| ফ্যাক্ট চেক | রাজনীতি

সামান্তার নয়, ভিডিওটি আওয়ামী লীগ নেতার বাসা থেকে টাকা, সোনার গয়না উদ্ধারের

১১ আগস্ট ২০২৫

মিথ্যা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিনের বাসা থেকে বস্তা ভর্তি টাকা ও স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে বলে দাবি করা একটি ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে।

বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, এই ভিডিওটি সামান্তা শারমিনের বাসা থেকে বস্তা ভর্তি টাকা ও স্বর্ণালংকার উদ্ধারের নয়। প্রকৃতপক্ষে, ২০২০ সালের ২৪ ফেব্রুয়ারি আওয়ামী লীগের সাবেক নেতা এনামুল হক এনু এবং রুপন ভূঁইয়ার ওয়ারীর বাসা থেকে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) নগদ টাকা ও স্বর্ণ উদ্ধার করে। সেই ঘটনারই দৃশ্য এটি।

ইন্টারনেটে ছড়িয়ে পড়া ভিডিওটির কিছু কী-ফ্রেম রিভার্স ইমেজ সার্চ করলে গণমাধ্যম প্রতিষ্ঠান বাংলা ভিশনের ইউটিউব চ্যানেলে ২০২০ সালের ২৫ ফেব্রুয়ারি প্রকাশিত একটি প্রতিবেদনে একই দৃশ্য পাওয়া যায়। এ প্রতিবেদন থেকে জানা যায়, সেই বছরের ২৪ ফেব্রুয়ারি রাতে আওয়ামী লীগের সাবেক নেতা ক্যাসিনো সহোদর এনামুল হক এনু এবং রুপন ভূঁইয়ার ওয়ারীর বাসায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) অভিযান চালিয়ে নগদ ২৬ কোটি ৫৫ লাখ টাকা, ৫ কোটি ১৫ লাখ টাকার ফডিআর কাগজ, ১ কেজি সোনা, বৈদেশিক মুদ্রা ও ক্যাসিনো সরঞ্জাম উদ্ধার করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এর আগে সেই বছরের ১৩ জানুয়ারি সিআইডির হাতে গ্রেপ্তার হন এনামুল হক এনু এবং রুপন ভূঁইয়া।

এছাড়াও, দ্যা ডেইলি স্টার, যমুনা টেলিভিশন এবং বিডিনিউজ টুয়েন্টিফোরেও সেই সময়ে এই বিষয়ে প্রকাশিত প্রতিবেদন থেকে একই তথ্য জানা যায়।

তাছাড়া, গণমাধ্যম কিংবা সংশ্লিষ্ট অন্য কোনো বিশ্বস্ত সূত্রেও সামান্তা শারমিনের বাসা থেকে সসম্প্রতি বস্তা ভর্তি টাকা ও স্বর্ণালংকার উদ্ধারের দাবির কোনো সত্যতা পাওয়া যায়নি।

অর্থাৎ, সামান্তা শারমিনের বাসা থেকে বস্তা ভর্তি টাকা ও স্বর্ণালংকার উদ্ধারের ভিডিও দাবি করে আওয়ামী লীগের সাবেক নেতার বাসা থেকে র‌্যাবের অভিযানে নগদ টাকা ও স্বর্ণ উদ্ধারের পুরোনো ভিডিও ইন্টারনেটে ছড়ানো হচ্ছে; যা মিথ্যা।

Topics:

পারিবারিক কলহের দৃশ্যকে ছাত্রলীগ নেতার মাকে নির্যাতন বলে প্রচার
মিথ্যা
১১ অক্টোবর ২০২৬

পারিবারিক কলহের দৃশ্যকে ছাত্রলীগ নেতার মাকে নির্যাতন বলে প্রচার

হাসিনা-পুতিনের বৈঠকের ছবিটি সাম্প্রতিক নয়, ২০১৩ সালের
বিভ্রান্তিকর
৫ অক্টোবর ২০২৬

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের পদত্যাগ দাবিতে সচিবালয়ে ছাত্রদের প্রবেশের দাবিটি মিথ্যা, ছড়ানো ভিডিওটি ২০২৫ সালের

‘বিশ্বব্যাপী যখন বোয়িংয়ের সঙ্কট শুরু হবে, তখন সুযোগ বুঝে আমরা এগুলোকে বেশি দামে বিক্রি করে দেব’ বলে মন্তব্য করেননিরুহুল কবির রিজভী

দিল্লিতে ফ্যাসিস্ট শেখ হাসিনার আন্তর্জাতিক কনফারেন্সে অংশ নেওয়ার ভিডিওটি ২০১৯ সালের
বিভ্রান্তিকর
৪ অক্টোবর ২০২৬

দিল্লিতে ফ্যাসিস্ট শেখ হাসিনার আন্তর্জাতিক কনফারেন্সে অংশ নেওয়ার ভিডিওটি ২০১৯ সালের

আপনার মতামত দিন

এই পোস্টটি কি আপনার জন্য সহায়ক ছিল?

এখনো কেউ ভোট দেয়নি। আপনিই প্রথম হোন!

0%

0%

আপনার মতামত শেয়ার করুন:

| মন্তব্য সমূহ:

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!

সামান্তার নয়, ভিডিওটি আওয়ামী লীগ নেতার বাসা থেকে টাকা, সোনার গয়না উদ্ধারের

ফ্যাক্ট চেক