| ফ্যাক্ট চেক | রাজনীতি
১২ ফেব্রুয়ারির পর জনগণকে কর্মীদের পা ধরতে বলেননি তারেক রহমান
৬ ফেব্রুয়ারি ২০২৬
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান তারেক রহমান নির্বাচনী জনসভায় তাদের কর্মীদেরকে উদ্দেশ্য করে ‘১২ তারিখ পর্যন্ত আপনারা জনগণের পা ধরবেন। পরবর্তী পাঁচ বছর জনগণ আপনাদের পা ধরবে।’ - এমন মন্তব্য করেছেন দাবি করে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ছড়িয়ে পড়েছে।
বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, এই মন্তব্যটি তারেক রহমানের নিজস্ব মন্তব্য নয়। ভিডিওটি ভিন্ন একটি রাজনৈতিক দলকে উদ্দেশ্য করে দেওয়া তাঁর বক্তব্যের খণ্ডিত অংশ।
ছড়িয়ে পড়া ভিডিওতে গণমাধ্যম প্রতিষ্ঠান বাংলা ভিশনের লোগো দেখতে পাওয়া যায়। এর সূত্রে অনুসন্ধান করে বাংলা ভিশনের ইউটিউব চ্যানেলে গত বুধবার (৪ ফেব্রুয়ারি) প্রকাশিত একই ভিডিও পাওয়া যায়। সেদিন তারেক রহমান বরিশালের বেলস পার্ক ময়দানে নির্বাচনী জনসভায় বক্তব্য দেন। প্রতিবেদনের ২ মিনিট ৩৯ সেকেন্ড থেকে ২ মিনিট ৪৯ সেকেন্ড পর্যন্ত তারেক রহমানের একই বক্তব্য শুনতে পাওয়া যায়। তবে এর আগে ও পরে তারেক রহমান আরও বক্তব্য দিয়েছেন।
তারেক রহমানের সম্পূর্ণ বক্তব্য হচ্ছে, ‘তাদের আরেক নেতা যার বাড়ি কিনা কুমিল্লা জেলায়। সেই নেতা কিছুদিন আগে তাদের এক দলীয় সমাবেশে বলেছে তাদের কর্মীদেরকে যে, ১২ তারিখ পর্যন্ত আপনারা জনগণের পা ধরবেন, তারপরে বাকি পরবর্তী পাঁচ বছর জনগণ আপনাদের পা ধরবে। প্রিয় ভাই বোনেরা চিন্তা করুন, এইরকম কথা কে বলতে পারে যে ১২ তারিখ পর্যন্ত তাদের নেতাকর্মীরা জনগণের পা ধরবে তাহলে ১২ তারিখের পর থেকে জনগণ তাদের পিছে পিছে ঘুরবে জনগণ তাদের পা ধরবে। এই কথা থেকে প্রমাণিত হয় কি তাদের মেন্টালিটি, কোন পর্যায়ের মানুষ হলে তারা জনগণকে নিয়ে এরকম তুচ্ছ তাচ্ছিল্য কথা তারা বলতে পারে…।’
অর্থাৎ, ভিন্ন একটি রাজনৈতিক দলকে উদ্দেশ্য করে দেওয়া বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্যের খণ্ডিত অংশ তাঁর নিজের মন্তব্য দাবি করে সোশ্যাল মিডিয়ায় ছড়ানো হচ্ছে; যা বিভ্রান্তিকর।
তথ্যসূত্র
বাংলা ভিশন
Topics:
নির্বাচন ২০২৬ Bangla Fact banglafact বাংলা ফ্যাক্ট
পথনাটকের দৃশ্যকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের এক নারীকে নির্যাতন দাবি করে প্রচার
ভিন্ন ঘটনার পুরোনো ভিডিও দিয়ে চলছে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের কথিত ‘ঢাকা লকডাউন’
বৈদ্যুতিক সার্কিটের ত্রুটির কারণে আগুন লাগার দৃশ্যকে আওয়ামী লীগ নেতার বাড়িতে বিএনপি
কর্মীর অগ্নিসংযোগ বলে প্রচার
এআই দিয়ে আরটিভির ফটোকার্ড সম্পাদনা করে মির্জা আব্বাসকে জড়িয়ে অপপ্রচার
মোহাম্মদ আলী জিন্নাহর সঙ্গে করমর্দনকারী ব্যক্তি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নন
আপনার মতামত দিন
এই পোস্টটি কি আপনার জন্য সহায়ক ছিল?
100%
0%
আপনার মতামত শেয়ার করুন:
| মন্তব্য সমূহ:
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!
| আরও পড়ুন
প্রকাশ্য রাস্তায় এক ব্যক্তিকে কোপানোর ভিডিওটি বাংলাদেশের নয়, ভারতের
জামায়াতকে জড়িয়ে একাধিক গণমাধ্যমের ফটোকার্ড নকল করে রাজনৈতিক ব্যক্তিদের নামে ভুয়া মন্তব্য প্রচার
গণভোট অধ্যাদেশ সংসদে উত্থাপিত না হওয়ার সিদ্ধান্তে ছাত্র-জনতা শাহবাগ মোড়ের রাজপথে নামার দাবিটি মিথ্যা
Election Watch Bangladesh কোনো সরকারি ওয়েবসাইট নয়
ফ্যাক্ট চেক