| ফ্যাক্ট চেক | জাতীয়
নাটকের দৃশ্য ছড়িয়ে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির ভুয়া দাবি
১৮ মে ২০২৬
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে দাবি করা হচ্ছে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে এবং প্রকাশ্যে এক যুবককে নির্মমভাবে নির্যাতন করা হচ্ছে। বলা হচ্ছে, দেশ আফগানিস্তানের মতো অনিরাপদ ও অস্থিতিশীল হয়ে পড়েছে।
বিশেষ করে আওয়ামী লীগ সমর্থক বিভিন্ন পেজ ও অ্যাকাউন্ট থেকে ভিডিওটি ছড়ানো হচ্ছে।
বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, ভিডিওটি বাস্তব কোনো ঘটনার নয়। এটি ‘১৮.২৪ বিদ্যাপীঠ’ নামক একটি নাটকের দৃশ্য। দৃশ্যটিকে বর্তমান সময়ের বাস্তব ঘটনা দাবি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে।
ভিডিওটির বিষয়ে অনুসন্ধানে ‘RKR Production’ নামক ইউটিউব চ্যানেলে ‘১৮.২৪ বিদ্যাপীঠ’ নামের একটি নাটক খোঁজে পাওয়া যায়। নাটকটির ১৪ মিনিট ৪২ সেকেন্ড থেকে আলোচিত দৃশ্যটি দেখতে পাওয়া যায়।
নাটকটি বিশ্লেষণ করে দেখা যায়, এটি ২০২৪ সালের ১৮ সেপ্টেম্বর রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে চোর সন্দেহে তোফাজ্জল হোসেন নামের এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনাকে কেন্দ্র করে নির্মিত। নাটকটি থেকে আলোচিত দাবিতে ছড়ানো অংশটি নিয়ে বর্তমানে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির ভুয়া দাবিতে ছড়ানো হচ্ছে।
অর্থাৎ, নাটকের দৃশ্যকে দেশে বর্তমানে অরাজকতা বিরাজ করছে বলে অপপ্রচার চালানো হচ্ছে।
Topics:
শিক্ষকের গায়ে হাত তোলার এই ভিডিওটি বাংলাদেশের নয়, ভারতের
অর্থ পাচার ও চাঁদাবাজি প্রসঙ্গে রুহুল কবির রিজভীর নামে অপপ্রচার
সালমানের স্টুডিও ভাঙচুর প্রসঙ্গে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টার নামে বানোয়াট মন্তব্য প্রচার
জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর ফেনীতে বাইকে আগুন দেওয়ার দাবিতে ছড়ানো ভিডিওটি ২০২১ সালের
পারিবারিক কলহের পুরোনো ঘটনাকে অপহরণ ও ধর্ষণ দাবি করে অপপ্রচার
আপনার মতামত দিন
এই পোস্টটি কি আপনার জন্য সহায়ক ছিল?
এখনো কেউ ভোট দেয়নি। আপনিই প্রথম হোন!
0%
0%
আপনার মতামত শেয়ার করুন:
| মন্তব্য সমূহ:
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!
| আরও পড়ুন
অভিযুক্ত চোরের বাড়িতে হামলার ঘটনাকে সাম্প্রদায়িক রঙ চড়িয়ে অপপ্রচার
অসুস্থ বিজিবি সদস্যকে হাসপাতালে নেওয়ার দৃশ্য
ভারতীয় সোশ্যাল মিডিয়ায় ছড়ানো হচ্ছে বিএসএফের হাতে মারধরের ভুয়া দাবিতে
খাল খননের বিষয়ে ডা. জাহেদ উর রহমানের বক্তব্য বিভ্রান্তিকরভাবে উপস্থাপন করেছে কালের কণ্ঠ
মরদেহ উল্টো করে সিঁড়ি দিয়ে তোলার ভিডিওটি বাংলাদেশের নয়, ভারতের
ফ্যাক্ট চেক