| ফ্যাক্ট চেক | রাজনীতি

শামীম ওসমান সম্প্রতি দুবাইয়ে গাড়ি চালাচ্ছেন দাবি করে ছড়ানো ভিডিওটি পুরোনো

১২ এপ্রিল ২০২৬

বিভ্রান্তিকর

পতিত আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য শামীম ওসমান সম্প্রতি দুবাইয়ে বিলাসবহুল গাড়ি চালাচ্ছেন- এমন দাবি করে দৈনিক যুগান্তর তাদের ফেসবুক পেজ ও ইউটিউবে আজকে রোববার (১২ এপ্রিল) সকাল ৮টা ৫০ মিনিটে একটি ভিডিও প্রকাশ করেছে। পোস্টগুলোতে অনেকেই এটি সাম্প্রতিক ভিডিও বলে কমেন্ট করেছেন। 

তবে বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয়। বরং, এটি ২০২৪ সালের জুলাইয়ের পুরোনো ভিডিও। 

অনুসন্ধানে শামীম ওসমানের স্ত্রী লিপি ওসমানের ফেসবুক পেজে ২০২৪ সালের ১৪ জুলাই তারিখে প্রকাশিত একই ভিডিও পাওয়া যায়। 

পাশাপাশি, শামীম ওসমানের ছেলে অয়ন ওসমানের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ২০২৪ সালের ১৩ জুলাই তারিখে প্রকাশিত একটি পোস্ট পাওয়া যায়। নিউ ইয়র্কে চেক ইন দেওয়া এই পোস্টে কিছু ছবি যুক্ত আছে। এতে দেখা যায়, শামীম ওসমান ও অয়ন ওসমান একটি গাড়িতে বসে আছেন। ছড়িয়ে পড়া ভিডিওতে তাদের পোশাক ও গাড়ির সঙ্গে এই পোস্টের ছবিতে এসবের মিল রয়েছে। যার মানে, ভিডিওটি যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে ধারণ করা।

অর্থাৎ, পতিত আওয়ামী লীগের সাবেক শামীম ওসমান সম্প্রতি দুবাইয়ে বিলাসবহুল গাড়ি চালাচ্ছেন- এমন দাবি করে দৈনিক যুগান্তরে প্রকাশিত ভিডিওটি বিভ্রান্তিকর। 

তথ্যসূত্র

  • লিপি ওসমান - ফেসবুক

Topics:

Bangla Fact banglafact বাংলা ফ্যাক্ট

হাসিনা-পুতিনের বৈঠকের ছবিটি সাম্প্রতিক নয়, ২০১৩ সালের
বিভ্রান্তিকর
৫ অক্টোবর ২০২৬

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের পদত্যাগ দাবিতে সচিবালয়ে ছাত্রদের প্রবেশের দাবিটি মিথ্যা, ছড়ানো ভিডিওটি ২০২৫ সালের
মিথ্যা

‘বিশ্বব্যাপী যখন বোয়িংয়ের সঙ্কট শুরু হবে, তখন সুযোগ বুঝে আমরা এগুলোকে বেশি দামে বিক্রি করে দেব’ বলে মন্তব্য করেননিরুহুল কবির রিজভী

দিল্লিতে ফ্যাসিস্ট শেখ হাসিনার আন্তর্জাতিক কনফারেন্সে অংশ নেওয়ার ভিডিওটি ২০১৯ সালের
বিভ্রান্তিকর
৪ অক্টোবর ২০২৬

দিল্লিতে ফ্যাসিস্ট শেখ হাসিনার আন্তর্জাতিক কনফারেন্সে অংশ নেওয়ার ভিডিওটি ২০১৯ সালের

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান ও জুবাইদা রহমানের নৈশভোজে অংশ নেওয়ার ছবিটি আসল
সত্য
৪ অক্টোবর ২০২৬

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান ও জুবাইদা রহমানের নৈশভোজে অংশ নেওয়ার ছবিটি আসল

আপনার মতামত দিন

এই পোস্টটি কি আপনার জন্য সহায়ক ছিল?

এখনো কেউ ভোট দেয়নি। আপনিই প্রথম হোন!

0%

0%

আপনার মতামত শেয়ার করুন:

| মন্তব্য সমূহ:

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!

শামীম ওসমান সম্প্রতি দুবাইয়ে গাড়ি চালাচ্ছেন দাবি করে ছড়ানো ভিডিওটি পুরোনো

ফ্যাক্ট চেক

শামীম ওসমান সম্প্রতি দুবাইয়ে গাড়ি চালাচ্ছেন দাবি করে ছড়ানো ভিডিওটি পুরোনো

১২ এপ্রিল ২০২৬

<p>শামীম ওসমান সম্প্রতি দুবাইয়ে গাড়ি চালাচ্ছেন দাবি করে ছড়ানো ভিডিওটি পুরোনো<br /></p>