| ফ্যাক্ট চেক | রাজনীতি

কালের কণ্ঠের ফটোকার্ড বিকৃত করে রাশেদ খাঁন গুলিবিদ্ধ হওয়ার ভুয়া তথ্য প্রচার

১৫ জুলাই ২০২৬

বিকৃত

ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি রাজধানীর পল্টনের বিজয়নগর এলাকায় শুক্রবার (১২ ডিসেম্বর) জুমার নামাজের পর গুলিবিদ্ধ হন। উন্নত চিকিৎসার জন্য তাঁকে এয়ার অ্যাম্বুলেন্সে করে আজ দুপুর ১টা ৫৫ মিনিটের দিকে সিঙ্গাপুরের উদ্দেশে নেওয়া হয়েছে।  

এরই মধ্যে, গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাশেদ খাঁন গুলিবিদ্ধ হয়েছেন দাবি করে গণমাধ্যম প্রতিষ্ঠান দৈনিক কালের কণ্ঠের লোগো যুক্ত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ফটোকার্ডে লেখা আছে, ‘ইন্না লিল্লাহ ওসমান হাদীর পর এবার গুলি বিদ্ধ রাশেদ খান? ভিডিও দেখুন কমেন্টে।’

‘বাংলাদেশ ছাত্রলীগ (সাবেক-বর্তমান)’ নামে একটি ফেসবুক গ্রুপে ‘The Daily USA 24/7’ পেজ থেকে আজ সোমবার (১৫ ডিসেম্বর) সকাল ৭টা ১১ মিনিটে এমন একটি ফটোকার্ড পোস্ট করা হয়। 

বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, রাশেদ খাঁন গুলিবিদ্ধ হওয়ার তথ্যটি সঠিক নয় এবং একই দাবিতে দৈনিক কালের কণ্ঠের নামে ছড়িয়ে পড়া ফটোকার্ডটিও বিকৃত। 

মূলত, দৈনিক কালের কণ্ঠের ভেরিফাইড ফেসবুক পেজে গতকাল রোববার (১৪ ডিসেম্বর) ‘হিট লিস্টে আমাকেও রাখা হয়েছে’- এমন শিরোনামে প্রকাশিত সংবাদের ফটোকার্ডটি ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে শিরোনাম পরিবর্তন করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে। পাশাপাশি এই ফটোকার্ডের সঙ্গে কালের কণ্ঠের ফেসবুক পেজে প্রকাশিত ফটোকার্ডের ফন্টের পার্থক্য পেয়েছে বাংলা ফ্যাক্ট। 

এই ফটোকার্ডটির বিষয়ে জানতে বাংলা ফ্যাক্টের পক্ষ থেকে কালের কণ্ঠের অনলাইন ইনচার্জ সাকিব সিকান্দারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, এই ফটোকার্ডটি ভুয়া।

তাছাড়া, ‘The Daily USA 24/7’ নামে পেজ থেকে আলোচিত ফটোকার্ডের কমেন্টে যে লিংক দেওয়া হয়েছে সেটি ব্লগ ওয়েবসাইটের এবং এখানে যে ভিডিওর ফুটেজ নেওয়া হয়েছে সেটি হচ্ছে হাদীকে ঢাকা মেডিকেল থেকে এভারকেয়ারে স্থনান্তরের।  

এছাড়া, অনুসন্ধানে গণমাধ্যম কিংবা নির্ভরযোগ্য কোনো সূত্রে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাশেদ খাঁন গুলিবিদ্ধ হওয়ার কোন তথ্য খুঁজে পাওয়া যায়নি। 

অর্থাৎ, গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাশেদ খাঁন গুলিবিদ্ধ হওয়ার তথ্যটি ভুয়া এবং একই দাবিতে দৈনিক কালের কণ্ঠের নামে ছড়িয়ে পড়া ফটোকার্ডটি বিকৃত।

তথ্যসূত্র

  • দৈনিক কালের কণ্ঠ

Topics:

যৌতুকের জন্য নিজ স্ত্রীকে বিএনপি নেতার মারধরের দাবিটি অসত্য; ছড়ানো ভিডিওটি 
বাংলাদেশের নয়, ভারতের
মিথ্যা
১৩ জুলাই ২০২৬

যৌতুকের জন্য নিজ স্ত্রীকে বিএনপি নেতার মারধরের দাবিটি অসত্য; ছড়ানো ভিডিওটি বাংলাদেশের নয়, ভারতের

কনটেন্ট ক্রিয়েটরের শুটিংয়ের দৃশ্য
ছড়ানো হচ্ছে আওয়ামী লীগ কর্মীকে ছাত্রদল নেতা-কর্মীদের মারধরের দাবিতে
৯ জুলাই ২০২৬

কনটেন্ট ক্রিয়েটরের শুটিংয়ের দৃশ্য ছড়ানো হচ্ছে আওয়ামী লীগ কর্মীকে ছাত্রদল নেতা-কর্মীদের মারধরের দাবিতে

বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের স্মৃতিস্তম্ভ স্থানান্তরের পুরোনো ঘটনায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার
মিথ্যা
৯ জুলাই ২০২৬

বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের স্মৃতিস্তম্ভ স্থানান্তরের পুরোনো ঘটনায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার

জুলাই গণঅভ্যুত্থানে গুলি চালানো এই ব্যক্তিরা ছাত্রলীগ-যুবলীগ-আওয়ামী নেতাকর্মী
মিথ্যা
৬ জুলাই ২০২৬

জুলাই গণঅভ্যুত্থানে গুলি চালানো এই ব্যক্তিরা ছাত্রলীগ-যুবলীগ-আওয়ামী নেতাকর্মী

চুরির অভিযোগে মারধরের ঘটনাটিতে বিএনপির কেউ জড়িত নয়
মিথ্যা
২ জুলাই ২০২৬

চুরির অভিযোগে মারধরের ঘটনাটিতে বিএনপির কেউ জড়িত নয়

আপনার মতামত দিন

এই পোস্টটি কি আপনার জন্য সহায়ক ছিল?

এখনো কেউ ভোট দেয়নি। আপনিই প্রথম হোন!

0%

0%

আপনার মতামত শেয়ার করুন:

| মন্তব্য সমূহ:

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!

কালের কণ্ঠের ফটোকার্ড বিকৃত করে রাশেদ খাঁন গুলিবিদ্ধ হওয়ার ভুয়া তথ্য প্রচার

ফ্যাক্ট চেক

কালের কণ্ঠের ফটোকার্ড বিকৃত করে রাশেদ খাঁন গুলিবিদ্ধ হওয়ার ভুয়া তথ্য প্রচার

১৫ জুলাই ২০২৬

<p>কালের কণ্ঠের ফটোকার্ড বিকৃত করে রাশেদ খাঁন গুলিবিদ্ধ হওয়ার ভুয়া তথ্য প্রচার<br /></p>