| ফ্যাক্ট চেক | রাজনীতি

দিপু দাস হত্যাকাণ্ডের ভিডিওকে আ. লীগ নেতাকে পুড়িয়ে হত্যার ভিডিও বলে প্রচার

৪ মে ২০২৬

মিথ্যা

আওয়ামী লীগের এক নেতাকে বাড়ি থেকে ধরে এনে পুড়িয়ে হত্যার ঘটনা দাবি করে একটি ভিডিও সামাজিক মাধ্যমে প্রচার করা হচ্ছে।

বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, দাবিটি সঠিক নয়। ২০২৫ সালের ১৮ ডিসেম্বর ময়মনসিংহে ‘ধর্ম অবমাননার’ অভিযোগে দিপু চন্দ্র দাস নামের এক যুবককে পুড়িয়ে হত্যার ঘটনার ভিডিও এটি। 

বিষয়টি নিয়ে অনুসন্ধানে ‘ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবার’ নামের একটি ফেসবুক পেজে ২০২৫ সালের ১৯ ডিসেম্বর প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। এই ভিডিওটির সাথে আলোচিত ভিডিওটির মিল পাওয়া যায়।

ভিডিওটির ক্যাপশনে বলা হয়, ধর্ম অবমাননার অভিযোগে ময়মনসিংহের ভালুকায় দিপু চন্দ্র দাস নামে হিন্দু ধর্মের এক যুবককে পিটিয়ে হত্যা করেছে একদল ব্যক্তি। তিনি স্থানীয় একটি পোশাক কারখানায় কাজ করতেন এবং ওই এলাকায় ভাড়া থাকতেন। বৃহস্পতিবার রাতে ভালুকা উপজেলার স্কয়ার মাস্টার বাড়ি ডুবালিয়া পাড়ায় এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ। পিটিয়ে হত্যার পর ওই যুবকের মরদেহ গাছের সঙ্গে বেঁধে আগুন দেওয়ার ঘটনাও ঘটেছে। 

পরে, বিবিসি বাংলার ওয়েবসাইটে ২০২৫ সালের ২০ ডিসেম্বর ‘ভালুকায় হিন্দু যুবককে পিটিয়ে পুড়িয়ে হত্যা, কী ঘটেছিল সেখানে’ শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। এই প্রতিবেদন থেকে জানা যায়, ময়মনসিংহের ভালুকায় ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে পোশাক কারখানার শ্রমিক দিপু চন্দ্র দাসকে পিটিয়ে হত্যা করা হয়। পরবর্তীতে তাকে গাছে ঝুলিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়।

সেসময় অন্যান্য গণমাধ্যমেও বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশিত হয়।

তাছাড়া, গণমাধ্যম কিংবা অন্যকোন বিশ্বস্ত সূত্রে সম্প্রতি আওয়ামী লীগের কোনো নেতাকে পুড়িয়ে হত্যার তথ্য খুঁজে পাওয়া যায়নি।

অর্থাৎ, আলোচিত দাবিটি মিথ্যা। 

Topics:

নারী নির্যাতনলেনদেন নিয়ে মারধর, আ লীগ করা নিয়ে নয়
মিথ্যা
১৭ জুন ২০২৬

নারী নির্যাতন
লেনদেন নিয়ে মারধর, আ লীগ করা নিয়ে নয়

চুরির অভিযোগে মারধরের ঘটনায় 

বিএনপিকে জড়িয়ে অপপ্রচার
মিথ্যা
১৬ জুন ২০২৬

চুরির অভিযোগে মারধরের ঘটনায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার

পারিবারিক নির্যাতনকে রাজনৈতিক রূপ দিয়ে যুবদলের বিরুদ্ধে অপপ্রচার
মিথ্যা
১৪ জুন ২০২৬

পারিবারিক নির্যাতনকে রাজনৈতিক রূপ দিয়ে যুবদলের বিরুদ্ধে অপপ্রচার

ভারতে শিশুর দেহ উদ্ধারের ঘটনাকে বাংলাদেশে আ.লীগ নেতার মেয়ে হত্যা বলে প্রচার
মিথ্যা
১০ জুন ২০২৬

ভারতে শিশুর দেহ উদ্ধারের ঘটনাকে বাংলাদেশে আ.লীগ নেতার মেয়ে হত্যা বলে প্রচার

গ্রাম্য সালিশে চুরির অভিযোগে মারধরের ঘটনায়
বিএনপিকে জড়িয়ে অপপ্রচার
মিথ্যা
৯ জুন ২০২৬

গ্রাম্য সালিশে চুরির অভিযোগে মারধরের ঘটনায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার

আপনার মতামত দিন

এই পোস্টটি কি আপনার জন্য সহায়ক ছিল?

100%

0%

আপনার মতামত শেয়ার করুন:

| মন্তব্য সমূহ:

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!

দিপু দাস হত্যাকাণ্ডের ভিডিওকে আ. লীগ নেতাকে পুড়িয়ে হত্যার ভিডিও বলে প্রচার

ফ্যাক্ট চেক

দিপু দাস হত্যাকাণ্ডের ভিডিওকে আ. লীগ নেতাকে পুড়িয়ে হত্যার ভিডিও বলে প্রচার

৪ মে ২০২৬

<p>

<span style="font-size:12pt;font-family:'Noto Serif Bengali',serif;color:#222222;background-color:#ffffff;font-variant:normal;text-decoration:none;vertical-align:baseline;white-space:pre;white-space:pre-wrap">দিপু দাস হত্যাকাণ্ডের ভিডিওকে আ. লীগ নেতাকে পুড়িয়ে হত্যার ভিডিও বলে প্রচার</span>

<br class="Apple-interchange-newline" />

<br /></p>