| ফ্যাক্ট চেক | ধর্মীয়
সাতক্ষীরায় বাজারে অগ্নিকাণ্ডের ঘটনাকে কুষ্টিয়ায় মন্দিরে অগ্নিসংযোগ বলে প্রচার
১৬ নভেম্বর ২০২৫
কুষ্টিয়ায় ধর্মীয় অবমাননার অভিযোগ তুলে মন্দিরে আগুন ধরিয়ে দিচ্ছে তৌহিদি জনতা - এমন দাবি করে একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়ানো হয়েছে।
তবে যাচাই করে দেখা গেছে, ভিডিওটি কুষ্টিয়ার নয়। গত ১৯ অক্টোবর সাতক্ষীরা সদরের আলীপুর বাদামতলা বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এটি সেই ঘটনার দৃশ্য।
ভিডিওটিতে থাকা যমুনা টিভির লোগোর সূত্র ধরে যমুনা টিভির ইউটিউব চ্যানেলে গত ১৯ অক্টোবর ‘সাতক্ষীরার আলীপুর বাদামতলা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড’ শিরোনামের একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। ভিডিওটির সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর মিল রয়েছে। একই শিরোনামে ভিডিওটি যমুনা টিভির ভেরিফায়েড ফেসবুক পেজ থেকেও প্রচার হতে দেখা যায়।
গণমাধ্যমটির ওয়েবসাইটেও এই বিষয়ে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, ১৯ অক্টোবর সাতক্ষীরা সদরের আলীপুর বাদামতলা বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
অর্থাৎ, আলোচিত দাবিটি মিথ্য।
Topics:
Bangla Fact banglafact বাংলা ফ্যাক্ট
পথনাটকে অভিনয়ের দৃশ্যকে দেশে হিন্দু তরুণী মুখ বেঁধে নির্যাতনের দাবি করে প্রচার
পটুয়াখালী অগ্নিকাণ্ডকে সাম্প্রদায়িক রূপ দিয়ে অপপ্রচার
ধর্ম নয়, চুরির অভিযোগে মারধর
চোর মারধরের ঘটনাকে সাম্প্রদায়িক বিদ্বেষ দাবি করে প্রচার
হিন্দু হওয়ার কারণে নয়,
ছাগল বাঁধা নিয়ে বিবাদ, মৃত্যু
আপনার মতামত দিন
এই পোস্টটি কি আপনার জন্য সহায়ক ছিল?
এখনো কেউ ভোট দেয়নি। আপনিই প্রথম হোন!
0%
0%
আপনার মতামত শেয়ার করুন:
| মন্তব্য সমূহ:
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!
| আরও পড়ুন
হবিগঞ্জে কমল দাসের মৃতদেহ উদ্ধার: ভারতীয় এক্স হ্যান্ডেল থেকে 'মুসলিমরা মব সৃষ্টি করে হত্যা' করেছে বলে ভুয়া তথ্য প্রচার
বিয়ে বাড়িতে চাঁদাবাজি্র ঘটনাকে ‘জিজিয়া কর’ হিসেবে প্রচার ভারতীয় গণমাধ্যমে
আহত মুসলিম নারীকে ধর্ষিত হিন্দু নারী দাবি করে অপপ্রচার
সিরাজগঞ্জের আন্না রানী দাসের হত্যাকাণ্ডের ঘটনায় সাম্প্রদায়িক সংশ্লিষ্টতা নেই
ফ্যাক্ট চেক