| ফ্যাক্ট চেক | জাতীয়
বাংলাদেশে হত্যাকাণ্ড দাবি করে ব্রাজিলের ভিডিও প্রচার
৬ আগস্ট ২০২৬
সম্প্রতি বাংলাদেশে এক ব্যক্তিকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়েছে দাবি করে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়ানো হয়েছে।
বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, ভিডিওটি বাংলাদেশের কোনো ঘটনার নয়। এটি ২০২৫ সালের মে মাসে ব্রাজিলের আলাগোয়াসের কাম্পো আলেগ্রেতে সংঘটিত এক ঘটনা।
অনুসন্ধানে ব্রাজিলের আলাগোয়াস ভিত্তিক সংবাদমাধ্যমের ইউটিউব চ্যানেল ‘TV Gazeta de Alagoas’-এ ২০২৫ সালের ৮ মে ভিডিওটির বিষয়ে প্রচারিত একটি ভিডিও প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।
প্রতিবেদনটি থেকে জানা যায়, এটি ব্রাজিলের আলাগোয়াসের কাম্পো আলেগ্রেতে সংঘটিত একটি হত্যাকাণ্ডের ভিডিও। নিহত ব্যক্তির নাম সেবাসতিয়াও ফাবিয়ানো দা সিলভা। পারিবারিক দ্বন্দ্বের জেরে এই হত্যাকাণ্ড ঘটে বলে প্রতিবেদনে বলা হয়েছে হয়েছে।
ঘটনাটির বিষয়ে প্রচারিত একাধিক (১,২,৩) সংবাদ থেকে প্রায় একই তথ্য জানা যায়।
অর্থাৎ, আলোচিত দাবিটি মিথ্যা।
Topics:
টাকা না দেয়ায় হাসপাতাল থেকে গর্ভবতী নারীকে ফিরিয়ে দেওয়ার ঘটনাটি নোয়াখালীর নয়, নেপালের
নারীর মরদেহ উদ্ধারের ছবিটি বাংলাদেশের নয়, ভারতের
শিশু নিখোঁজ নিয়ে মহিলা পরিষদের ‘৩১ হাজার শিশু নিখোঁজ’ তথ্যটি ভুল
অন্তর্বর্তীকালীন সরকারের আমলে ডাকাত দলকে গণপিটুনির দৃশ্য; ছড়ানো হচ্ছে বর্তমান সরকারের সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির ভুয়া দাবিতে
আইনশৃঙ্খলা ব্যবস্থা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর নামে ভুয়া মন্তব্য প্রচার
আপনার মতামত দিন
এই পোস্টটি কি আপনার জন্য সহায়ক ছিল?
এখনো কেউ ভোট দেয়নি। আপনিই প্রথম হোন!
0%
0%
আপনার মতামত শেয়ার করুন:
| মন্তব্য সমূহ:
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!
ফ্যাক্ট চেক