| ফ্যাক্ট চেক | বিবিধ
মাইলস্টোন কলেজে বিমান বিধ্বস্তের দৃশ্য দাবিতে ছড়ানো ভিডিওটি এআই দিয়ে তৈরি
২৩ জুলাই ২০২৫
মিথ্যা
রাজধানীর উত্তরায় দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন কলেজ ক্যাম্পাসের একটি ভবনে গতকাল সোমবার (২১ জুলাই) বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। সেই বিমান বিধ্বস্তের দৃশ্য দাবিতে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।
বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, ভিডিওটি গতকাল (২১ জুলাই) উত্তরায় মাইলস্টোন কলেজ ক্যাম্পাসের ভবনে বিমান বিধ্বস্তের দৃশ্য নয়। প্রকৃতপক্ষে, এই ভিডিওটি বাস্তব নয়, এটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের সাহায্যে তৈরি করা হয়েছে।
অনুসন্ধানে আলোচিত ভিডিওটির ডানদিকে নিচে ‘Veo’ লেখা দেখতে পাওয়া যায়। ‘Veo’ এর বিষয়ে জানা যায়, এটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই টুল। যার সাহায্যে লেখা থেকে শব্দসহ ভিডিও তৈরি করা যায়।
এছাড়া, ঘটনাস্থল মাইলস্টোন কলেজ হলেও ছড়ানো ভিডিওর ভবনের দেয়ালে ইংরেজিতে ‘Untie College’ লেখা দেখতে পাওয়া যায়, যা অপ্রাসঙ্গিক।
অর্থাৎ, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের সাহায্যে তৈরি ভিডিওকে উত্তরায় মাইলস্টোন কলেজে বিমান বিধ্বস্তের দৃশ্য দাবিতে ফেসবুকে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।
Topics:
বিভ্রান্তিকর
১৫ অক্টোবর ২০২৬
রোগীর মাকে দিয়ে হাসপাতালের মেঝে পরিস্কার করানোর ঘটনাটি বাংলাদেশের নয়, ভারতের
বিভ্রান্তিকর
৬ অক্টোবর ২০২৬
বাংলাদেশের নয়, ইরানের জ্বালানি মন্ত্রী পদত্যাগ করেছেন
মিথ্যা
১৬ জুন ২০২৬
আফগানিস্তানের ভিডিওকে বিএনপি আমলে বাংলাদেশে জঙ্গি প্রশিক্ষণের ভিডিও দাবি করে প্রচার
১২ জুন ২০২৬
হালালা সেন্টারের সানজিদাকে গ্রেপ্তার করা হয়েছে দাবিতে ছড়ানো হচ্ছে জিয়া বিন কাসেমের পুরোনো ছবি
বিভ্রান্তিকর
২১ মে ২০২৬
ছিনতাইয়ের ঘটনার ভিডিওটি বাংলাদেশের নয়, ভারতের
আপনার মতামত দিন
এই পোস্টটি কি আপনার জন্য সহায়ক ছিল?
এখনো কেউ ভোট দেয়নি। আপনিই প্রথম হোন!
0%
0%
আপনার মতামত শেয়ার করুন:
| মন্তব্য সমূহ:
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!
| আরও পড়ুন
গুজব
এটি ভোক্তা অধিকারের সহকারী পরিচালক আব্দুল জব্বার মন্ডলের ওপর হামলার ভিডিও নয়
মিথ্যা
সেনাবাহিনী কর্তৃক সমন্বয়কদের মারধরের নয়, এটি ভিন্ন ঘটনার পুরোনো ভিডিও
বিভ্রান্তিকর
গুলিস্তানে বাসে অগ্নিসংযোগের ভিডিওটি ২০২৩ সালের
বিভ্রান্তিকর
মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় আহত শিশুদের ছবি দাবি করে ছড়ানো ছবিটি গাজার
ফ্যাক্ট চেক