| ফ্যাক্ট চেক | রাজনীতি

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের পদত্যাগ দাবিতে সচিবালয়ে ছাত্রদের প্রবেশের দাবিটি মিথ্যা, ছড়ানো ভিডিওটি ২০২৫ সালের

৫ অক্টোবর ২০২৬

মিথ্যা

“স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিনের পদত্যাগের দাবিতে সচিবালয়ে ঘেরাও কর্মসূচি” (বানান অপরিবর্তিত) - এমন দাবি করে একটি ভিডিও গতকাল ৪ অক্টোবর থেকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, ভিডিওটি বর্তমান সরকারের আমলের কোনো ঘটনার নয়। এটি ২০২৫ সালের ডিসেম্বরে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ের ঘটনার ভিডিও। সে সময় শরিফ ওসমান বিন হাদির ওপর হামলায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারসহ কয়েক দফা দাবিতে স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয় ঘেরাও কর্মসূচির দৃশ্য এটি।

ভিডিওটির বিষয়ে অনুসন্ধানে ‘NPB News’-এর ফেসবুক পেজে ২০২৫ সালের ১৫ ডিসেম্বর ‘ফের পুলিশের ব্যারিকেড ভে'ঙে সচিবালয়ে অভিমুখে ঢাবি শিক্ষার্থীরা’ শিরোনামের একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। ভিডিওটির শুরুর ৩১ পর্যন্ত দৃশ্যের সাথে আলোচিত দাবিতে ছড়ানো ভিডিওর মিল রয়েছে।

পরবর্তীতে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে ঘটনাটি নিয়ে প্রথম আলোর ওয়েবসাইটে ২০২৫ সালের ১৫ ডিসেম্বর প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। প্রতিবেদনে উল্লেখ করা হয়, “শরিফ ওসমান বিন হাদিকে গুলি করে হত্যাচেষ্টায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার, দেশব্যাপী অভিযান চালিয়ে সব অবৈধ অস্ত্র উদ্ধার ও নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসীদের গ্রেপ্তার দাবিতে স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয় ঘেরাও কর্মসূচি পুলিশের বাধার মুখে পড়েছে।”

একাধিক (১, ২, ৩) সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকেও একই তথ্য জানা যায়।

অর্থাৎ, ২০২৫ সালের ডিসেম্বরে অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয় ঘেরাও কর্মসূচির পুরোনো ভিডিওকে বর্তমান সরকারের স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবির মিথ্যা দাবিতে ছড়ানো হয়েছে।

Topics:

হাসিনা-পুতিনের বৈঠকের ছবিটি সাম্প্রতিক নয়, ২০১৩ সালের
বিভ্রান্তিকর
৫ অক্টোবর ২০২৬

হাসিনা-পুতিনের বৈঠকের ছবিটি সাম্প্রতিক নয়, ২০১৩ সালের

‘বিশ্বব্যাপী যখন বোয়িংয়ের সঙ্কট শুরু হবে, তখন সুযোগ বুঝে আমরা এগুলোকে বেশি দামে বিক্রি করে দেব’ বলে মন্তব্য করেননিরুহুল কবির রিজভী
মিথ্যা
৫ অক্টোবর ২০২৬

‘বিশ্বব্যাপী যখন বোয়িংয়ের সঙ্কট শুরু হবে, তখন সুযোগ বুঝে আমরা এগুলোকে বেশি দামে বিক্রি করে দেব’ বলে মন্তব্য করেননিরুহুল কবির রিজভী

দিল্লিতে ফ্যাসিস্ট শেখ হাসিনার আন্তর্জাতিক কনফারেন্সে অংশ নেওয়ার ভিডিওটি ২০১৯ সালের
বিভ্রান্তিকর
৪ অক্টোবর ২০২৬

দিল্লিতে ফ্যাসিস্ট শেখ হাসিনার আন্তর্জাতিক কনফারেন্সে অংশ নেওয়ার ভিডিওটি ২০১৯ সালের

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান ও জুবাইদা রহমানের নৈশভোজে অংশ নেওয়ার ছবিটি আসল
সত্য
৪ অক্টোবর ২০২৬

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান ও জুবাইদা রহমানের নৈশভোজে অংশ নেওয়ার ছবিটি আসল

দিল্লিতে ফ্যাসিস্ট শেখ হাসিনার জন্মদিন উদযাপন দাবিতে নিউইয়র্কের ৭ বছর পূর্বের ভিডিও প্রচার
মিথ্যা
১ অক্টোবর ২০২৬

দিল্লিতে ফ্যাসিস্ট শেখ হাসিনার জন্মদিন উদযাপন দাবিতে নিউইয়র্কের ৭ বছর পূর্বের ভিডিও প্রচার

আপনার মতামত দিন

এই পোস্টটি কি আপনার জন্য সহায়ক ছিল?

এখনো কেউ ভোট দেয়নি। আপনিই প্রথম হোন!

0%

0%

আপনার মতামত শেয়ার করুন:

| মন্তব্য সমূহ:

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের পদত্যাগ দাবিতে সচিবালয়ে ছাত্রদের প্রবেশের দাবিটি মিথ্যা, ছড়ানো ভিডিওটি ২০২৫ সালের

ফ্যাক্ট চেক

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের পদত্যাগ দাবিতে সচিবালয়ে ছাত্রদের প্রবেশের দাবিটি মিথ্যা, ছড়ানো ভিডিওটি ২০২৫ সালের

৫ অক্টোবর ২০২৬

<p>স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের পদত্যাগ দাবিতে সচিবালয়ে ছাত্রদের প্রবেশের দাবিটি মিথ্যা, ছড়ানো ভিডিওটি ২০২৫ সালের<br /></p>