| ফ্যাক্ট চেক | ধর্মীয়
বাংলাদেশে হিন্দুদের ওপর ইসলামপন্থীদের হামলার দাবিটি মিথ্যা;
ছড়ানো ভিডিওটি ভারতের আসামের
৬ আগস্ট ২০২৬
সম্প্রতি বাংলাদেশে ইসলামপন্থীরা জমি দখলের উদ্দেশ্যে হিন্দুদের ওপর হামলা চালিয়েছে - এমন দাবি করে একটি ভিডিও ইন্টারনেটে ছড়ানো হয়েছে। ভারত থেকে পরিচালিত বেশ কিছু সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট (১,২) থেকে ভিডিওটি ছড়ানো করা হয়েছে।
বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, দাবিটি সত্য নয়। প্রকৃতপক্ষে, এটি ভারতের আসামে জমিজমা সংক্রান্ত বিরোধ থেকে দুপক্ষের সংঘর্ষের ঘটনা। সেই ঘটনার ভিডিওকে বাংলাদেশে ইসলামপন্থীরা জমি দখলের উদ্দেশ্যে হিন্দুদের ওপর হামলা চালিয়েছে দাবি করে প্রচার করা হয়েছে।
অনুসন্ধানে ভারতের আসাম ভিত্তিক সংবাদ পেজ ‘The Bodoland Tribune’-এ ২৯ জুলাই ঘটনাটির বিষয়ে প্রচারিত একটি ভিডিও প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।
ভিডিওটির ক্যাপশন থেকে জানা যায়, এটি ভারতের আসামে গোসাইগাঁওয়ের ভাওড়াগুড়ির উচাতাড়ী গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধ থেকে সংঘর্ষের ঘটনা। এতে নারীসহ কয়েকজন আহত হয়েছেন।
আসামাম ভিত্তিক একাধিক আঞ্চলিক সংবাদমাধ্যম (১,২,৩) থেকেও জানা যায় এটি ভারতের আসামে জমিজমা সংক্রান্ত বিবাদ থেকে সংঘর্ষের ঘটনার দৃশ্য।
অর্থাৎ, আলোচিত দাবিটি মিথ্যা।
Topics:
ধর্মীয় পরিচয়ের কারণে নয়, বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগে শ্যামল কুমারকে বরখাস্ত করা হয়েছে
অভিযুক্ত চোরের বাড়িতে হামলার ঘটনাকে সাম্প্রদায়িক রঙ চড়িয়ে অপপ্রচার
টাকা ও চুল কাটা নিয়ে বিরোধের জেরে হত্যাকে সাম্প্রদায়িক হিসেবে দেখাল ভারতীয় গণমাধ্যম
বিরোধ মীমাংসা করতে গিয়ে মারধরে নিহতের ঘটনাকে সাম্প্রদায়িক হত্যা বলে প্রচার
গণেশ পূজার মণ্ডপে ভাঙচুরের দাবিতে ছড়ানো ভিডিওটি পুরোনো
আপনার মতামত দিন
এই পোস্টটি কি আপনার জন্য সহায়ক ছিল?
এখনো কেউ ভোট দেয়নি। আপনিই প্রথম হোন!
0%
0%
আপনার মতামত শেয়ার করুন:
| মন্তব্য সমূহ:
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!
| আরও পড়ুন
ভোলায় বিএনপির নেতা-কর্মীদের মন্দির ভাঙচুরের দাবিটি মিথ্যা, ছড়ানো ভিডিওটি ২০১৯ সালের লীগ আমলের
টাকা ও চুল কাটা নিয়ে বিরোধের জেরে হত্যাকে সাম্প্রদায়িক হিসেবে দেখাল ভারতীয় গণমাধ্যম
সাতক্ষীরায় বাজারে অগ্নিকাণ্ডের ঘটনাকে কুষ্টিয়ায় মন্দিরে অগ্নিসংযোগ বলে প্রচার
পুরোনো মিছিলের দৃশ্যকে বাংলাদেশে “পূজা বন্ধের দাবিতে সাম্প্রতিক মিছিল” দাবি করে প্রকাশ করেছে রিপাবলিক বাংলা
ফ্যাক্ট চেক