| ফ্যাক্ট চেক | ধর্মীয়

গয়েশ্বর রায়কে একমাত্র হিন্দু সংসদ সদস্য বলে ভারতীয় গণমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য প্রচার

২২ ফেব্রুয়ারি ২০২৬

বিভ্রান্তিকর

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশের বেশি আসন পেয়ে সরকার গঠন করেছে বিএনপি। এরই মধ্যে, এই নির্বাচনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় নিজ দল এবং পুরো সংসদে একমাত্র হিন্দু ধর্মাবলম্বী সংসদ সদস্য- এমন তথ্য প্রকাশ করেছে ভারতীয় সংবাদ মাধ্যম ফার্স্ট পোস্ট

তবে বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গয়েশ্বর চন্দ্র রায় একমাত্র হিন্দু ধর্মাবলম্বী সংসদ সদস্য হওয়ার তথ্যটি সঠিক নয়। বরং, এই নির্বাচনে গয়েশ্বর চন্দ্র রায় ও হিন্দু ধর্মাবলম্বী নিতাই রায় চৌধুরীসহ মোট চার জন ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু সম্প্রদায়ের সংসদ সদস্য রয়েছেন। 

এই বিষয়ে অনুসন্ধানে পাওয়া দৈনিক প্রথম আলোর ওয়েবসাইটে গত ১৩ ফেব্রুয়ারি প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ঢাকা-৩ আসন থেকে জয়লাভ করেন। যিনি হিন্দু ধর্মাবলম্বী। তাছাড়া, বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী মাগুরা-২ আসন থেকে জয়লাভ করেছেন। তিনিও হিন্দু ধর্মাবলম্বী।  

পাশাপাশি, আরও ২ সংখ্যালঘু সম্প্রদায়ের দুই প্রার্থী বিএনপির মনোনয়ন নিয়ে নির্বাচনে জয়লাভ করেছেন। তাঁরা হলেন, বান্দরবান আসন থেকে সাচিং প্রু এবং রাঙামাটি আসন থেকে দীপেন দেওয়ান। 

দ্যা ডেইলি সান, দৈনিক ইত্তেফাকসহ একাধিক গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকেও একই তথ্য জানা যায়। 

অর্থাৎ, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গয়েশ্বর চন্দ্র রায় একমাত্র হিন্দু সংসদ সদস্য- এমন তথ্যে ভারতীয় গণমাধ্যম ফার্স্ট প্রতিবেদন প্রকাশ করেছে; যা বিভ্রান্তিকর। 

তথ্যসূত্র

  • প্রথম আলো

Topics:

বাংলা ফ্যাক্ট

শ্রীপুরের হারিন্দি গ্রামে হিন্দু নারীকে ধর্ষণের পর হত্যার দাবিটি মিথ্যা
মিথ্যা
১৯ আগস্ট ২০২৬

শ্রীপুরের হারিন্দি গ্রামে হিন্দু নারীকে ধর্ষণের পর হত্যার দাবিটি মিথ্যা

পাহাড়ে মুসলিমদের বাড়িতে আগুন দেওয়ার ভিডিওকে ভুল তথ্য জুড়ে প্রচার
মিথ্যা
১৮ আগস্ট ২০২৬

পাহাড়ে মুসলিমদের বাড়িতে আগুন দেওয়ার ভিডিওকে ভুল তথ্য জুড়ে প্রচার

বাংলাদেশে হিন্দুদের ওপর ইসলামপন্থীদের হামলার দাবিটি মিথ্যা;
ছড়ানো ভিডিওটি ভারতের আসামের
৬ আগস্ট ২০২৬

বাংলাদেশে হিন্দুদের ওপর ইসলামপন্থীদের হামলার দাবিটি মিথ্যা; ছড়ানো ভিডিওটি ভারতের আসামের

পথনাটকে অভিনয়ের দৃশ্যকে দেশে হিন্দু তরুণী মুখ বেঁধে নির্যাতনের দাবি করে প্রচার
মিথ্যা
৩০ জুন ২০২৬

পথনাটকে অভিনয়ের দৃশ্যকে দেশে হিন্দু তরুণী মুখ বেঁধে নির্যাতনের দাবি করে প্রচার

পটুয়াখালী অগ্নিকাণ্ডকে সাম্প্রদায়িক রূপ দিয়ে অপপ্রচার
মিথ্যা
২৪ জুন ২০২৬

পটুয়াখালী অগ্নিকাণ্ডকে সাম্প্রদায়িক রূপ দিয়ে অপপ্রচার

আপনার মতামত দিন

এই পোস্টটি কি আপনার জন্য সহায়ক ছিল?

এখনো কেউ ভোট দেয়নি। আপনিই প্রথম হোন!

0%

0%

আপনার মতামত শেয়ার করুন:

| মন্তব্য সমূহ:

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!

গয়েশ্বর রায়কে একমাত্র হিন্দু সংসদ সদস্য বলে ভারতীয় গণমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য প্রচার

ফ্যাক্ট চেক

গয়েশ্বর রায়কে একমাত্র হিন্দু সংসদ সদস্য বলে ভারতীয় গণমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য প্রচার

২২ ফেব্রুয়ারি ২০২৬

<p>গয়েশ্বর রায়কে একমাত্র হিন্দু সংসদ সদস্য বলে ভারতীয় গণমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য প্রচার<br /></p>