| ফ্যাক্ট চেক | রাজনীতি
যুবকের ‘আমি নারায়ণগঞ্জ জেলার ডন’ বলার ভিডিওটি নাটিকার অংশ;
গণমাধ্যম প্রকাশ করলো সত্য দাবি করে
২০ আগস্ট ২০২৬
সড়কে উল্টোপথে বাইক চালানোয় আনসার সদস্যরা চালককে জিজ্ঞসাবাদ করলে তিনি নিজেকে ‘নারায়ণগঞ্জ জেলার ডন’ বলেছেন — এমন দাবি করে একটি ভিডিও দেশের বেশ কিছু গণমাধ্যম প্রকাশ করেছে। গণমাধ্যমগুলো হচ্ছে: দেশ টিভি, ভোরের কাগজ, ডেইলি বাংলাদেশ, মাছরাঙা টিভি।
পাশাপাশি বাইকে থাকা যুবক যুবদলের একজন নেতা – এমন দাবি করেও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছে।
তবে বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, ভিডিওটির ঘটনা সত্য নয় এবং বাইকে থাকা থাকা যুবক যুবদলের নেতাও নন। মূলত, এটি একটি নাটিকার অংশ।
এই বিষয়ে অনুসন্ধানে Muhammad Razim নামে একজন কনটেন্ট ক্রিয়েটরের ফেসবুক অ্যাকাউন্টে গত ১৩ জুলাই প্রকাশিত একই ভিডিও পাওয়া যায়। পর্যবেক্ষণে দেখা যায়, এটি সাজানো ভিডিও। মোহাম্মদ রাজিমের ফেসবুক অ্যাকাউন্টে একই ব্যক্তিদের এমন অনেক সাজানো ভিডিও পাওয়া গিয়েছে।
সড়কে উল্টোপথে বাইক চালানোয় আনসার সদস্যরা জিজ্ঞসাবাদ করলে চালক নিজেকে ‘নারায়ণগঞ্জ জেলার ডন’ বলার দাবি করে গণমাধ্যমে প্রকাশিত ভিডিওটি সাজানো নাটিকার অংশ।
Topics:
সংসদ সদস্য বরকত উল্লাহ বুলুর পদত্যাগের দাবিটি মিথ্যা
জমি নিয়ে বিরোধের জেরে এক নারীকে মারধরের ঘটনাকে আওয়ামী লীগ নেতার স্ত্রীকে বিএনপি নেতার নির্যাতন বলে প্রচার
শুটিংয়ের দৃশ্যকে বিএনপির শাসনামলে সন্ত্রাসী কার্যক্রম দাবি করে প্রচার
ছাত্রলীগ নেতার মাকে বিএনপির নেতার নির্যাতনের দাবিটি মিথ্যা, ভিডিওটি ভারতের
ফ্যাসিস্ট হাসিনার ২০২৩ সালের ভিডিওকে সাম্প্রতিক হিসেবে প্রচার
আপনার মতামত দিন
এই পোস্টটি কি আপনার জন্য সহায়ক ছিল?
100%
0%
আপনার মতামত শেয়ার করুন:
| মন্তব্য সমূহ:
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!
| আরও পড়ুন
জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার খবরটি বানোয়াট
নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে মির্জা ফখরুলকে জড়িয়ে বিভ্রান্তিকর মন্তব্য প্রচার
পুরোনো ভিন্ন ঘটনার ভিডিও দিয়ে চলছে আওয়ামী লীগের 'লকডাউন' অপপ্রচার
স্বরাষ্ট্র উপদেষ্টা এমন নির্দেশ দেননি, কালের কণ্ঠও এমন কোনো ফটোকার্ড প্রকাশ করেনি
ফ্যাক্ট চেক