| ফ্যাক্ট চেক | রাজনীতি
সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে “বাংলাদেশ সেনা, নৌ ও বিমান বাহিনীর সামরিক ও জুনিয়র অফিসারবৃন্দ” নামে একটি কথিত সংবাদ বিজ্ঞপ্তি ছড়িয়ে পড়ে।
২৩ মে ২০২৫
গুজব
সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে “বাংলাদেশ সেনা, নৌ ও বিমান বাহিনীর সামরিক ও জুনিয়র অফিসারবৃন্দ” নামে একটি কথিত সংবাদ বিজ্ঞপ্তি ছড়িয়ে পড়ে। তবে বাংলাফ্যাক্টের অনুসন্ধানে দেখা গেছে, বিজ্ঞপ্তিটি ভুয়া। এটি কোনো নির্ভরযোগ্য সূত্র বা গণমাধ্যম থেকে প্রকাশিত হয়নি। বরং, কিছু চিহ্নিত গুজব ছড়ানো ব্যক্তির মাধ্যমে এটি সামাজিক মাধ্যমে প্রচারিত হয়েছে। সাধারণত এ ধরনের প্রেস বিজ্ঞপ্তি গণমাধ্যমে পাঠানো হয়, কিন্তু এই ক্ষেত্রে তেমনটি ঘটেনি।
এছাড়া, বিজ্ঞপ্তিটিতে বেশ কিছু অসংগতিও রয়েছে। পুরো বিবৃতিটি বাংলায় হলেও তারিখ ও শিরোনাম ইংরেজিতে লেখা হয়েছে। তাছাড়া, এতে একাধিক বানান ভুল রয়েছে। এ বিষয়ে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সামি উদ দৌলা চৌধুরী বাংলাফ্যাক্টকে বলেন, “এই প্রেস রিলিজটি ভুয়া এবং এটি আইএসপিআর এর লোগো নয়।”
Topics:
মিথ্যা
১১ অক্টোবর ২০২৬
পারিবারিক কলহের দৃশ্যকে ছাত্রলীগ নেতার মাকে নির্যাতন বলে প্রচার
বিভ্রান্তিকর
৫ অক্টোবর ২০২৬
হাসিনা-পুতিনের বৈঠকের ছবিটি সাম্প্রতিক নয়, ২০১৩ সালের
মিথ্যা
৫ অক্টোবর ২০২৬
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের পদত্যাগ দাবিতে সচিবালয়ে ছাত্রদের প্রবেশের দাবিটি মিথ্যা, ছড়ানো ভিডিওটি ২০২৫ সালের
মিথ্যা
৫ অক্টোবর ২০২৬
‘বিশ্বব্যাপী যখন বোয়িংয়ের সঙ্কট শুরু হবে, তখন সুযোগ বুঝে আমরা এগুলোকে বেশি দামে বিক্রি করে দেব’ বলে মন্তব্য করেননিরুহুল কবির রিজভী
বিভ্রান্তিকর
৪ অক্টোবর ২০২৬
দিল্লিতে ফ্যাসিস্ট শেখ হাসিনার আন্তর্জাতিক কনফারেন্সে অংশ নেওয়ার ভিডিওটি ২০১৯ সালের
আপনার মতামত দিন
এই পোস্টটি কি আপনার জন্য সহায়ক ছিল?
এখনো কেউ ভোট দেয়নি। আপনিই প্রথম হোন!
0%
0%
আপনার মতামত শেয়ার করুন:
| মন্তব্য সমূহ:
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!
ফ্যাক্ট চেক