| ফ্যাক্ট চেক | রাজনীতি

জিয়াউর রহমানকে বাংলাদেশের জাতির পিতা নয়, বাংলাদেশি জাতীয়তাবাদের জাতির পিতা বলেছিলেন তারেক রহমান

১৮ জানুয়ারী ২০২৬

বিভ্রান্তিকর

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ফটোকার্ড ছড়িয়ে দাবি করা হচ্ছে, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান জিয়াউর রহমানকে বাংলাদেশের জাতির পিতা বলে মন্তব্য করেছেন। তবে বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে দাবিটি সঠিক নয়। জিয়াউর রহমানকে বাংলাদেশের জাতির পিতা নয়, বরং বাংলাদেশি জাতীয়তাবাদের জাতির পিতা বলেছিলেন তারেক রহমান। ২০১৯ সালে বিএনপির ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে লন্ডনে যুক্তরাজ্য বিএনপি আয়োজিত সমাবেশে বক্তব্যের এক পর্যায়ে তিনি বলেছিলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশি জাতীয়তাবাদের জাতির পিতা। 

আলোচিত দাবিটির বিষয়ে অনুসন্ধানে গণমাধ্যম কিংবা অন্যকোনো বিশ্বস্ত সূত্রে তাঁর এমন মন্তব্য খুঁজে পাওয়া যায়নি। তবে জাস্ট নিউজ এর ওয়েবসাইটে ২০১৯ সালের ০৩ সেপ্টেম্বর ‘বাংলাদেশী জাতীয়তাবাদের জাতির পিতা শহীদ জিয়াউর রহমান : তারেক রহমান’ শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। 

এই প্রতিবেদন থেকে জানা যায়, ২০১৯ সালের ২ সেপ্টেম্বর পূর্ব লন্ডনের রয়েল রিজেন্সি হলে আয়োজিত বিএনপির ৪১তম প্রতিষ্ঠা বার্ষিকীর সমাবেশে বক্তব্যে তারেক রহমান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে বাংলাদেশী জাতীয়তাবাদের জাতির পিতা হিসেবে ঘোষণা দেন।

উক্ত তথ্যের সূত্রধরে অনুসন্ধানে তারেক রহমানের ইউটিউব চ্যানেলে ‘বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে তারেক রহমান বক্তব্য | 02.09.2019’ শিরোনামে সে সমাবেশে তারেক রহমানের বক্তব্যের ভিডিও খুঁজে পাওয়া যায়।

ভিডিওটির শেষের দিকে অর্থাৎ, ৪১ মিনিট ৪৩ সেকেন্ড থেকে তারেক রহমানকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে বাংলাদেশি জাতীয়তাবাদের জাতির পিতা হিসেবে ঘোষণা দিতে দেখা যায়।

অর্থাৎ, আলোচিত দাবিটি বিভ্রান্তিকর।

Topics:

নির্বাচন ২০২৬

জমি নিয়ে বিরোধের জেরে এক নারীকে মারধরের ঘটনাকে আওয়ামী লীগ নেতার স্ত্রীকে বিএনপি নেতার নির্যাতন বলে প্রচার
মিথ্যা
১৬ নভেম্বর ২০২৬

জমি নিয়ে বিরোধের জেরে এক নারীকে মারধরের ঘটনাকে আওয়ামী লীগ নেতার স্ত্রীকে বিএনপি নেতার নির্যাতন বলে প্রচার

শুটিংয়ের দৃশ্যকে বিএনপির শাসনামলে সন্ত্রাসী কার্যক্রম দাবি করে প্রচার
মিথ্যা
১৫ নভেম্বর ২০২৬

শুটিংয়ের দৃশ্যকে বিএনপির শাসনামলে সন্ত্রাসী কার্যক্রম দাবি করে প্রচার

ছাত্রলীগ নেতার মাকে বিএনপির নেতার নির্যাতনের দাবিটি মিথ্যা, ভিডিওটি ভারতের
মিথ্যা
১২ নভেম্বর ২০২৬

ছাত্রলীগ নেতার মাকে বিএনপির নেতার নির্যাতনের দাবিটি মিথ্যা, ভিডিওটি ভারতের

ফ্যাসিস্ট হাসিনার ২০২৩ সালের ভিডিওকে সাম্প্রতিক হিসেবে প্রচার
বিভ্রান্তিকর
৩ নভেম্বর ২০২৬

ফ্যাসিস্ট হাসিনার ২০২৩ সালের ভিডিওকে সাম্প্রতিক হিসেবে প্রচার

‘একেকজন হইছে গার্মেন্টস শ্রমিক আর বেতন চায় অফিসারের’ বলে মন্তব্য করেননি রুহুল কবির রিজভী
মিথ্যা
৩ নভেম্বর ২০২৬

‘একেকজন হইছে গার্মেন্টস শ্রমিক আর বেতন চায় অফিসারের’ বলে মন্তব্য করেননি রুহুল কবির রিজভী

আপনার মতামত দিন

এই পোস্টটি কি আপনার জন্য সহায়ক ছিল?

100%

0%

আপনার মতামত শেয়ার করুন:

| মন্তব্য সমূহ:

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!

জিয়াউর রহমানকে বাংলাদেশের জাতির পিতা নয়, বাংলাদেশি জাতীয়তাবাদের জাতির পিতা বলেছিলেন তারেক রহমান

ফ্যাক্ট চেক

জিয়াউর রহমানকে বাংলাদেশের জাতির পিতা নয়, বাংলাদেশি জাতীয়তাবাদের জাতির পিতা বলেছিলেন তারেক রহমান

১৮ জানুয়ারী ২০২৬

<p>জিয়াউর রহমানকে বাংলাদেশের জাতির পিতা নয়, বাংলাদেশি জাতীয়তাবাদের জাতির পিতা বলেছিলেন তারেক রহমান<br /></p>