| ফ্যাক্ট চেক | রাজনীতি

শেরপুরে যুবদল নেতা সাইফুল ইসলামের মৃত্যুর খবরটি মিথ্যা

২৯ জানুয়ারী ২০২৬

মিথ্যা

শেরপুরের ঝিনাইগাতীতে নির্বাচনী ইশতেহার পাঠ অনুষ্ঠানে গতকাল বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে বসার আসন নিয়ে বাগ্‌বিতণ্ডার জেরে বিএনপি ও জামায়াতের কর্মীদের মধ্যে সংঘর্ষে জামায়াতে ইসলামীর এক নেতা মারা যান। 

উক্ত ঘটনায় আহত ঝিনাইগাতী যুবদলের যুগ্ম-আহবায়ক সাইফুল ইসলাম মারা গেছেন দাবি করে একটি তথ্য সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। একই দাবি করে দৈনিক সমকালের লোগোসহ একটি ভুয়া ফটোকার্ডও ছড়িয়েছে। 

তবে সাইফুল ইসলাম নিজেই ফেসবুক লাইভে এসে জানিয়েছেন, তিনি বেঁচে আছেন। 

প্রাসঙ্গিক সার্চ করে ফেসবুকে Saiful Islam নামে একটি ফেসবুক অ্যাকাউন্টে আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকাল ১০টা ৪৮ মিনিটে একটি লাইভ ভিডিও পাওয়া যায়। ভিডিওতে থাকা ব্যক্তির সঙ্গে শেরপুরের ঝিনাইগাতীতে সংঘর্ষের ঘটনায় যুবদলের যুগ্ম-আহবায়ক সাইফুল ইসলাম মারা যাওয়ার দাবি করে ছড়ানো ব্যক্তির মুখমণ্ডলের মিল রয়েছে। 

লাইভে তিনি বলেন, ‘আমি মোহাম্মদ সাইফুল ইসলাম। ঝিনাইগাতীর ইউনিয়ন যুবদলের যুগ্ম-আহবায়ক। কে বা কারা গুজব ছড়িয়েছে, আমি মারা গেছি। আলহামদুলিল্লাহ আমি বেঁচে আছি।’ 

এ বিষয়ে বাংলাফ্যাক্টের পক্ষ থেকে ঝিনাইগাতী উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সোহাগ রানার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, ‘মোহাম্মদ সাইফুল ইসলাম মারা যাননি। তিনি চিকিৎসাধীন আছেন।’

এদিকে, একই দাবিতে ছড়ানো দৈনিক সমকালের লোগোসহ একটি ফটোকার্ডটির বিষয়ে অনুসন্ধানে সমকালের ফেসবুক পেজ ও ওয়েবসাইটে এ সংক্রান্ত কোনো সংবাদ পাওয়া যায়নি। পাশাপাশি, ছড়িয়ে পড়া ফটোকার্ডটির সঙ্গে দৈনিক সমকালের ফেসবুক পেজে প্রকাশিত ফটোকার্ডের ফন্ট ও ডিজাইনের পার্থক্য পাওয়া গিয়েছে। এতে নিশ্চিত হওয়া যায়, দৈনিক সমকালের লোগোসহ ফটোকার্ডটি ভুয়া। 

অর্থাৎ, শেরপুরের ঝিনাইগাতীর ঘটনায় আহত ঝিনাইগাতী যুবদলের যুগ্ম-আহবায়ক সাইফুল ইসলাম মারা যাওয়ার দাবিটি মিথ্যা। 

তথ্যসূত্র

  • মোহাম্মদ সাইফুল ইসলাম

Topics:

এআই দিয়ে আরটিভির ফটোকার্ড সম্পাদনা করে মির্জা আব্বাসকে জড়িয়ে অপপ্রচার
১৭ সেপ্টেম্বর ২০২৬

মোহাম্মদ আলী জিন্নাহর সঙ্গে করমর্দনকারী ব্যক্তি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নন

প্রকাশ্য রাস্তায় এক ব্যক্তিকে কোপানোর ভিডিওটি বাংলাদেশের নয়, ভারতের
মিথ্যা
১৬ সেপ্টেম্বর ২০২৬

ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের ফটোকার্ড নকল করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের নামে ভুয়া মন্তব্য প্রচার

শুটিংয়ের দৃশ্যকে অস্ত্রের মহড়া দিয়ে বিএনপি কর্মীদের চাঁদাবাজি দাবি করে প্রচার

আপনার মতামত দিন

এই পোস্টটি কি আপনার জন্য সহায়ক ছিল?

এখনো কেউ ভোট দেয়নি। আপনিই প্রথম হোন!

0%

0%

আপনার মতামত শেয়ার করুন:

| মন্তব্য সমূহ:

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!

শেরপুরে যুবদল নেতা সাইফুল ইসলামের মৃত্যুর খবরটি মিথ্যা

ফ্যাক্ট চেক

শেরপুরে যুবদল নেতা সাইফুল ইসলামের মৃত্যুর খবরটি মিথ্যা

২৯ জানুয়ারী ২০২৬

<p>শেরপুরে যুবদল নেতা সাইফুল ইসলামের মৃত্যুর খবরটি মিথ্যা<br /></p>