| ফ্যাক্ট চেক | ধর্মীয়
সিরাজগঞ্জের আন্না রানী দাসের হত্যাকাণ্ডের ঘটনায় সাম্প্রদায়িক সংশ্লিষ্টতা নেই
১৪ অক্টোবর ২০২৫
গত ১১ অক্টোবর সিরাজগঞ্জের সলঙ্গা ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের পুকুরপাড় থেকে আন্না রানী নামে এক নারী গ্রাম পুলিশের মরদেহ উদ্ধার করে সলঙ্গা থানা পুলিশ।
উক্ত ঘটনাটিকে ‘Voice Of Bangladeshi Hindus’ নামক ‘এক্স’ (সাবেক টুইটার) অ্যাকাউন্ট থেকে সাম্প্রদায়িক ঘটনা হিসেবে ছড়ানো হয়। পোস্টে উল্লেখ করা হয়, ‘A 60-year-old Hindu woman, Anna Bala Das, was raped & murdered in Sirajganj, Bangladesh. Her only crime? Being a woman from a minority. Where is the outrage?’
অর্থাৎ বলা হয় ‘তাকে ধর্ষণ ও খুন করা হয়েছে। তাঁর একমাত্র অপরাধ, সে সংখ্যালঘু সমাজের একজন নারী।’
এছাড়াও, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও ঘটনাটি সাম্প্রদায়িক হিসেবে প্রচার হতে দেখা যায়। ফেসবুকে উক্ত ঘটনাটি ‘চারিদিকে শুধু হিন্দুদের হাহাকার। হিন্দুদের এই মৃত্যু মিছিল থামবে কবে..’ ক্যাপশনে প্রচার করা হয়েছে।
বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, সিরাজগঞ্জের আন্না রানী দাসের ঘটনার সঙ্গে কোনো সাম্প্রদায়িক সংশ্লিষ্টতা পাওয়া যায়নি। আন্না দাস এবং তার হত্যাকারী একই ধর্মাবলম্বী। এই ঘটনায় প্রধান অভিযুক্তের নাম তাপস কুমার দাস। অভিযুক্ত তাপস আদালতে ১৬৪ ধারায় দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে আন্নাকে শ্বাসরোধ করে হত্যার কথা স্বীকার করেছেন।
সমকালের ওয়েবসাইটে গত ১৩ অক্টোবর প্রকাশিত ‘অনৈতিক কাজে রাজি না হওয়ায় গ্রাম পুলিশকে হত্যা’ শিরোনামের একটি প্রতিবেদন থেকে জানা যায়, আন্না রানী হত্যা মামলার প্রধান আসামি তাপস কুমার দাস হত্যার দায় স্বীকার করে সিরাজগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জবানবন্দি দিয়েছেন। ১৬৪ ধারার জবানবন্দিতে তিনি বলেছেন, অনৈতিক কাজে রাজি না হওয়ায় আন্নাকে শ্বাসরোধ করে হত্যা করেছেন।
প্রতিবেদনটিতে মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক ময়নুল ইসলামের সূত্রে উল্লেখ করা হয়েছে, ‘আন্না রানী শনিবার ভোরে হাঁটতে বের হন। পার্শ্ববর্তী ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের পুকুর পাড়ে গেলে একই গ্রামের তাপস কুমার দাস তাঁকে অনৈতিক প্রস্তাব দেন। এতে রাজি না হওয়ায় আন্না চিৎকার করলে তাপস তাঁর গলা চেপে শ্বাসরোধে হত্যা করে পালিয়ে যান। পুলিশ বিদ্যালয়ের সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে তাপসকে শনাক্ত করে। রোববার রাতে নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।’
এছাড়া, যুগান্তরসহ একাধিক গণমাধ্যম এবং উক্ত ঘটনায় বাংলাদেশ পুলিশের ফেসবুক পেজে দেওয়া বিবৃতি থেকেও একই তথ্য জানা যায়।
অর্থাৎ, সিরাজগঞ্জে আন্না রানী হত্যার ঘটনায় সাম্প্রদায়িক সংশ্লিষ্টতা নেই। অতএব আলোচিত দাবিটি মিথ্যা।
তথ্যসূত্র: সমকাল, যুগান্তর, রুপালী বাংলাদশে, বাংলাদশে পুলিশ
Topics:
মুসলিম নারীর ওপর হামলার ঘটনাকে সাম্প্রদায়িক ঘটনা দাবি করে প্রচার
হিন্দু ধর্মাবলম্বী নারীকে তার বাবার সামনে ধর্ষণের দাবি করে ছড়ানো ভিডিওটি ভিন্ন ঘটনার
শ্রীপুরের হারিন্দি গ্রামে হিন্দু নারীকে ধর্ষণের পর হত্যার দাবিটি মিথ্যা
পাহাড়ে মুসলিমদের বাড়িতে আগুন দেওয়ার ভিডিওকে ভুল তথ্য জুড়ে প্রচার
বাংলাদেশে হিন্দুদের ওপর ইসলামপন্থীদের হামলার দাবিটি মিথ্যা;
ছড়ানো ভিডিওটি ভারতের আসামের
আপনার মতামত দিন
এই পোস্টটি কি আপনার জন্য সহায়ক ছিল?
এখনো কেউ ভোট দেয়নি। আপনিই প্রথম হোন!
0%
0%
আপনার মতামত শেয়ার করুন:
| মন্তব্য সমূহ:
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!
| আরও পড়ুন
হত্যাকাণ্ডের শিকার মুসলিম ব্যবসায়ী সোহাগকে হিন্দু বলে ভারতীয় গণমাধ্যমে প্রচার
হিন্দু ধর্মাবলম্বীদের ঘরে অগ্নিসংযোগের ছবিটি ২০২২ সালের
মাজার ইস্যুতে জামায়াতে ইসলামীর আমিরের নাম জড়িয়ে ‘আমার দেশ’ এর লোগো সম্বলিত ভুয়া ফটোকার্ড প্রচার
কৃষি মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে ‘হিন্দু নিধন’ নিয়ে কোনো প্রশ্নই করা হয়নি; ভারতীয় মিডিয়ায় মিথ্যা সংবাদ প্রচার
ফ্যাক্ট চেক