ার সিদ্ধান্তের বিরোধিতা করে দলের একাংশকে নিয়ে সাবেক প্রধানমন্ত্রী কাজী জাফর আহমেদ জাতীয় পার্টি নামেই নতুন দল গঠন করেন। ২০১৩ সালের ২০ ডিসেম্বর বিশেষ কাউন্সিলের মাধ্যমে তিনি জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান নির্বাচিত হন। এরপর ২০১৪ সালের ২৫ জানুয়ারি বিএনপিনেতৃত্বাধীন ২০ দলীয় জোটে এ দলটি যোগ দেয়।

Topics:

‘রিকনসিলিয়েশন’ শব্দের অপব্যাখ্যা করে অনলাইনে প্রোপাগান্ডায় মেতে উঠেছেন আওয়ামীপন্থীরা
৮ অক্টোবর ২০২৬

‘রিকনসিলিয়েশন’ শব্দের অপব্যাখ্যা করে অনলাইনে প্রোপাগান্ডায় মেতে উঠেছেন আওয়ামীপন্থীরা

৩১ বছরের ময়নাতদন্তকারী ডাক্তারের নামে প্রচারিত পরজীবী ও বায়োফিল্মের গল্পটি ভুয়া
২৮ সেপ্টেম্বর ২০২৬

৩১ বছরের ময়নাতদন্তকারী ডাক্তারের নামে প্রচারিত পরজীবী ও বায়োফিল্মের গল্পটি ভুয়া

মার্কিন কর্মকর্তার বক্তব্যের অপব্যাখ্যা করে কাল্পনিক বয়ান ছড়াচ্ছেন সালাহউদ্দীন শোয়েব চৌধুরী
২৭ সেপ্টেম্বর ২০২৬

নিরঞ্জনকে হত্যার কারণ উদঘাটনের আগেই সাম্প্রদায়িক রঙ চড়িয়ে সংবাদ প্রকাশ করল ভারতীয় গণমাধ্যম

নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তারের কারণে নয়, গ্রেপ্তারে অবহেলার অভিযোগে এসআই ক্লোজড
২৪ সেপ্টেম্বর ২০২৬

নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তারের কারণে নয়, গ্রেপ্তারে অবহেলার অভিযোগে এসআই ক্লোজড

আপনার মতামত দিন

এই পোস্টটি কি আপনার জন্য সহায়ক ছিল?

এখনো কেউ ভোট দেয়নি। আপনিই প্রথম হোন!

0%

0%

আপনার মতামত শেয়ার করুন:

| মন্তব্য সমূহ:

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!

এরশাদের দলের কথা নয়, নজরুল ইসলাম খান  কাজী জাফরের “জাতীয় পার্টি”-এর কথা বলেছেন

বিশ্লেষণ

এরশাদের দলের কথা নয়, নজরুল ইসলাম খান কাজী জাফরের “জাতীয় পার্টি”-এর কথা বলেছেন

২৮ আগস্ট ২০২৬

<p>এরশাদের দলের কথা নয়, নজরুল ইসলাম খান  কাজী জাফরের “জাতীয় পার্টি”-এর কথা বলেছেন<br /></p>