| ফ্যাক্ট চেক | জাতীয়
তেল-গ্যাস প্রসঙ্গে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টার নামে অপপ্রচার
৪ আগস্ট ২০২৬
সামাজিক মাধ্যম ফেসবুকে ‘এই যে আপনারা বেশি টাকা দিয়ে তেল গ্যাসসহ প্রয়োজনীয় জিনিসপত্র কিনছেন, এই বাড়তি টাকাটা কিন্তু বাংলাদেশেই থাকছে। এখানেও কিন্তু সবার আগে বাংলাদেশ’ শিরোনামে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানকে উদ্ধৃত করে একটি ফটোকার্ড প্রচার করা হচ্ছে।
বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, দাবিটি সঠিক নয়। ডা. জাহেদ উর রহমান এমন কোনো মন্তব্য করেননি। ‘Gupto TV’ নামের একটি সার্কাজম পেজের পোস্টকে আসল মন্তব্য দাবিতে সামাজিক মাধ্যমে ছড়ানো হয়েছে।
প্রচারিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে আলোচিত দাবির পক্ষে কোনো তথ্যসূত্র পাওয়া যায়নি। এ বিষয়ে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করলেও এই দাবির পক্ষে নির্ভরযোগ্য সূত্রে কোনো তথ্যপ্রমাণ পাওয়া যায়নি।
পরে, ‘Gupto TV’ নামের একটি পেজে গত ৩ আগস্ট প্রকাশিত মূল ফটোকার্ডটি খুঁজে পাওয়া যায়। পেজটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এটি একটি ব্যাঙ্গাত্মক পেজ। এর পরিচয় হিসেবে লেখা আছে, ‘This is Gupto TV | একটি Satire & Parody platform | All contents are for entertainment purpose only | আমাদের কনটেন্ট হাস্যরস, ব্যঙ্গ ও parody এর মাধ্যমে উপস্থাপিত হয়, যার উদ্দেশ্য শুধুমাত্র বিনোদন।’
অর্থাৎ, ‘Gupto TV’ মূলত বিনোদনের উদ্দেশ্যে তৈরি ব্যাঙ্গাত্মক পেজ। এটি কোনো সংবাদমাধ্যম কিংবা খবরের পেজ বা পোর্টাল নয়।
সুতরাং, ডা. জাহেদ উর রহমানের নামে ছড়িয়ে পড়া আলোচিত মন্তব্যটি মিথ্যা।
Topics:
টাকা না দেয়ায় হাসপাতাল থেকে গর্ভবতী নারীকে ফিরিয়ে দেওয়ার ঘটনাটি নোয়াখালীর নয়, নেপালের
নারীর মরদেহ উদ্ধারের ছবিটি বাংলাদেশের নয়, ভারতের
শিশু নিখোঁজ নিয়ে মহিলা পরিষদের ‘৩১ হাজার শিশু নিখোঁজ’ তথ্যটি ভুল
অন্তর্বর্তীকালীন সরকারের আমলে ডাকাত দলকে গণপিটুনির দৃশ্য; ছড়ানো হচ্ছে বর্তমান সরকারের সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির ভুয়া দাবিতে
আইনশৃঙ্খলা ব্যবস্থা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর নামে ভুয়া মন্তব্য প্রচার
আপনার মতামত দিন
এই পোস্টটি কি আপনার জন্য সহায়ক ছিল?
এখনো কেউ ভোট দেয়নি। আপনিই প্রথম হোন!
0%
0%
আপনার মতামত শেয়ার করুন:
| মন্তব্য সমূহ:
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!
| আরও পড়ুন
রাজবাড়ীতে নারী ম্যাজিস্ট্রেটের ওপর হামলার দাবি সত্য নয়; ভিডিওটি ব্যবসায়িক বিরোধকে কেন্দ্র করে সৃষ্ট ঘটনার
১০ মাসে ২০ বিলিয়ন ডলার পাচারের দাবি সত্য নয়
খাগড়াছড়ি মডেল মসজিদে আগুন দেওয়ার দাবিটি মিথ্যা, ভিডিওটি ভিন্ন ঘটনার
নরসিংদীতে মাদ্রাসা ছাত্র পিটুনির দৃশ্য দাবি করে ছড়ানো ভিডিওটি ভারতের
ফ্যাক্ট চেক