| ফ্যাক্ট চেক | জাতীয়
এখন টিভির ফটোকার্ড বিকৃত করে সেনাপ্রধানের নামে ভুয়া মন্তব্য প্রচার
২ ফেব্রুয়ারি ২০২৬
‘আপনারা ভোট দিয়ে দুর্নীতিবাজ, সন্ত্রাসী ও চাঁদাবাজদের সংসদে পাঠাবেন, আর তারপর আমাদের কাছে নিরাপত্তা চাইবেন? এটা কেমন কথা?’- সম্প্রতি এমন মন্তব্য সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান করেছেন দাবি করে এখন টিভির লোগো ও ডিজাইনযুক্ত একটি ফটোকার্ড সোশ্যাল মিডিয়ায় প্রচার করা হচ্ছে।
তবে বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, এখন টিভি এমন মন্তব্য সম্বলিত কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি এবং সেনাপ্রধানও এমন কোনো মন্তব্য করেননি। আসলে এখন টিভির ভিন্ন একটি ফটোকার্ডের শিরোনাম বিকৃত করে ছড়িয়ে পড়া ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
ফটোকার্ডটির তারিখ ও লোগোর সূত্রধরে অনুসন্ধানে এখন টিভির ফেসবুক পেজে আলোচিত দাবির অনুরূপ কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। তাছাড়া গণমাধ্যমটির ওয়েবসাইট কিংবা ইউটিউব চ্যানেলেও এমন কোনো তথ্য বা সংবাদ খুঁজে পাওয়া যায়নি।
মূলত, এখন টিভি ভেরিফাইড ফেসবুক পেজে গতকাল রোববার (১ ফেব্রুয়ারি) ‘খেলাধুলার সঙ্গে জড়িত কোনো খেলোয়াড়কে কখনো খারাপ কাজে দেখিনি- সেনাপ্রধান' শিরোনামে প্রকাশিত ফটোকার্ডটি সম্পাদনার মাধ্যমে বিকৃত করে সেখানে ‘আপনারা ভোট দিয়ে দুর্নীতিবাজ, সন্ত্রাসী ও চাঁদাবাজদের সংসদে পাঠাবেন, আর তারপর আমাদের কাছে নিরাপত্তা চাইবেন? এটা কেমন কথা?’ শিরোনাম যুক্ত করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
উক্ত ফটোকার্ডের মন্তব্যের ঘরে পাওয়া প্রতিবেদন থেকে জানা যায়, গতকাল রোববার (১ ফেব্রুয়ারি) ময়মনসিংহের ত্রিশালে আনুষ্ঠানিকভাবে প্রায় ১৭৩ একর জমিতে অলিম্পিক কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উদ্বোধী অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, ‘খেলাধুলার সঙ্গে জড়িত কোনো খেলোয়াড়কে কখনো খারাপ কাজে লিপ্ত হতে দেখিনি। আমাদের দেশের যুবকদের চরিত্র গঠনের জন্য অন্যতম মাধ্যম খেলাধুলা, তাই যুবকদের আমরা বেশি বেশি খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করতে চাই।’
এছাড়াও তিনি অলিম্পিক কমপ্লেক্সে জাতীয় পর্যায়ের যত প্রতিযোগিতা আছে আমরা সব এখানে করবো, আন্তর্জাতিক প্রতিযোগিতা আয়োজন করার কথা জানান। তবে সেনাপ্রধান তাঁর মন্তব্যে জাতীয় সংসদ নির্বাচন বা ভোটদানের পরামর্শমূলক কোনো কিছু বলেননি।
এছাড়া, এখন টিভি ছাড়াও অন্য কোনো গণমাধ্যমে আলোচিত দাবি সংবলিত মন্তব্য খুঁজে পাওয়া যায়নি।
বাংলাদেশ সেনাবাহিনীর অফিসিয়াল ফেসবুক পেজ থেকে আলোচিত ফটোকার্ডটি ভুয়া উল্লেখ করে আজ সোমবার (২ ফেব্রুয়ারি) একটি পোস্ট দিয়ে জানান হয়, ‘সতর্কতামূলক বিজ্ঞপ্তি, সম্প্রতি একটি স্বার্থান্বেষী মহল বাংলাদেশ সেনাবাহিনীকে ঘিরে এআই-জেনারেটেড কনটেন্ট ও বিভ্রান্তিকর ফটোকার্ড সামাজিক মাধ্যমে প্রচার করছে। এ ধরনের অপতথ্যে বিভ্রান্ত না হয়ে সংবাদ মাধ্যমের ভেরিফাইড পেজসমূহ অনুসরণ করার জন্য অনুরোধ করা হলো।’
অর্থাৎ, আপনারা ভোট দিয়ে দুর্নীতিবাজ, সন্ত্রাসী ও চাঁদাবাজদের সংসদে পাঠাবেন, আর তারপর আমাদের কাছে নিরাপত্তা চাইবেন? এটা কেমন কথা?’- এমন মন্তব্য সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান করেননি এবং এখন টিভির নামে ছড়ানো ফটোকার্ডটিও বিকৃত।
তথ্যসূত্র
এখন টিভি
Topics:
নারীশিক্ষার্থীকে প্রকাশ্যে লাঞ্ছিত করার ভিডিওটি পুরোনো
যুগান্তরের ফটোকার্ড বিকৃত করে বাংলাদেশকে জাড়িয়ে ট্রাম্পের নামে ভুয়া তথ্য প্রচার
প্রধানমন্ত্রী তারেক রহমানকে জড়িয়ে ড. রেজা কিবরিয়ার নামে বিকৃত বক্তব্য প্রচার
মুন্নী সাহা আটক হওয়ার দাবিতে ছড়ানো ভিডিওটি ২০২৪ সালের
ব্যারিস্টার সুমন জামিন পেয়েছেন, মুক্তি নয়
আপনার মতামত দিন
এই পোস্টটি কি আপনার জন্য সহায়ক ছিল?
এখনো কেউ ভোট দেয়নি। আপনিই প্রথম হোন!
0%
0%
আপনার মতামত শেয়ার করুন:
| মন্তব্য সমূহ:
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!
| আরও পড়ুন
জুলাই যোদ্ধার নয়, এই ভিডিওটি আ. লীগের সাবেক এমপির বাসা থেকে অস্ত্র উদ্ধারের ঘটনার
নারীশিক্ষার্থীকে প্রকাশ্যে লাঞ্ছিত করার ভিডিওটি পুরোনো
নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার লন্ডনে ১৩ তারিখের বৈঠকপূর্ব মন্তব্য নতুনকরে প্রচার
পিআইবি’র কোনো আলোচনায় অধ্যাপক মুশতাক খান জরিপ নিয়ে কোনো বক্তব্য দেননি, সাংবাদিক সালাহ উদ্দিন শুভ্রর দাবিটি সর্বৈব মিথ্যা
ফ্যাক্ট চেক