| ফ্যাক্ট চেক | রাজনীতি

এমপি মির্জা আব্বাসের আসন ‘শূন্য ঘোষণা’ হওয়ার দাবিটি মিথ্যা

১ সেপ্টেম্বর ২০২৬

মিথ্যা

সম্প্রতি ‘সংবিধানের ৬৭ (১) অনুচ্ছেদ অনুযায়ী মির্জা আব্বাসের সংসদ সদস্য পদ বিলুপ্ত ঘোষণা করে ঢাকা-০৮ আসন শূন্য ঘোষণা করা হয়েছে।’ শিরোনামে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের ছবিযুক্ত একটি ফটোকার্ড সামাজিক মাধ্যমে প্রচার করা হচ্ছে।

বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, দাবিটি সঠিক নয়। সংবিধানের ৬৭ (১) অনুচ্ছেদ অনুযায়ী মির্জা আব্বাসের সংসদ সদস্য পদ বিলুপ্ত ঘোষণা করে ঢাকা-০৮ আসন শূন্য ঘোষণা করার বিষয়টি সঠিক নয়। গত ২৩ জুন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সংসদকে জানান, ‘জনাব মির্জা আব্বাস আমাদেরকে চিঠি দিয়ে জানিয়েছেন, তাঁর অবস্থা ক্রমাগত ভালো হচ্ছে। যথাসময়ে সুস্থ হলে তিনি সংসদে আসবেন।’

অনুসন্ধানে নির্বাচন কমিশনের ওয়েবসাইট, গণমাধ্যম কিংবা নির্ভরযোগ্য কোনো সূত্রে আলোচিত দাবির পক্ষে  কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি।

কোনো সংসদ সদস্যের আসন শূণ্য হওয়ার বিষয়ে সংবিধানের ৬৭ (১) অনুচ্ছেদ এর (খ) -এ বলা হয়েছে, ‘যদি  সংসদের অনুমতি না লইয়া তিনি একাদিক্রমে নব্বই বৈঠক-দিবস অনুপস্থিত থাকেন।’

স্টার নিউজ-এর ওয়েবসাইটে গত ২৩ জুন ‘সংসদে মির্জা আব্বাসের অনুপস্থিতি নিয়ে প্রশ্ন, যা জানালেন স্পিকার’

শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। প্রতিবেদনে বলা হয়,  ‘এক প্রশ্নের জবাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সংসদকে জানান, জনাব মির্জা আব্বাস আমাদেরকে চিঠি দিয়ে জানিয়েছেন, তার অবস্থা ক্রমাগত ভালো হচ্ছে। যথাসময়ে সুস্থ হলে তিনি সংসদে আসবেন।’

এর আগে, গত ৩ জুন প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে স্পিকারকে দেয়া এক চিঠিতে জানানো হয়েছিল, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) মির্জা আব্বাসের শারীরিক অসুস্থতার কারণে বর্তমানে মালয়েশিয়ায় চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী পুরোপুরি সুস্থ হতে তার আরও কিছুদিন সময় লাগবে।

ওই চিঠিতে আরও উল্লেখ করা হয়, মির্জা আব্বাস সুস্থ না হওয়া পর্যন্ত চলমান ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনসহ সংসদীয় স্থায়ী কমিটির কোনো বৈঠকে অংশ নিতে পারছেন না। এই পরিস্থিতিতে তার এই অনুপস্থিতির সময়টুকুকে সাধারণ ছুটি হিসেবে গণ্য করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়।

অর্থাৎ, মির্জা আব্বাস অনুমতি নিয়েই চিকিৎসা ছুটিতে আছেন।

এছাড়াও, প্রথম আলোর ওয়েবসাইটে গত ৩০ আগস্ট ‘সাড়ে পাঁচ মাস চিকিৎসা–পুনর্বাসনের পর দেশে ফিরছেন মির্জা আব্বাস’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, প্রায় সাড়ে পাঁচ মাস সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় চিকিৎসা–পুনর্বাসনের পর আগামী ২ মার্চ দেশে ফিরছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস। সেদিন রাত ৯টায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে তাঁর ঢাকায় ফেরার কথা রয়েছে। 

