| ফ্যাক্ট চেক | রাজনীতি
ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের ফটোকার্ড নকল করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের নামে ভুয়া মন্তব্য প্রচার
১৬ সেপ্টেম্বর ২০২৬
“শেখ হাসিনার সঙ্গে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ২০ মিনিটের ফোনালাপ নিয়ে উদ্বিগ্ন বাংলাদেশ: - পররাষ্ট্র প্রতিমন্ত্রী” - শীর্ষক শিরোনামে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের ছবিসহ ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের ডিজাইন সংবলিত একটি ফটোকার্ড সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, পররাষ্ট্র প্রতিমন্ত্রী এমন কোনো মন্তব্য করেননি। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনও এমন কোনো ফটোকার্ড প্রকাশ করেনি। তাছাড়া, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে পতিত স্বৈরাচার শেখ হাসিনার ফোনালাপ হয়েছে, এমন দাবিরও কোনো সত্যতা নেই। মূলত গত কয়েক দিন ধরে আওয়ামীপন্থীরা ভিত্তিহীন এই দাবিটি ছড়াচ্ছে।
অনুসন্ধানে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের ওয়েবসাইট এবং ফেসবুক পেজে এমন মন্তব্য সম্বলিত কোনো ফটোকার্ড বা সংবাদ খুঁজে পাওয়া যায়নি।
প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করলে আলোচিত দাবিটির পক্ষে গণমাধ্যম বা কোনো নির্ভরযোগ্য সূত্রেও কোনো তথ্য পাওয়া যায়নি। তিনি এমন কোনো মন্তব্য করলে তা গণমাধ্যমে ফলাও করে প্রচার হওয়ার কথা।
পর্যবেক্ষণে ফটোকার্ডটিতে অসঙ্গতিও দেখতে পাওয়া যায়। যেমন, তারিখ হিসেবে লেখা রয়েছে ‘১৫ সেপ্টেম্বর ২০২৪’।
এই বিষয়ে যোগাযোগ করা হলে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের পক্ষ থেকে বাংলাফ্যাক্টকে জানানো হয়, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন এমন কোনো ফটোকার্ড প্রকাশ করেনি। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের ফটোকার্ডের টেক্সট ফন্টের সাথে আলোচিত ফটোকার্ডের ফন্টের মিল নেই।
তাছাড়া, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে পতিত স্বৈরাচার শেখ হাসিনার ফোনালাপ হয়েছে এমন দাবিও সত্য নয়। মূলত দিল্লিতে অনুষ্ঠিত ব্রিকস সম্মেলনকে ঘিরে গত কয়েক দিন ধরে আওয়ামীপন্থীরা ভিত্তিহীন এই দাবি ছড়িয়ে আসছে।
অর্থাৎ, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে ডিজাইন সংবলিত নকল ফটোকার্ডে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের নামে ভুয়া মন্তব্য প্রচার করা হয়েছে।
Topics:
প্রকাশ্য রাস্তায় এক ব্যক্তিকে কোপানোর ভিডিওটি বাংলাদেশের নয়, ভারতের
শুটিংয়ের দৃশ্যকে অস্ত্রের মহড়া দিয়ে বিএনপি কর্মীদের চাঁদাবাজি দাবি করে প্রচার
কক্সবাজারে বিএনপি নেতার হত্যার দাবিটি মিথ্যা, ভিডিওটি ভারতের
বিদ্যুতের দাম নিয়ে নুরুল হকের মন্তব্যটি আ. লীগ আমলের
অন্তর্বর্তী সরকারের আমলের ভিডিও ছড়িয়ে বিএনপিকে জড়িয়ে অপপ্রচার
আপনার মতামত দিন
এই পোস্টটি কি আপনার জন্য সহায়ক ছিল?
100%
0%
আপনার মতামত শেয়ার করুন:
| মন্তব্য সমূহ:
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!
| আরও পড়ুন
ফ্যাক্ট চেক