| ফ্যাক্ট চেক | জাতীয়

অর্থ পাচার ও চাঁদাবাজি প্রসঙ্গে রুহুল কবির রিজভীর নামে অপপ্রচার

২৮ সেপ্টেম্বর ২০২৬

মিথ্যা

প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীকে উদ্ধৃত করে 'ফ্যাসিস্ট হাসিনা ১৭ বছরে বিলিয়ন বিলিয়ন অর্থ পাচার করেছে, তখন তো প্রতিবাদ করেন নি। আর এখন আমাদের সামান্য চাঁদাবাজিই সহ্য হচ্ছে না আপনাদের!' শিরোনামে একটি ফটোকার্ড সামাজিক মাধ্যমে ছড়ানো হচ্ছে।

বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, দাবিটি সঠিক নয়। রুহুল কবির রিজভী এমন কোনো মন্তব্য করেননি। নির্ভরযোগ্য কোনো তথ্যপ্রমাণ ছাড়াই তাঁর নামে ভুয়া এই মন্তব্য প্রচার করা হয়েছে। প্রকৃতপক্ষে ‘Daily Mollar Desh’ নামের একটি ব্যাঙ্গাত্মক পেজ থেকে বানোয়াট এই মন্তব্যের উৎপত্তি।

রুহুল কবির রিজভী এমন কোনো মন্তব্য করেছেন কিনা সে বিষয়ে অনুসন্ধান করে গণমাধ্যম কিংবা অন্যকোনো নির্ভরযোগ্য সূত্রে তাঁর এমন মন্তব্য খুঁজে পাওয়া যায়নি।

এছাড়া, অনুসন্ধানে ‘Daily Mollar Desh’ নামের একটি পেজে আজ ২৮ সেপ্টেম্বর প্রকাশিত মূল ফটোকার্ডটি খুঁজে পাওয়া যায়। পেজটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এটি একটি ব্যাঙ্গাত্মক পেজ। অর্থাৎ, এটি কোনো গণমাধ্যম কিংবা খবরের পেজ বা পোর্টাল নয়।

পরে, এবিষয়ে জানতে চাইলে রুহুল কবির রিজভীর এপিএস মোঃ জাহেদুল আলম বাংলাফ্যাক্টকে জানান, "এধরনের কোন কথা উনি বলেননি। এটা মিথ্যা।"

সুতরাং, রুহুল কবির রিজভীর নামে ছড়িয়ে পড়া আলোচিত মন্তব্যটি মিথ্যা।

Topics:

গ্যাসের দাম বৃদ্ধি প্রসঙ্গে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টার নামে বানোয়াট মন্তব্য প্রচার
মিথ্যা
৫ নভেম্বর ২০২৬

শ্রমিক আন্দোলনে ২০ জনের মৃত্যুর দাবিটি মিথ্যা, আওয়ামী লীগপন্থী পেজ থেকে ছড়ানো হচ্ছে ভুয়া তথ্য

বিক্ষোভকারী কর্তৃক মিরপুরে পুলিশ সদস্যকে পেটানোর দৃশ্য ছড়ানো হচ্ছে পোশাকশ্রমিককে বিএনপির নেতাকর্মীদের মারধরের দাবিতে
৪ নভেম্বর ২০২৬

আন্দোলনে বিশৃঙ্খলা দেখলে পিটিয়ে পুলিশের কাছে সোপর্দ করার কথা বলেননি স্বরাষ্ট্রমন্ত্রী

গাজীপুরে পোশাক শ্রমিকদের আন্দোলনের দৃশ্য দাবি করে ভারতের দৃশ্য প্রচার
২ নভেম্বর ২০২৬

গাজীপুরে পোশাক শ্রমিকদের আন্দোলনের দৃশ্য দাবি করে ভারতের দৃশ্য প্রচার

আপনার মতামত দিন

এই পোস্টটি কি আপনার জন্য সহায়ক ছিল?

এখনো কেউ ভোট দেয়নি। আপনিই প্রথম হোন!

0%

0%

আপনার মতামত শেয়ার করুন:

| মন্তব্য সমূহ:

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!

অর্থ পাচার ও চাঁদাবাজি প্রসঙ্গে রুহুল কবির রিজভীর নামে অপপ্রচার

ফ্যাক্ট চেক

অর্থ পাচার ও চাঁদাবাজি প্রসঙ্গে রুহুল কবির রিজভীর নামে অপপ্রচার

২৮ সেপ্টেম্বর ২০২৬

<p><span style="font-size: 24px;">অর্থ পাচার ও চাঁদাবাজি প্রসঙ্গে রুহুল কবির রিজভীর নামে অপপ্রচার</span><br /></p>