| ফ্যাক্ট চেক | রাজনীতি
ভারতে শেখ হাসিনা প্রকাশ্যে এসেছেন দাবিতে ছড়ানো ভিডিওটি ২০২৪ সালের গণভবনের
১২ মে ২০২৬
সম্প্রতি ভারতে শেখ হাসিনা প্রকাশ্যে মিডিয়ার সাথে সাক্ষাৎ করেছে দাবি করে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো হয়েছে।
বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, ভারতে শেখ হাসিনার প্রকাশ্যে মিডিয়ার সাথে সাক্ষাৎকারের নামে প্রচারিত ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয়, এমনকি এটি ভারতেরও নয়। মূলত, ২০২৪ সালের জানুয়ারিতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর গণভবনে দেশি-বিদেশি সাংবাদিক ও পর্যবেক্ষকদের সাথে আয়োজিত একটি সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভার ভিডিও এটি।
ভিডিওটির বিষয়ে অনুসন্ধানে Hossain Ahmed নামক একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে ২০২৪ সালের ৮ জানুয়ারি প্রচারিত একটি ভিডিও পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত ভিডিওর মিল রয়েছে।
ভিডিওটির ক্যাপশন অনুযায়ী, ভিডিওটি ২০২৪ সালের ৮ জানুয়ারির। ওইদিন গণভবনে শেখ হাসিনা দেশি-বিদেশি সাংবাদিক ও পর্যবেক্ষকদের সঙ্গে নির্বাচনোত্তর মতবিনিময় সভা করেছিলেন।
সেই সময়ে একই দাবিতে করা আরও কিছু পোস্ট দেখুন এখানে, এখানে এবং এখানে।
এছাড়া, সেই সময়ে গণমাধ্যমে প্রচারিত প্রতিবেদন থেকেও জানা যায়, ২০২৪ সালের ৮ জানুয়ারি গণভবনে দেশি-বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিকদের সঙ্গে শেখ হাসিনা সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা করেছিলেন।
অর্থাৎ, ভারতে শেখ হাসিনা প্রকাশ্যে এসেছেন দাবিতে ২০২৪ সালের গণভবনের ভিডিও ছড়ানো হচ্ছে, যা বিভ্রান্তিকর।
Topics:
ফ্যাসিস্ট হাসিনার ২০২৩ সালের ভিডিওকে সাম্প্রতিক হিসেবে প্রচার
‘একেকজন হইছে গার্মেন্টস শ্রমিক আর বেতন চায় অফিসারের’ বলে মন্তব্য করেননি রুহুল কবির রিজভী
বিএনপির কর্মীর ভিক্ষুকের ব্যাগ ছিনতাইয়ের দাবিটি মিথ্যা, ভিডিওটি ভারতের
‘শেখ হাসিনা দেশে ফেরার দিনে অনেকেই দেশ ছেড়ে পালিয়ে যাবে’ বলে মন্তব্য করেননি ড. কামাল হোসেন
চুরির অভিযোগে নারীর চুল কাটার পুরোনো ঘটনায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার
আপনার মতামত দিন
এই পোস্টটি কি আপনার জন্য সহায়ক ছিল?
এখনো কেউ ভোট দেয়নি। আপনিই প্রথম হোন!
0%
0%
আপনার মতামত শেয়ার করুন:
| মন্তব্য সমূহ:
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!
| আরও পড়ুন
বিভিন্ন জায়গায় বিএনপি অফিসে ভাঙচুর ও অগ্নিকাণ্ড দাবিতে ছড়ানো ভিডিওগুলো পুরোনো
প্রথম আলোর নামে ছড়ানো ভুয়া ফটোকার্ডে ফজলুর রহমানকে নিয়ে অপপ্রচার
দিপু দাস হত্যাকাণ্ডের ভিডিওকে আ. লীগ নেতাকে পুড়িয়ে হত্যার ভিডিও বলে প্রচার
লোডশেডিং বিষয়ে উপদেষ্টা জাহেদকে জড়িয়ে ছড়ানো পোস্টটি ভিত্তিহীন
ফ্যাক্ট চেক