| ফ্যাক্ট চেক | জাতীয়

বিএনপি আমলের নয়, স্কুলছাত্রীকে হেনস্তার এই ভিডিওটি আওয়ামী লীগ আমলের

১৫ জুন ২০২৬

বিভ্রান্তিকর

বিএনপির শাসনামলে এক কিশোর রাস্তায় এক স্কুলছাত্রীকে হেনস্তা করছে – এমন দাবি করে এক ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। তবে বাংলাফ্যাক্ট যাচাইও করে দেখেছে, এটি সাম্প্রতিক সময়ে বিএনপির শাসনামলের ঘটনা নয়। বরং এটি আওয়ামী লীগের সময়ের ঘটনা। দিনাজপুর শহরে ২০২৪ সালের ১৭ মার্চের ঘটনা এটি। 

এ বিষয়ে অনুসন্ধানে নিউজ টুয়েন্টিফোরের ওয়েবসাইটে ২০২৪ সালের ১৯ মার্চ প্রকাশিত এক প্রতিবেদনে একই দৃশ্য খুঁজে পাওয়া যায়। প্রতিবেদন থেকে জানা যায়, সে বছরের ১৭ মার্চ দিনাজপুর শহরের কালিতলা এলাকায় ষষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্রীকে জোর করে চুমু দেওয়ার কারণে গ্রেপ্তার হন সাখাওয়াত হোসেন (২০) নামের এক মাদরাসাছাত্র। পরদিন তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। তবে সাখাওয়াত হোসেনের পরিবার দাবি করে, সে কিছুটা মানসিক রোগী, চিকিৎসাধীন ছিল।

দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ উদ্দিন গণমাধ্যমটিকে জানান, এ ঘটনায় ওই মাদরাসাছাত্রের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন ছাত্রীর বাবা।

এটিএন নিউজের একটি প্রতিবেদন থেকেও একই তথ্য জানা যায়। 

অর্থাৎ, আওয়ামী লীগ শাসনামলে এক স্কুলছাত্রীকে হেনস্তা করার পুরোনো ভিডিও সম্প্রতি বিএনপির শাসনামলের ঘটনা দাবি করে সোশ্যাল মিডিয়ায় ছড়ানো হচ্ছে; যা বিভ্রান্তিকর। 

Topics:

 শিশু নিখোঁজ নিয়ে মহিলা পরিষদের ‘৩১ হাজার শিশু নিখোঁজ’ তথ্যটি ভুল
মিথ্যা
৮ সেপ্টেম্বর ২০২৬

শিশু নিখোঁজ নিয়ে মহিলা পরিষদের ‘৩১ হাজার শিশু নিখোঁজ’ তথ্যটি ভুল

অন্তর্বর্তীকালীন সরকারের আমলে ডাকাত দলকে গণপিটুনির দৃশ্য; ছড়ানো হচ্ছে বর্তমান সরকারের সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির ভুয়া দাবিতে
৭ সেপ্টেম্বর ২০২৬

অন্তর্বর্তীকালীন সরকারের আমলে ডাকাত দলকে গণপিটুনির দৃশ্য; ছড়ানো হচ্ছে বর্তমান সরকারের সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির ভুয়া দাবিতে

আইনশৃঙ্খলা ব্যবস্থা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর নামে ভুয়া মন্তব্য প্রচার
মিথ্যা
৩০ আগস্ট ২০২৬

রাজবাড়ীতে নারী ম্যাজিস্ট্রেটের ওপর হামলার দাবি সত্য নয়; ভিডিওটি ব্যবসায়িক বিরোধকে কেন্দ্র করে সৃষ্ট ঘটনার

ইলিয়াস কাঞ্চনের মৃত্যুর খবরটি মিথ্যা
মিথ্যা
২৭ আগস্ট ২০২৬

ইলিয়াস কাঞ্চনের মৃত্যুর খবরটি মিথ্যা

আপনার মতামত দিন

এই পোস্টটি কি আপনার জন্য সহায়ক ছিল?

এখনো কেউ ভোট দেয়নি। আপনিই প্রথম হোন!

0%

0%

আপনার মতামত শেয়ার করুন:

| মন্তব্য সমূহ:

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!

বিএনপি আমলের নয়, স্কুলছাত্রীকে হেনস্তার এই ভিডিওটি আওয়ামী লীগ আমলের

ফ্যাক্ট চেক

বিএনপি আমলের নয়, স্কুলছাত্রীকে হেনস্তার এই ভিডিওটি আওয়ামী লীগ আমলের

১৫ জুন ২০২৬

<p>বিএনপি আমলের নয়, স্কুলছাত্রীকে হেনস্তার এই ভিডিওটি আওয়ামী লীগ আমলের 
<br /></p>