| ফ্যাক্ট চেক | জাতীয়
পে-স্কেল প্রসঙ্গে প্রথম আলোর ফটোকার্ড বিকৃত করে জ্বালানি উপদেষ্টার নামে ভুয়া মন্তব্য প্রচার
২৮ জানুয়ারী ২০২৬
সম্প্রতি, ‘আগামীকাল সারাদেশে সরকারি কর্মচারীদের কলম বিরতি। পে-স্কেল বাস্তবায়ন না হলে নির্বাচনের ডিউটি পালন থেকে বিরত থাকার ঘোষণা।’ শিরোনামে বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের ছবি যুক্ত প্রথম আলো’র লোগো ও ডিজাইন সংবলিত একটি ফটোকার্ড সামাজিক মাধ্যমে প্রচার করা হচ্ছে। তবে বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, প্রথম আলো এমন কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি এবং জ্বালানি উপদেষ্টাও এমন মন্তব্য করেননি। আদতে প্রথম আলোর ভিন্ন একটি ফটোকার্ডের শিরোনাম বিকৃত করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
ফটোকার্ডটির তারিখ ও লোগোর সূত্রধরে অনুসন্ধানে প্রথম আলোর ফেসবুক পেজে আলোচিত দাবির অনুরূপ কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। তাছাড়া গণমাধ্যমটির ওয়েবসাইট কিংবা ইউটিউব চ্যানেলেও এমন কোনো তথ্য বা সংবাদ খুঁজে পাওয়া যায়নি। মূলত, প্রথম আলো’র ভেরিফাইড ফেসবুক পেজে গতকাল (২৭ জানুয়ারি) ‘সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ানোর সিদ্ধান্ত অন্তর্বর্তী সরকার নেবে না: ফাওজুল কবির খান' শিরোনামে প্রকাশিত ফটোকার্ডটি সম্পাদনার মাধ্যমে বিকৃত করে সেখানে ‘আগামীকাল সারাদেশে সরকারি কর্মচারীদের কলম বিরতি। পে-স্কেল বাস্তবায়ন না হলে নির্বাচনের ডিউটি পালন থেকে বিরত থাকার ঘোষণা।’ শিরোনাম যুক্ত করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
উক্ত ফটোকার্ডের মন্তব্যের ঘরে পাওয়া প্রতিবেদন থেকে জানা যায়, গতকাল ২৭ জানুয়ারি সচিবালয়ে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান সাংবাদিকদের বলেন, অন্তর্বর্তী সরকারের মেয়াদ আর মাত্র ১৫ দিন। এ সময় সরকারি চাকরিজীবীদের বেতনকাঠামো বাস্তবায়নে পদক্ষেপ নেওয়া হবে না। অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে ক্রয় কমিটির বৈঠক অনুষ্ঠিত হলেও বৈঠক শেষে তিনি কথা বলেননি। তাঁর পরিবর্তে কথা বলেন বিদ্যুৎ উপদেষ্টা।
তিনি বলেন, নতুন বেতনকাঠামোর প্রতিবেদন শুধু গ্রহণ করা হয়েছে। এটি বাস্তবায়নের সিদ্ধান্ত বর্তমান অন্তর্বর্তী সরকার নেয়নি। সুপারিশগুলো পরীক্ষা-নিরীক্ষার জন্য কমিটি গঠন করা হয়েছে। এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে পরবর্তী সরকার।
এছাড়া, প্রথম আলো ছাড়াও অন্য কোনো গণমাধ্যমেও আলোচিত দাবি সংবলিত মন্তব্য খুঁজে পাওয়া যায়নি।
বিষয়টি আরও নিশ্চিত হতে বাংলাফ্যাক্টের পক্ষ থেকে প্রথম আলো’র অনলাইন বিভাগের প্রধান শওকত হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, ‘ফটোকার্ডটি ভুয়া।’
অর্থাৎ, পে স্কেল প্রসঙ্গে মুহাম্মদ ফাওজুল কবির খানের নামে ছড়ানো মন্তব্যটি ভুয়া এবং প্রথম আলো’র নামে ছড়ানো ফটোকার্ডটিও বিকৃত।
Topics:
ইয়ামাহা শোরুমে হত্যাকাণ্ডের ভিডিওটি বাংলাদেশের নয়, ভারতের
নারী নির্যাতন
লেনদেন নিয়ে মারধর, আ লীগ করা নিয়ে নয়
খুলনায় মসজিদে দুর্বৃত্তদের গুলি:
দুইজন আহতের তথ্যকে নিহত বলে প্রচার করেছে ডেলটা লেন্স
বিএনপি আমলের নয়, স্কুলছাত্রীকে হেনস্তার এই ভিডিওটি আওয়ামী লীগ আমলের

আপনার মতামত দিন
এই পোস্টটি কি আপনার জন্য সহায়ক ছিল?
এখনো কেউ ভোট দেয়নি। আপনিই প্রথম হোন!
0%
0%
আপনার মতামত শেয়ার করুন:
| মন্তব্য সমূহ:
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!
| আরও পড়ুন
ভারতে মরদেহ উদ্ধারের ঘটনাকে বাংলাদেশের দাবিতে প্রচার
এসএসসি পরীক্ষার ২০২৫ সালের প্রশ্নপত্র ফাঁস দাবিতে ২০২৪ সালের প্রশ্নপত্র প্রচার।
খুলনা ও চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনে হামলার দাবি সঠিক নয়
রাজশাহীতে প্রথম আলো ও ডেইলি স্টারে হামলার দাবিও ভুয়া
র্যাবের তিন সদস্যকে কুপিয়ে হত্যার দাবিটি মিথ্যা
ফ্যাক্ট চেক