পরে, আলোচিত দাবি সংবলিত ফটোকার্ডে Gujob TV লেখার সূত্রধরে অনুসন্ধানে ‘Gujob Tv-গুজব টিভি’ নামের ফেসবুক পেজে গত ২৯ আগস্ট প্রকাশিত মূল ফটোকার্ডটি  খুঁজে পাওয়া যায়। এটি যে নির্ভরযোগ্য কোনো সূত্র নয় তা এর নাম দেখলেই স্পষ্ট হওয়া যায়। এই পেজটি থেকেই আলোচিত ফটোকার্ডটির সূত্রপাত। 

সুতরাং, এমপি মির্জা আব্বাসের আসন ‘শূন্য ঘোষণা’ করার দাবিটি মিথ্যা।

Topics:

প্রথম আলোর নামে ছড়ানো ভুয়া ফটোকার্ডে ফজলুর রহমানকে নিয়ে অপপ্রচার
মিথ্যা
১৭ অক্টোবর ২০২৬

প্রথম আলোর নামে ছড়ানো ভুয়া ফটোকার্ডে ফজলুর রহমানকে নিয়ে অপপ্রচার

ইয়র্কের বিমানবন্দরে ড. ইউনুসের ওপর ময়দা ছুড়ে মারার দাবিটি মিথ্যা
মিথ্যা
১৫ অক্টোবর ২০২৬

ইয়র্কের বিমানবন্দরে ড. ইউনুসের ওপর ময়দা ছুড়ে মারার দাবিটি মিথ্যা

পারিবারিক কলহের দৃশ্যকে ছাত্রলীগ নেতার মাকে নির্যাতন বলে প্রচার
মিথ্যা
১১ অক্টোবর ২০২৬

পারিবারিক কলহের দৃশ্যকে ছাত্রলীগ নেতার মাকে নির্যাতন বলে প্রচার

হাসিনা-পুতিনের বৈঠকের ছবিটি সাম্প্রতিক নয়, ২০১৩ সালের
বিভ্রান্তিকর
৫ অক্টোবর ২০২৬

হাসিনা-পুতিনের বৈঠকের ছবিটি সাম্প্রতিক নয়, ২০১৩ সালের

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের পদত্যাগ দাবিতে সচিবালয়ে ছাত্রদের প্রবেশের দাবিটি মিথ্যা, ছড়ানো ভিডিওটি ২০২৫ সালের
মিথ্যা
৫ অক্টোবর ২০২৬

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের পদত্যাগ দাবিতে সচিবালয়ে ছাত্রদের প্রবেশের দাবিটি মিথ্যা, ছড়ানো ভিডিওটি ২০২৫ সালের

আপনার মতামত দিন

এই পোস্টটি কি আপনার জন্য সহায়ক ছিল?

এখনো কেউ ভোট দেয়নি। আপনিই প্রথম হোন!

0%

0%

আপনার মতামত শেয়ার করুন:

| মন্তব্য সমূহ:

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!

এমপি মির্জা আব্বাসের আসন ‘শূন্য ঘোষণা’ হওয়ার দাবিটি মিথ্যা

ফ্যাক্ট চেক

এমপি মির্জা আব্বাসের আসন ‘শূন্য ঘোষণা’ হওয়ার দাবিটি মিথ্যা

১ সেপ্টেম্বর ২০২৬

<p>
<span style="font-family: &quot;Noto Serif Bengali&quot;, serif; color: rgb(0, 0, 0); background-color: transparent; font-weight: 700; font-variant: normal; text-decoration: none; vertical-align: baseline; white-space: pre-wrap; font-size: 24px;">এমপি মির্জা আব্বাসের আসন ‘শূন্য ঘোষণা’ হওয়ার দাবিটি মিথ্যা</span>
<br /></p>